“নেতৃত্বের বৈধতাই পারে সুশাসন প্রতিষ্ঠা করতে” ব্যাখ্যা করো।
উত্তর: নেতৃত্বের বৈধতা থাকলে সুশাসন প্রতিষ্ঠা সহজ হয় । নেতৃত্বের বৈধতা বলতে বোঝায় নেতৃত্বের প্রতি রাষ্ট্রের নাগরিকদের আস্থা। সাধারণত নির্বাচনের মাধ্যমে নেতৃত্ব বৈধতা অর্জন করে । এ জন্য বলা হয় গণতান্ত্রিক নেতৃত্ব হলো বৈধ নেতৃত্ব । অগণতান্ত্রিক নেতৃত্ব নাগরিকদের বাক স্বাধীনতা, নাগরিক অধিকার রক্ষা, নাগরিক কল্যাণে যথোপযুক্ত ভূমিকা পালন করে না। অগণতান্ত্রিক নেতৃত্ব তথ্যের অবাধ প্রবাহ, স্বচ্ছতা ও জবাবদিহিতায় বিশ্বাস করে না। ফলে অনেক ক্ষেত্রে হয়তো রাষ্ট্রে অবকাঠামোগত উন্নয়ন হয় কিন্তু সুশাসন প্রতিষ্ঠিত হয় না।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
“নেতৃত্বের বৈধতাই পারে সুশাসন প্রতিষ্ঠা করতে” ব্যাখ্যা করো।
উদ্দীপক
সিলেট সরকারি কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর