উদ্দীপকে কোন ধরনের নেতৃত্বের প্রতি ইঙ্গিত করা হয়েছে?
উত্তর: উদ্দীপকে জনাব 'P [গণিত] এর মাধ্যমে সম্মোহনী নেতৃত্বের প্রতি ইঙ্গিত করা হয়েছে। কোনো বিশেষ নেতা যখন তার বক্তব্য ও কাজ দ্বারা জনগণকে ভীষণভাবে সম্মোহিত, অনুপ্রাণিত ও উদ্বুদ্ধ করতে সক্ষম হন তখন সেই নেতৃত্বকে সম্মোহনী নেতৃত্ব বলা হয়। সম্মোহনী নেতৃত্বের ভূমিকা জনগণকে মুগ্ধ করে, আবেগাপ্লুত করে এবং অন্ধ অনুকরণে অনুপ্রাণিত করে। বাংলাদেশে শেখ মুজিবুর রহমান, শেরে বাংলা এ. কে. ফজলুল হক, মওলানা ভাসানী প্রমুখের নেতৃত্বকে সম্মোহনী নেতৃত্ব বলা হয়ে থাকে। উদ্দীপকের জনাব 'P [গণিত] একটি দেশের জনপ্রিয় নেতা। তিনি জনগণকে সহজেই প্রভাবিত করতে পারেন। তার ব্যক্তিত্ব ও বক্তব্য জনগণকে উজ্জীবিত করে। চারিত্রিক দৃঢ়তা ও সাহসিকতার জন্য জনগণ তার প্রতি মুগ্ধ এবং তাকে অন্ধভাবে বিশ্বাসও করে। জনাব 'P [গণিত] -এর এরূপ গুণাবলি স্পষ্টভাবে সম্মোহনী নেতৃত্বের প্রতি ইঙ্গিত করে। কেননা, কোনো বিশেষ নেতা যখন তার বক্তব্য ও কাজ দ্বারা জনগণকে ভীষণভাবে সম্মোহিত, অনুপ্রাণিত ও উদ্বুদ্ধ করতে সক্ষম হন তখন সেই নেতৃত্বকে 'সম্মোহনী নেতৃত্ব' বা 'জাদুকরী নেতৃত্ব' বলা হয়। এ ধরনের নেতৃবৃন্দ তীব্র আকর্ষণ শক্তির অধিকারী এবং জনগণ তাদের প্রতি অন্ধ আনুগত্য প্রদর্শন করে। সম্মোহন বলতে কোনো ব্যক্তির বিশেষ ব্যক্তিত্ব ও গুণাবলিকে বোঝানো হয়। এ বিশেষ গুণাবলিই সম্মোহনী শক্তিসম্পন্ন নেতাকে সাধারণ জনগণের থেকে পৃথক করে।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে কোন ধরনের নেতৃত্বের প্রতি ইঙ্গিত করা হয়েছে?
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর