শেয়ারFacebookWhatsApp

তত্ত্বাবধায়নকারী নেতৃত্ব কাকে বলে? বর্ণনা করো।

উত্তর: বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যবস্থায় নেতাদের প্রকৃতি ও চরিত্র আলোচনা ও বিশ্লেষণ করলে দেখা যায়, তত্ত্বাবধায়নকারী নেতৃত্ব একনায়কতান্ত্রিক নেতৃত্বের কোমলরূপ। তত্ত্বাবধায়নকারী নেতৃত্বে একজন তত্ত্বাবধায়নকারী নেতা গণতান্ত্রিক নেতা অপেক্ষা অধিকতর দয়াবান ও বন্ধুভাবাপন্ন হয়ে থাকেন। নেতা তার পরিকল্পনা ও পরিচালনায় সবাইকে নিয়োজিত রাখেন। নেতা দলীয় সদস্যদের সমস্যার প্রতি তার অভিমত ব্যক্ত করেন। তথাপি সংগঠনের কাজে অংশগ্রহণকারী সদস্যদের উপদেশ ও প্রস্তাবকে উৎসাহ প্রদান করা হয়।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

তত্ত্বাবধায়নকারী নেতৃত্ব কাকে বলে? বর্ণনা করো।

উদ্দীপক

রফিক সাহেব একজন নেতা। তিনি জনগণের চাওয়া-পাওয়ার মূল্য দেন। তিনি মনে করেন, জনগণই সকল ক্ষমতার উৎস এবং জনগণই নেতা নির্বাচন করে। আবার জনগণই নেতা পরিবর্তন করে। আইনের শাসন, জবাবদিহিতা ও মানুষের মৌলিক অধিকার রক্ষায় তিনি সর্বদা সচেষ্ট।

নটরডেম কলেজ · 2024

উত্তর

যখন কোন দেশে প্রধানত দুটি রাজনৈতিক দলের উপস্থিতি লক্ষ করা যায় এবং অন্য দলগুলোর কার্যকলাপ চোখে পড়ে না তখন তাকে দ্বি দলীয় ব্যবস্থা বলে।

উত্তর

বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যবস্থায় নেতাদের প্রকৃতি ও চরিত্র আলোচনা ও বিশ্লেষণ করলে দেখা যায়, তত্ত্বাবধায়নকারী নেতৃত্ব একনায়কতান্ত্রিক নেতৃত্বের কোমলরূপ। তত্ত্বাবধায়নকারী নেতৃত্বে একজন তত্ত্বাবধায়নকারী নেতা গণতান্ত্রিক নেতা অপেক্ষা অধিকতর দয়াবান ও বন্ধুভাবাপন্ন হয়ে থাকেন। নেতা তার পরিকল্পনা ও পরিচালনায় সবাইকে নিয়োজিত রাখেন। নেতা দলীয় সদস্যদের সমস্যার প্রতি তার অভিমত ব্যক্ত করেন। তথাপি সংগঠনের কাজে অংশগ্রহণকারী সদস্যদের উপদেশ ও প্রস্তাবকে উৎসাহ প্রদান করা হয়।

উত্তর

সিদ্ধান্ত গ্রহণে জনগণের মতামতকে প্রাধান্য দিয়ে যে নেতৃত্ব গড়ে ওঠে তাকে গণতান্ত্রিক নেতৃত্ব বলে। গণতান্ত্রিক নেতৃত্ব জনগণের অংশগ্রহণ ও স্বাধীনতার উপর আস্থা স্থাপন করে। জনগণের সব বিষয়ে অংশগ্রহণে এ ধরনের নেতৃত্ব বিশ্বাস করে। উদাহরণস্বরূপ সংসদীয় গণতন্ত্রের কথা উল্লেখ করা যায়। এ ধরনের নেতৃত্বে আলোচনা-সমালোচনার সুযোগ রয়েছে। গণতান্ত্রিক নেতৃত্ব তৈরি হয় জনগণের সমর্থনে। এ ধরনের নেতৃত্বে নেতা জনগণের মতামতের উপর ভিত্তি করে সিদ্ধান্ত গ্রহণ করেন এবং দক্ষতার সাথে বিভিন্ন সমস্যার সমাধান করেন। উদ্দীপকে লক্ষ করা যায়, রফিক সাহেব জনগণের চাওয়া পাওয়ার মূল্য দেন। তিনি মনে করেন জনগণই সকল ক্ষমতার উৎস। আবার জনগণই নেতা পরিবর্তন করেন। রফিক সাহেবের এসব গুণাবলি গণতান্ত্রিক নেতৃত্বের সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে উল্লিখিত রফিক সাহেবের মধ্যে গণতান্ত্রিক নেতৃত্বের গুণাবলি প্রকাশ পেয়েছে।

