সম্মোহনী নেতৃত্ব বলতে কী বোঝ? দুইজন নেতার নাম লেখো যারা সম্মোহনী নেতৃত্বের অধিকারী।
উত্তর: কোনো বিশেষ নেতা যখন তার বক্তব্য কাজ দ্বারা জনগণকে ভীষণভাবে সম্মোহিত, অনুপ্রাণিত ও উদ্বুদ্ধ করতে সক্ষম হন, তখন সেই নেতৃত্বকে সম্মোহনী নেতৃত্ব বলা হয়। সম্মোহনী নেতৃত্বের ভূমিকা জনগণকে মুগ্ধ, আবেগাপ্লুত এবং অন্ধ- অনুকরণে অনুপ্রাণিত করে। এ নেতৃত্বকে জাদুকরী নেতৃত্বও বলা হয়। এ ধরণের নেতৃত্বের মাধ্যমে কোনো নেতা নিজের বক্তব্য, নিপুণতা, চারিত্রিক দৃঢ়তা, সাহসিকতা ও মোহনীয় ব্যক্তিত্বের প্রবল জাদুকরী স্পর্শে জনগণকে তার প্রতি আনুগত্য প্রকাশে অনুপ্রাণিত ও উদ্বুদ্ধ করতে পারে। দুইজন নেতা যারা সম্মোহনী নেতৃত্বের অধিকারী ছিলেন তাঁরা হলেন— মহাত্মা গান্ধী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
সম্মোহনী নেতৃত্ব বলতে কী বোঝ? দুইজন নেতার নাম লেখো যারা সম্মোহনী নে…
উদ্দীপক
হলিক্রস কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর