শেয়ারFacebookWhatsApp

রাজনৈতিক সামাজিকীকরণ বলতে কী বোঝ?

উত্তর: রাজনৈতিক কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণের সময় এবং তার আগে নাগরিকগণ কর্তৃক রাজনৈতিক মূল্যবোধ অর্জনের পদ্ধতি হচ্ছে রাজনৈতিক সামাজিকীকরণ। রাজনৈতিক দল বিভিন্ন কার্য পরিচালনার মাধ্যমে রাজনৈতিক ব্যবস্থার সংহতি ও স্থায়িত্ব সংরক্ষণ এবং নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। রাজনৈতিক দল সংকীর্ণ কার্যসমূহকে ঐক্যবদ্ধ করে। ভৌগোলিক দূরত্বকে বিলুপ্ত করে বিভিন্নতাবাদী শক্তিকে প্রতিহত করে জনগণকে একত্রীকরণের মাধ্যমে তাদের সামাজিকীকরণের বোধ সৃষ্টি করে।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

রাজনৈতিক সামাজিকীকরণ বলতে কী বোঝ?

উদ্দীপক

জনাব আজাদ একজন জনপ্রিয় রাজনৈতিক নেতা। তিনি অতি সহজেই তার প্রজ্ঞা ও ব্যক্তিত্ব দিয়ে জনগণকে আকৃষ্ট করতে পারেন। জনগণ তাকে অন্ধভাবে বিশ্বাস করে। বিশেষ করে তার বক্তব্য ও ব্যক্তিত্ব জনগণকে উজ্জীবিত করে।

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2024

উত্তর

রাজনৈতিক দল হলো বিশেষ নীতি বা আদর্শের ভিত্তিতে সংগঠিত সংঘ বিশেষ, যা সাংবিধানিক উপায়ে সরকার গঠন ও পরিচালনার চেষ্টা করে।

উত্তর

রাজনৈতিক কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণের সময় এবং তার আগে নাগরিকগণ কর্তৃক রাজনৈতিক মূল্যবোধ অর্জনের পদ্ধতি হচ্ছে রাজনৈতিক সামাজিকীকরণ। রাজনৈতিক দল বিভিন্ন কার্য পরিচালনার মাধ্যমে রাজনৈতিক ব্যবস্থার সংহতি ও স্থায়িত্ব সংরক্ষণ এবং নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। রাজনৈতিক দল সংকীর্ণ কার্যসমূহকে ঐক্যবদ্ধ করে। ভৌগোলিক দূরত্বকে বিলুপ্ত করে বিভিন্নতাবাদী শক্তিকে প্রতিহত করে জনগণকে একত্রীকরণের মাধ্যমে তাদের সামাজিকীকরণের বোধ সৃষ্টি করে।

উত্তর

উদ্দীপকের আজাদ সাহেবের মধ্যে সম্মোহনী নেতৃত্বের প্রকাশ দেখতে পাওয়া যায়। কোনো নেতা নেতৃত্ব ও কাজের মাধ্যমে জনগণকে ব্যাপকভাবে মুগ্ধ, অনুপ্রাণিত ও উদ্বুদ্ধ করতে সক্ষম হলে তার নেতৃত্বকে সম্মোহনী বা জাদুকরী নেতৃত্ব (Charismatic Leadership) বলা হয়। সম্মোহন শব্দটির অর্থ হচ্ছে আকৃষ্ট বা নিয়ন্ত্রণ করার বিশেষ গুণ। আর এ ধরনের বিশেষ গুণসম্পন্ন নেতা জনগণকে মুগ্ধ করতে পারেন। জার্মান সমাজবিজ্ঞানী ম্যাক্সওয়েবার (Max Weber) সর্বপ্রথম এ নেতৃত্বের ধারণা প্রদান করেন। অবিভক্ত ভারতবর্ষের মহাত্মা গান্ধী, বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মওলানা আবদুল হামিদ খান ভাসানী প্রমুখ নেতার মধ্যে সম্মোহনী নেতৃত্বের গুণ ছিল। উদ্দীপকে বলা হয়েছে, আজাদ সাহেব একজন নেতা। তিনি সহজেই তার বক্তব্য দ্বারা জনগণকে উজ্জীবিত ও আকৃষ্ট করতে পারেন। নেতৃত্বের এসব বৈশিষ্ট্য সম্মোহনী নেতৃত্বকেই নির্দেশ করে।

উত্তর

উদ্দীপকে বর্ণিত জনাব আজাদের মধ্যে প্রকাশিত নেতৃত্বের বাচন ক্ষমতা ও ব্যক্তিত্ব গুণ ছাড়াও নেতৃত্বের আরো অনেক গুণ রয়েছে। বুদ্ধিমত্তা নেতৃত্বের আবশ্যকীয় গুণ। নেতার মেধা হবে তীক্ষ্ম। নির্বোধ বা বুদ্ধিহীন মানুষ ভালো নেতা হতে পারেন না। নেতাকে সুস্থ দেহ-মনের অধিকারী হতে হয়। নেতাকে দক্ষ-অভিজ্ঞ ও কুশলী হতে হয়। নেতা যে বিষয়ে নেতৃত্ব প্রদান করেন তাঁর সে বিষয়ে যথেষ্ট অভিজ্ঞতা থাকতে হয়। দূরদৃষ্টি নেতৃত্বের আরেকটি অপরিহার্য গুণ। জটিল সমস্যাসমূহের সমাধানের জন্য প্রয়োজন দূরদৃষ্টিসম্পন্ন নেতৃত্ব। নেতাকে অতীতের আলোকে বর্তমানের মূল্যায়ন করতে হবে এবং ভবিষ্যৎ করণীয় স্থির করতে হবে। নেতার চরিত্র হবে একদিকে কোমল, অপরদিকে প্রয়োজনবোধে কঠোর। চরিত্রের কোমলতা নেতাকে যেমন জনগণের ভালোবাসা অর্জনে সাহায্য করবে, তেমনি চরিত্রের কঠোরতা ও দৃঢ়তা তার প্রতি জনগণের আনুগত্য ও শ্রদ্ধাবোধকে জাগিয়ে তুলবে। নেতা হবেন উদার ও বড় মনের অধিকারী। নেতাকে অবশ্যই ক্ষুদ্র ব্যক্তিস্বার্থকে জলাঞ্জলী দিয়ে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিতে হবে। উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, একজন প্রকৃত নেতা হতে হলে একজন নেতার মধ্যে বাচন ক্ষমতা ও ব্যক্তিত্ব ছাড়াও উল্লিখিত গুণগুলো থাকা প্রয়োজন।
HSCCivics 1st Paperআইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।