উত্তর

গণতান্ত্রিক নেতৃত্ব সুশাসন প্রতিষ্ঠায় ভূমিকা রাখে বলে গণতান্ত্রিক নেতৃত্ব প্রয়োজন। গণতান্ত্রিক নেতৃত্ব দেশ ও জনগণের কল্যাণে কাজ করে, যা সুশাসন প্রতিষ্ঠার জন্য অত্যাবশ্যক। গণতান্ত্রিক নেতৃত্বে স্বচ্ছতা, জবাবদিহিতা ও দায়িত্বশীলতার বিষয়টি নিশ্চিত হয়। পাশাপাশি গণতান্ত্রিক নেতৃত্ব রাষ্ট্রীয় কর্মকান্ডে নাগরিকের অংশগ্রহণ সমর্থন করে। ফলে রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠ সহজতর হয়। সুশাসন প্রতিষ্ঠার জন্য প্রয়োজন গণতন্ত্রের অগ্রযাত্রা, অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক ঐক্য, নাগরিক সুখ ও সমৃদ্ধি। গণতান্ত্রিক নেতৃত্ব এজন্য প্রয়োজনীয় আইনগত কাঠামো তৈরি করে। ইতিবাচক দূরদৃষ্টিসম্পন্ন ও জনসেবক গণতান্ত্রিক নেতৃত্বই জনগণের কল্যাণ নিশ্চিত করে সুশাসন প্রতিষ্ঠা করে। উদ্দীপকে উল্লিখিত রফিক সাহেব দল-মত নির্বিশেষে সকলের নিকট গ্রহণযোগ্য, যা গণতান্ত্রিক নেতৃত্বের পরিচায়ক। তার নেতৃত্বের মধ্যে আইনের শাসন, জবাবদিহিতা ও মানুষের মৌলিক অধিকার রক্ষায় গুরুত্ব আরোপ করেন। তার নেতৃত্বের মতো গণতান্ত্রিক নেতৃত্ব সুশাসন নিশ্চিত করার জন্য শাসনের সবক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখেন। তথ্য অবাধ ও সবার জন্য উন্মুক্তকরণ, গণশুনানি, আর্থিক বিবৃতি প্রকাশ, তথ্যে প্রবেশগম্যতার স্বাধীনতা ও স্বচ্ছতা নিশ্চিত করে থাকে। গণতান্ত্রিক নেতৃত্ব সরকারি কর্মকাণ্ডে নাগরিকের অংশগ্রহণ নিশ্চিত করে গণতন্ত্রের গভীরতা বৃদ্ধি করে থাকে। সুশাসন নিশ্চিত করতে গণতান্ত্রিক নেতৃত্ব তার কাজ, সিদ্ধান্ত ও নীতির জন্য দায়িত্বশীল থাকে। বাকস্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা, নারীর অধিকার, শিশু অধিকার, সংখ্যালঘুদের রক্ষার জন্য গণতান্ত্রিক নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গণতান্ত্রিক নেতৃত্ব জনগণের অংশগ্রহণ ও স্বাধীনতার ওপর আস্থা স্থাপন করে। গণতান্ত্রিক নেতৃত্বে ক্ষমতা একজনের নিয়ন্ত্রণে না থেকে অনেক মানুষের নিয়ন্ত্রণে থাকে। এতে প্রত্যেক অংশগ্রহণকারী সংগঠনের একজন মূল্যবান সদস্য হিসেবে গুরুত্ব অনুধাবন করে। গণতন্ত্র চর্চা করে এমন দেশগুলোর নেতৃত্ব গণতান্ত্রিক নেতৃত্বের উদাহরণ। মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স প্রভৃতি দেশের নেতৃত্ব গণতান্ত্রিক নেতৃত্বের উৎকৃষ্ট উদাহরণ।
HSCCivics 1st Paperনটরডেম কলেজ 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।