উদ্দীপকে 'ক' দলীয় ব্যবস্থাটি একদলীয় ব্যবস্থা এবং 'খ' দলীয় ব্যবস্থাটি হচ্ছে বহুদলীয় ব্যবস্থার অন্তর্ভুক্ত।
আধুনিক বিশ্বের সকল রাষ্ট্রে দলীয় ব্যবস্থা বিদ্যমান। তবে সকল রাষ্ট্রের দলীয় ব্যবস্থা একরূপ নয়। সংখ্যার ভিত্তিতে রাজনৈতিক দল একদলীয়, দ্বি-দলীয় ও বহুদলীয় হয়ে থাকে। রাষ্ট্রের মধ্যে যখন সাংবিধানিকভাবে একটিমাত্র রাজনৈতিক দলের অস্তিত্ব এবং রাজনৈতিক কর্মকান্ড একটি রাজনৈতিক দল দ্বারা পরিচালিত হয়, তখন তাকে একদলীয় ব্যবস্থা বলে অভিহিত করা হয়। আর যে রাষ্ট্র ব্যবস্থায় বহু রাজনৈতিক দলের কার্যক্রম দেখা যায়, তাকে বহুদলীয় ব্যবস্থা বলে।
একদলীয় ব্যবস্থায় একটি দলই সকল ক্ষমতার উৎস। এ ব্যবস্থায় রাষ্ট্রের মধ্যে একটি দলই তার দলীয় আদর্শ, নীতি ও কর্মসূচি অনুযায়ী শাসনকার্য পরিচালনা করে। এ ব্যবস্থায় ক্ষমতাসীন দল ব্যতীত অন্যান্য সকল দলকে নিষিদ্ধ করা হয়। একদলীয় ব্যবস্থায় শৃঙ্খলা কঠোরভাবে মেনে চলা হয়। অন্যদিকে, বহুদলীয় ব্যবস্থায় প্রধানত বহু রাজনৈতিক দলের অস্তিত্ব লক্ষ করা যায়। এ ব্যবস্থায় বহু রাজনৈতিক দলের মধ্যে নির্বাচনি প্রতিদ্বন্দ্বিতা হয়। এক দলীয় ব্যবস্থায় এক ব্যক্তির নেতৃত্ব ও আদর্শ বাস্তবায়িত হয়। অপরদিক বহুদলীয় ব্যবস্থায় অনেকগুলো রাজনৈতিক দল বর্তমান থাকে এবং সিদ্ধান্তসমূহ বহুপাক্ষিক মতামতের ভিত্তিতে নেওয়া হয়। এক দলীয় ব্যবস্থায় একটি মাত্র রাজনৈতিক দল নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করে থাকে। বহুদলীয় ব্যবস্থায় কোনো রাজনৈতিক দল একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারলে কোয়ালিশন সরকার গঠন করে থাকে।