শেয়ারFacebookWhatsApp

নেতৃত্ব কী?

উত্তর: নেতৃত্ব হলো ব্যক্তির সেই সব কাঙ্ক্ষিত গুণাবলি, যা সমাজের অভীষ্ট লক্ষ্য অর্জনের জন্য অন্যদের উদ্দীপ্ত করতে পারে। নেতৃত্ব মানুষের একটি সামাজিক গুণ। 'নেতৃত্ব' বলতে সাধারণত নেতার গুণাবলিকে বোঝায় । কিন্তু পৌরনীতিতে 'নেতৃত্ব' শব্দটি আরও ব্যাপক অর্থে ব্যবহৃত হয়। পৌরনীতিতে নেতৃত্ব হলো ব্যক্তি বা দলের সেই গুণাবলি যা দ্বারা গোষ্ঠী বা সমাজের জনসাধারণকে প্রভাবিত করে রাজনৈতিক বা সামাজিক উদ্দেশ্য সাধন করা যায়।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

নেতৃত্ব কী?

উদ্দীপক

জনাব 'XX^{\prime} তার নিজ রাষ্ট্রের কিছু জাতীয় সমস্যা সমাধানের লক্ষ্যে কতগুলো নীতির ভিত্তিতে একটি সংগঠন গড়ে তোলেন। তার শিক্ষা, বাগ্মিতা, অভিজ্ঞতা ও বলিষ্ঠ নেতৃত্বে স্বল্প সময়ে সংগঠনটি ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠে। আসন্ন নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে দলটি সার্বিক প্রস্তুতি নিতে থাকে।

ঢাকা সিটি কলেজ · 2024

উত্তর

হিটলারের রাজনৈতিক দলের নাম ন্যাশনাল সোশ্যালিস্ট জার্মান ওয়ার্কার্স পার্টি।

উত্তর

নেতৃত্ব হলো ব্যক্তির সেই সব কাঙ্ক্ষিত গুণাবলি, যা সমাজের অভীষ্ট লক্ষ্য অর্জনের জন্য অন্যদের উদ্দীপ্ত করতে পারে। নেতৃত্ব মানুষের একটি সামাজিক গুণ। 'নেতৃত্ব' বলতে সাধারণত নেতার গুণাবলিকে বোঝায় । কিন্তু পৌরনীতিতে 'নেতৃত্ব' শব্দটি আরও ব্যাপক অর্থে ব্যবহৃত হয়। পৌরনীতিতে নেতৃত্ব হলো ব্যক্তি বা দলের সেই গুণাবলি যা দ্বারা গোষ্ঠী বা সমাজের জনসাধারণকে প্রভাবিত করে রাজনৈতিক বা সামাজিক উদ্দেশ্য সাধন করা যায়।

উত্তর

একটি রাজনৈতিক দলের নেতা জনাব 'XX^{\prime}। তার মধ্যে নেতৃত্বের শিক্ষা, বাগ্মিতা, অভিজ্ঞতা, ব্যক্তিত্ব প্রভৃতি গুণাবলি লক্ষ করা যায়। সুশিক্ষা নেতৃত্বের অন্যতম গুণ। একজন শিক্ষিত নেতা তার শিক্ষালব্ধ জ্ঞানের দ্বারা জাতীয় সমস্যা অনুধাবন করে সমাধানের সঠিক পথ নির্দেশ করতে সক্ষম। এছাড়া নেতাকে দক্ষ, অভিজ্ঞ ও কুশলী হতে হয়। কেননা নেতৃত্বের ওপরই কোনো জাতির সফলতা ও ব্যর্থতা নির্ভর করে। তিনি যে বিষয়ে নেতৃত্ব দেন তাকে সেই বিষয়ে অভিজ্ঞ হতে হয়। জনাব 'XX^{\prime}ও শিক্ষিত এবং অভিজ্ঞতা সম্পন্ন নেতা। নেতৃত্বের প্রয়োজনীয় গুণাবলির মধ্যে সুবক্তা হওয়া বা বাগ্মিতা আবশ্যক । কেননা উত্তম বক্তা তার বক্তৃতার মাধ্যমে জনমতকে সুসংগঠিত করতে সমর্থ হন । জনাব 'X” এর মধ্যে নেতৃত্বের এ গুণটি বিদ্যমান রয়েছে। আর নেতার অপরিহার্য গুণ হলো তার ব্যক্তিত্ব। নেতাকে অবশ্যই সুদৃঢ় ব্যক্তিত্বের অধিকারী হতে হবে। কেননা একমাত্র ব্যক্তিত্বের বলেই একজন ব্যক্তি অপরাপর সকলের ওপর তার প্রভাব খাটাতে সক্ষম হন। ব্যক্তিত্বহীন নেতার পক্ষে নেতৃত্ব প্রদান করা কিছুতেই সম্ভব নয়। উদ্দীপকের জনাব 'XX^{\prime} বলিষ্ঠ নেতৃত্বের অধিকারী যা নেতৃত্বের ব্যক্তিত্ব গুণকেই প্রতিফলিত করে ।

