উদ্দীপকে আলোচিত বিষয়টি হলো রাজনৈতিক দল।
উদ্দীপকে বলা হয়েছে, মিজান রহমান এমন একটি দলের সদস্য যাদের নির্দিষ্ট লক্ষ্য আছে। যারা জনগণের আস্থা অর্জনে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা গ্রহণ করতে চায় এবং জনগণের হয়েও কাজ করতে চায়। যা রাজনৈতিক দলকেই প্রতিফলিত করে। কারণ, এগুলো মূলত রাজনৈতিক দলেরই বৈশিষ্ট্য।
যোসেফ এস. সুম্পিটার বলেন, "রাজনৈতিক দল হলো এমন এক গোষ্ঠী, যার সদস্যদের লক্ষ্য হলো ক্ষমতা লাভের জন্য বা ক্ষমতায় টিকে থাকার জন্য সংঘবদ্ধভাবে প্রতিযোগিতায় অবতীর্ণ হওয়া।" আর্নেস্ট বাকার এর মতে, "রাজনৈতিক দল হলো বিশেষ একটি মতাদর্শের দ্বারা পরিচালিত এমন একটি দল যা জাতীয় স্বার্থের দ্বারা উদ্বুদ্ধ হয়ে দেশের সাধারণ স্বার্থ সম্পর্কিত বিষয়ে ব্যাপক কর্মসূচি গ্রহণ করে নির্বাচকমণ্ডলীর সমর্থন লাভের চেষ্টা করে।" ডিজরেইলী বলেন, "কতগুলো নীতি অনুসরণের জন্য সংঘবদ্ধ জনসমষ্টিকে দল বলা হয়।"
সুতরাং রাজনৈতিক দল এমন একটি সংগঠন যার সদস্যগণ রাষ্ট্রের সমস্যা সম্পর্কে ঐকমত্য পোষণ করে এবং নিয়মতান্ত্রিক উপায়ে ক্ষমতা দখলের মাধ্যমে গৃহীত কর্মসূচি বাস্তবায়ন করতে সচেষ্ট হয়।