শেয়ারFacebookWhatsApp

চাপসৃষ্টিকারী গোষ্ঠী বলতে কী বোঝায়?

উত্তর: চাপসৃষ্টিকারী গোষ্ঠী হচ্ছে কোনো সংগঠিত সামাজিক গোষ্ঠী যারা নিজেদের স্বার্থরক্ষা নিশ্চিত করতে রাজনৈতিক কর্তৃপক্ষের আচরণকে প্রভাবিত করার চেষ্টা করে। চাপসৃষ্টিকারী গোষ্ঠী কোনো রাজনৈতিক দল নয়। এদের কোনো রাজনৈতিক উদ্দেশ্য থাকে না। এরা সরকারি নীতিকে প্রভাবিত করে নিজেদের স্বার্থকে যথাযথভাবে আদায় করতে সর্বদা সচেষ্ট থাকে। এরা সাধারণত নির্দিষ্ট শ্রেণি বা গোষ্ঠীর পক্ষে সরকারের নীতিকে দৃশ্যমান ও অদৃশ্যমানভাবে প্রভাবিত করার চেষ্টা করে। শিক্ষক সমিতি, বণিকসংঘ, শ্রমিক ইউনিয়ন, সুশীল সমাজ প্রভৃতি চাপসৃষ্টিকারী গোষ্ঠীর উদাহরণ।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

চাপসৃষ্টিকারী গোষ্ঠী বলতে কী বোঝায়?

উদ্দীপক

'AA^{\prime} দ্বাদশ শ্রেণির একজন ছাত্রী। কলেজ ক্যাপ্টেন নির্বাচিত হবার পরে সে তার ওপর অর্পিত সকল কাজ দক্ষতার সাথে পালন করছে। সেই সাথে সে একজন দক্ষ পরিকল্পনাকারী। ক্লাসে সহপাঠীরাও তাকে যেমন পছন্দ করে তার শিক্ষকেরাও তাকে তেমন স্নেহ করেন।

রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2024

উত্তর

সুশীল সমাজের ইংরেজি প্রতিশব্দ 'Civil SocietySociety^{\prime} |

উত্তর

চাপসৃষ্টিকারী গোষ্ঠী হচ্ছে কোনো সংগঠিত সামাজিক গোষ্ঠী যারা নিজেদের স্বার্থরক্ষা নিশ্চিত করতে রাজনৈতিক কর্তৃপক্ষের আচরণকে প্রভাবিত করার চেষ্টা করে। চাপসৃষ্টিকারী গোষ্ঠী কোনো রাজনৈতিক দল নয়। এদের কোনো রাজনৈতিক উদ্দেশ্য থাকে না। এরা সরকারি নীতিকে প্রভাবিত করে নিজেদের স্বার্থকে যথাযথভাবে আদায় করতে সর্বদা সচেষ্ট থাকে। এরা সাধারণত নির্দিষ্ট শ্রেণি বা গোষ্ঠীর পক্ষে সরকারের নীতিকে দৃশ্যমান ও অদৃশ্যমানভাবে প্রভাবিত করার চেষ্টা করে। শিক্ষক সমিতি, বণিকসংঘ, শ্রমিক ইউনিয়ন, সুশীল সমাজ প্রভৃতি চাপসৃষ্টিকারী গোষ্ঠীর উদাহরণ।

উত্তর

উদ্দীপকে 'AA^{\prime} এর মধ্যে 'নেতৃত্ব' সামাজিক গুণটি প্রকাশিত হয়েছে। কোনো ব্যক্তি বা কোনো দলের নেতা কতখানি গুণের অধিকারী এবং তা অন্যকে কতখানি প্রভাবিত করতে পারে তাকেই নেতৃত্ব বলে। নেতৃত্ব একটি সামাজিক গুণ যার স্বারা নেতার গুণাবলি বা যোগ্যতাকে বোঝায়। নেতার ব্যক্তিত্ব ও গুণাবলির ওপরই তার নেতৃত্ব নির্ভর করে। মানুষ সামাজিক জীব আর সমাজজীবনের লক্ষ্য অর্জনের একটি অন্যতম পন্থা হলো নেতৃত্ব। তিনি তার ব্যক্তিত্ব ও গুণাবলির দ্বারা অন্যের ওপর প্রভাব বিস্তার করে তাদের চলার পথ প্রদর্শন করেন। তিনি নিজে সিদ্ধান্ত গ্রহণ করেন, পরিকল্পনা প্রণয়ন করেন ও নির্ধারিত লক্ষ্যে পৌঁছাবার জন্য সঠিক পদক্ষেপ গ্রহণ করেন। উদ্দীপকে বলা হয়েছে, দ্বাদশ শ্রেণির ছাত্রী 'AA^{\prime} কলেজ ক্যাপ্টেন নির্বাচিত হওয়ার পরে সে তার সকল কাজ দক্ষতার সাথে পালন করছে। সেই সাথে সে একজন দক্ষ পরিকল্পনাকারী। যা সামাজিক গুণ নেতৃত্বকেই নির্দেশ করছে। কারণ, দক্ষতা, সুসংহত ও পরিকল্পিত কর্মসূচি প্রণয়নের মাধ্যমেই নেতৃত্ব বিকশিত হয়।