উত্তর

গণতন্ত্র প্রতিষ্ঠায় উক্ত সংগঠনটি অর্থাৎ রাজনৈতিক দলের ভূমিকা অপরিসীম । গণতন্ত্র ও রাজনৈতিক দল পরস্পর ওতপ্রোতভাবে জড়িত। রাজনৈতিক দলকে গণতন্ত্রের ভিত্তি বলে অভিহিত করা হয়। গণতান্ত্রিক ব্যবস্থা সংরক্ষণে রাজনৈতিক দল সক্রিয় এবং গঠনমূলক ভূমিকা পালন করে। রাজনৈতিক দল সংখ্যাগরিষ্ঠের শাসনের ধারণাকে বাস্তবে পরিণত করে । উদ্দীপকে দেখা যায়, আধুনিক গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থায় জনগণ তাদের স্বার্থ সম্পর্কে চিন্তিত নয়। কারণ তারা জানে তাদের পক্ষে তাদের স্বার্থগুলো নিয়ে কিছু সংগঠন খুবই তৎপর রয়েছে। এসব বিষয় রাজনৈতিক দলের কার্যক্রমকেই প্রতিফলিত করে। যা গণতন্ত্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। রাজনৈতিক দল নির্বাচনের সময় দলীয় প্রার্থী মনোনয়ন, মনোনীত প্রার্থীর সমর্থনে প্রচারণা ও ভোটারদের স্বার্থ সংরক্ষণ করে। ক্ষমতাসীন দল নির্বাচনি প্রচারণার সময় প্রদত্ত প্রতিশ্রুতি অনুসারে যথাযথভাবে সরকার পরিচালনায় সচেষ্ট হয়, যা গণতন্ত্রকে সুসংহত করে। অপরদিকে, বিরোধী দল ক্ষমতাসীন দলের কর্মকাণ্ডে অসংগতি পেলে গঠনমূলক সমালোচনা করে গণতন্ত্রকে ত্বরান্বিত করে। গণতন্ত্রকে সফল করতে হলে প্রয়োজন সক্রিয়, সচেতন ও সদাজাগ্রত জনমত। রাজনৈতিক দল বক্তৃতা-বিবৃতি ও প্রচারের মাধ্যমে সেরূপ জনমত সৃষ্টি করে। গণতান্ত্রিক শাসনব্যবস্থায় বিভিন্ন জনগোষ্ঠী রাজনৈতিক দলগুলোর মাধ্যমেই নিজেদের দাবি সরকারের নিকট তুলে ধরে। এভাবে রাজনৈতিক দল গণতন্ত্র প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা পালন করে । পরিশেষে বলা যায়, আধুনিক গণতন্ত্র হলো পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র । আর প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের মূলভিত্তিই হলো রাজনৈতিক দল । রাজনৈতিক দলগুলোই তাদের কর্মকাণ্ডের মাধ্যমে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখে।
HSCCivics 1st Paperঢাকা সিটি কলেজ 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।