রাজনৈতিক দল গণতান্ত্রিক শাসনের স্বরূপ বজায় রাখে— ব্যাখ্যা করো।
উত্তর: নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করে রাজনৈতিক দল গণতান্ত্রিক শাসনের স্বরূপ বজায় রাখে। গণতান্ত্রিক শাসনব্যবস্থায় সরকার গঠন করে দেশ পরিচালনার জন্য রাজনৈতিক দল অপরিহার্য। গণতন্ত্র হচ্ছে জনগণের শাসনব্যবস্থা। তবে আধুনিক রাষ্ট্রের আয়তন ও জনসংখ্যা বিশাল হওয়ায় প্রত্যক্ষের পরিবর্তে নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে জনগণ পরোক্ষভাবে শাসনকার্যে অংশগ্রহণ করে। আর প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে সরকার গঠনে প্রধান ভূমিকা পালন করে রাজনৈতিক দল। উক্ত নির্বাচিত সরকারই জনগণের প্রতিনিধি হিসেবে দেশ পরিচালনা করে। এজন্য বলা হয় রাজনৈতিক দল গণতন্ত্রের অপরিহার্য ভিত্তি ৷
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
রাজনৈতিক দল গণতান্ত্রিক শাসনের স্বরূপ বজায় রাখে— ব্যাখ্যা করো।
উত্তর