উত্তর

উদ্দীপকের 'AA^{\prime}-এর মধ্যে পরিলক্ষিত বিষয়টি অর্থাৎ নেতৃত্বকে নানাভাবে বিশ্লেষণ করা যায়। পৌরনীতি ও সুশাসনে নেতৃত্বকে প্রধানত চারভাগে বিভক্ত করা যায়। যথা- ১. বিশেষজ্ঞসুলভ নেতৃত্ব; ২. রাজনৈতিক নেতৃত্ব; ৩. সম্মোহনী নেতৃত্ব ও ; ৪. প্রশাসনিক নেতৃত্ব। বিশেষ কোনো জ্ঞান, শিক্ষা-দীক্ষা, দক্ষতার জন্য কোনো ব্যক্তি যে নেতৃত্ব লাভ করেন তাকে বিশেষজ্ঞ সুলভ নেতৃত্ব বলে। যেমন- একজন চিকিৎসক বা একজন অধ্যাপক তার পেশার সাফল্য দ্বারা মানুষকে প্রভাবিত করতে পারেন। বিশেষ কোনো রাজনৈতিক মতাদর্শ প্রচার করতে গিয়ে জনগণকে সংগঠিত করার জন্য যে নেতৃত্বের প্রয়োজন হয় তাই রাজনৈতিক নেতৃত্ব। যেমন- শেরে বাংলা এ. কে. ফজলুল হক, জওহরলাল নেহেরু, শোয়েকার্নো, লেনিন প্রমুখ। কোনো ব্যক্তি বা নেতৃত্বের অধীনে জনগণ অন্ধভাবে শ্রদ্ধা, ভক্তি নিবেদন করে এবং যার বক্তব্য দ্বারা ভীষণভাবে অনুপ্রাণিত ও উদ্বুদ্ধ হয়ে থাকে তাকে সম্মোহনী বা জাদুকরী নেতৃত্ব বলে। যেমন- বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ইরানে আয়াতুল্লাহ খোমিনী, মওলানা আবদুল হামিদ খান ভাসানী, মহাত্মা গান্ধী প্রমুখ। অন্যদিকে অফিস-আদালত, কলকারখানা প্রভৃতিতে প্রশাসনিক কর্মকর্তাদের ঘিরে যে নেতৃত্ব গড়ে উঠে তাই প্রশাসনিক নেতৃত্ব। এছাড়াও আরও কয়েক ধরনের নেতৃত্ব দেখা যায়। যেমন- একনায়কতান্ত্রিক নেতৃত্ব, গণতান্ত্রিক নেতৃত্ব, সনাতন নেতৃত্ব, সর্বাত্মকবাদী নেতৃত্ব, আমলাতান্ত্রিক নেতৃত্ব প্রভৃতি। একজন ব্যক্তি বা নেতা একইসাথে একাধিক নেতৃত্বের অধিকারী হতে পারেন।
HSCCivics 1st Paperরাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

  • Internet Service Provider
  • Internet Service Protocol
  • International Service Provider
  • Internet Service Project

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

  • স্কুল
  • পরিবার
  • ধর্মীয় প্রতিষ্ঠান
  • রেডিও

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

  • সাংবিধানিক আইন
  • ডিক্রি
  • প্রশাসনিক আইন
  • বিচারকের রায়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

  • Government to citizen
  • Government to citizenship
  • Government to civil socity
  • Government to civil servant

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

  • ফৌজদারি আইন
  • সাংবিধানিক আইন
  • আন্তর্জাতিক আইন
  • প্রশাসনিক আইন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

  • সাইবার আক্রমণের মাধ্যমে
  • ডাকাতির মাধ্যমে
  • ই-মেইল এর মাধ্যমে
  • ভাইরাস আক্রমণের মাধ্যমে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • ii ও iii
  • iii
  • i ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

  • রাষ্ট্রপতি
  • প্রধানমন্ত্রী
  • প্রধান বিচারপতি
  • স্পিকার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

  • আইনের শাসন
  • নিয়ন্ত্রণ ও ভারসাম্য
  • ক্ষমতা স্বতন্ত্রীকরণ
  • পূর্ণাঙ্গ ক্ষমতা স্বতন্ত্রীকরণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

  • USA
  • বাংলাদেশ
  • ভারত
  • ব্রিটেন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

  • এরিস্টটল
  • হস
  • ডাইসি
  • হল্যান্ড

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।