শেয়ারFacebookWhatsApp

উপদল বলতে কী বোঝায়?

উত্তর: দলের মধ্যে যখন কিছু সদস্য দলীয় নীতি ও কর্মসূচির বিশেষ বিশেষ ক্ষেত্রে দ্বিমত পোষণ করে, কিংবা সাধারণ স্বার্থের কথা ভুলে গিয়ে ক্ষুদ্র ব্যক্তিস্বার্থ উদ্ধারে ঐক্যবদ্ধ হয়, তখন তাকে উপদল (Faction) বা কুচক্রী দল বলে । উপদল বলতে বোঝায় এমন কিছু ব্যক্তির সমষ্টি যাদের কোনো স্থায়ী সংগঠন নেই। তাদের শুধু থাকে কিছু সংকীর্ণ স্বার্থ। আঞ্চলিক স্বার্থের ভিত্তিতে গঠিত হয় আঞ্চলিক উপদল। সাম্প্রদায়িক স্বার্থের ভিত্তিতে গঠিত হয় সাম্প্রদায়িক উপদল। উপদলের কোনো মহৎ লক্ষ্য থাকে না, থাকে না কোনো স্থায়ী সংগঠন। তবে এও দেখা যায়, দীর্ঘকালীন পরিসরে স্থায়ী সংগঠন গড়ে কোনো কোনো উপদল রাজনৈতিক দলে রূপান্তরিত হয়।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

উপদল বলতে কী বোঝায়?

উদ্দীপক

জনাব শহিদ জাতীয় নির্বাচনে একটি সংগঠন থেকে মনোনয়ন লাভ করেন । তিনি সৎ ও জনপ্রিয় নেতা। অপরদিকে তার বন্ধু রাজিব নির্বাচনে অংশগ্রহণ করে না। সে এমন একটি সংগঠনের সাথে জড়িত যারা শুধুমাত্র নিজেদের স্বার্থ নিয়েই কাজ করে। তবে জনাব শহিদ তার বন্ধু রাজিবের সংগঠনের সমর্থন আদায়ের চেষ্টা করে।

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2024

উত্তর

রাজনৈতি দল হলো বিশেষ নীতি বা আদর্শের সমর্থনে সংগঠিত সংঘ বিশেষ, যা সাংবিধানিক উপায়ে সরকার গঠন ও পরিচালনার চেষ্টা করে।

উত্তর

দলের মধ্যে যখন কিছু সদস্য দলীয় নীতি ও কর্মসূচির বিশেষ বিশেষ ক্ষেত্রে দ্বিমত পোষণ করে, কিংবা সাধারণ স্বার্থের কথা ভুলে গিয়ে ক্ষুদ্র ব্যক্তিস্বার্থ উদ্ধারে ঐক্যবদ্ধ হয়, তখন তাকে উপদল (Faction) বা কুচক্রী দল বলে । উপদল বলতে বোঝায় এমন কিছু ব্যক্তির সমষ্টি যাদের কোনো স্থায়ী সংগঠন নেই। তাদের শুধু থাকে কিছু সংকীর্ণ স্বার্থ। আঞ্চলিক স্বার্থের ভিত্তিতে গঠিত হয় আঞ্চলিক উপদল। সাম্প্রদায়িক স্বার্থের ভিত্তিতে গঠিত হয় সাম্প্রদায়িক উপদল। উপদলের কোনো মহৎ লক্ষ্য থাকে না, থাকে না কোনো স্থায়ী সংগঠন। তবে এও দেখা যায়, দীর্ঘকালীন পরিসরে স্থায়ী সংগঠন গড়ে কোনো কোনো উপদল রাজনৈতিক দলে রূপান্তরিত হয়।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত জনাব শহিদের সংগঠনটি হলো রাজনৈতিক দল । আর জনাব রাজিবের সংগঠনটি হলো চাপসৃষ্টিকারী গোষ্ঠী। উভয় দলের মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে। জনমত গঠনের মাধ্যমে নিয়মতান্ত্রিক উপায়ে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হওয়া রাজনৈতিক দলের উদ্দেশ্য। আর চাপসৃষ্টিকারী গোষ্ঠী নিজেদের স্বার্থরক্ষায় সরকারের সিদ্ধান্তসমূহকে প্রভাবিত করার চেষ্টা করে। রাজনৈতিক দলের প্রধান উদ্দেশ্য হলো রাষ্ট্রক্ষমতা লাভ। অপরদিকে চাপসৃষ্টিকারী গোষ্ঠীর প্রধান উদ্দেশ্য হলো নিজেদের স্বার্থরক্ষা করা । রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করার জন্য প্রার্থী মনোনয়ন, প্রচারণা ও ভোটারদের স্বার্থ সংরক্ষণে কাজ করে। অপরদিকে চাপসৃষ্টিকারী গোষ্ঠী সরকারি কাঠামোর বাইরে থেকে সরকারের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে নিজেদের অনুকূলে নিতে চেষ্টা করে। তারা সরাসরি নির্বাচনে অংশ নেয় না, বরং বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষে প্রচারাভিযান চালায়। প্রয়োজনে তারা সরকারের সমালোচনা করে সরকারের ওপর চাপসৃষ্টি করে। রাজনৈতিক দলের কাজকর্ম প্রকাশ্য ও প্রত্যক্ষ। কিন্তু চাপসৃষ্টিকারী গোষ্ঠীর কাজকর্ম সাধারণত গোপন বা অপ্রকাশ্য। রাজনৈতিক দলের সামনে বৃহৎ জাতীয় কল্যাণের লক্ষ্য থাকে, যা চাপসৃষ্টিকারী গোষ্ঠীর মধ্যে থাকে না। সাংগঠনিক দিক থেকে চাপসৃষ্টিকারী গোষ্ঠী রাজনৈতিক দল অপেক্ষা ক্ষুদ্র ও দুর্বল। উপরের আলোচনা থেকে বলা যায়, রাজনৈতিক দল ও চাপসৃষ্টিকারী গোষ্ঠীর মধ্যে সুস্পষ্ট পার্থক্য বিদ্যমান।

উত্তর

গণতন্ত্র প্রতিষ্ঠায় উক্ত সংগঠনটি অর্থাৎ রাজনৈতিক দলের ভূমিকা অপরিসীম। গণতন্ত্র ও রাজনৈতিক দল পরস্পর ওতপ্রোতভাবে জড়িত। রাজনৈতিক দলকে গণতন্ত্রের ভিত্তি বলে অভিহিত করা হয়। গণতান্ত্রিক ব্যবস্থা সংরক্ষণে রাজনৈতিক দল সক্রিয় এবং গঠনমূলক ভূমিকা পালন করে। রাজনৈতিক দল সংখ্যাগরিষ্ঠের শাসনের ধারণাকে বাস্তবে পরিণত করে । উদ্দীপকে দেখা যায়, আধুনিক গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থায় জনগণ তাদের স্বার্থ সম্পর্কে চিন্তিত নয়। কারণ তারা জানে তাদের পক্ষে তাদের স্বার্থগুলো নিয়ে কিছু সংগঠন খুবই তৎপর রয়েছে। এসব বিষয় রাজনৈতিক দলের কার্যক্রমকেই প্রতিফলিত করে। যা গণতন্ত্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। রাজনৈতিক দল নির্বাচনের সময় দলীয় প্রার্থী মনোনয়ন, মনোনীত প্রার্থীর সমর্থনে প্রচারণা ও ভোটারদের স্বার্থ সংরক্ষণ করে। ক্ষমতাসীন দল নির্বাচনি প্রচারণার সময় প্রদত্ত প্রতিশ্রুতি অনুসারে যথাযথভাবে সরকার পরিচালনায় সচেষ্ট হয়, যা গণতন্ত্রকে সুসংহত করে। অপরদিকে, বিরোধী দল ক্ষমতাসীন দলের কর্মকাণ্ডে অসংগতি পেলে গঠনমূলক সমালোচনা করে গণতন্ত্রকে ত্বরান্বিত করে। গণতন্ত্রকে সফল করতে হলে প্রয়োজন সক্রিয়, সচেতন ও সদাজাগ্রত জনমত। রাজনৈতিক দল বক্তৃতা-বিবৃতি ও প্রচারের মাধ্যমে সেরূপ জনমত সৃষ্টি করে । গণতান্ত্রিক শাসনব্যবস্থায় বিভিন্ন জনগোষ্ঠী রাজনৈতিক দলগুলোর মাধ্যমেই নিজেদের দাবি সরকারের নিকট তুলে ধরে। এভাবে রাজনৈতিক দল গণতন্ত্র প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা পালন করে। পরিশেষে বলা যায়, আধুনিক গণতন্ত্র হলো পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র । আর প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের মূলভিত্তিই হলো রাজনৈতিক দল। রাজনৈতিক দলগুলোই তাদের কর্মকাণ্ডের মাধ্যমে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখে।
HSCCivics 1st Paperঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

উপদল বলতে কী বোঝায়? | Prosthuti