শেয়ারFacebookWhatsApp

নেতৃত্ব কী?

উত্তর: নেতৃত্ব হলো একটি শক্তিশালী কৌশল যার মাধ্যমে নেতা নিদিষ্ট লক্ষ্য অর্জনের জন্য অন্যান্য ব্যক্তিকে পরিচালিত, প্রভাবিত ও নিয়ন্ত্রণ করেন এবং সমাজে ইঙ্গিত লক্ষ্য অর্জনের জন্য অন্যদের উদ্দীপ্ত করেন।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

নেতৃত্ব কী?

উদ্দীপক

জনাব আসিফ একটি সংগঠনের নেতা। তিনি বিগত নিবার্চনে আইনসভার সদস্য নিবার্চিত হন। তিনি জনগনের বিভিন্ন দাবি ও দেশের সমস্যার কথা আইনসভায় অঊিবেশন উত্থাপন করেন।

Dhaka · 2023

উত্তর

নেতৃত্ব হলো একটি শক্তিশালী কৌশল যার মাধ্যমে নেতা নিদিষ্ট লক্ষ্য অর্জনের জন্য অন্যান্য ব্যক্তিকে পরিচালিত, প্রভাবিত ও নিয়ন্ত্রণ করেন এবং সমাজে ইঙ্গিত লক্ষ্য অর্জনের জন্য অন্যদের উদ্দীপ্ত করেন।

উত্তর

চাপসৃষ্টিকরী গোষ্ঠী হল এমন একটি গোষ্ঠী যা সদস্যরা নির্দিষ্ট শ্রেণীর দাবি ব্যক্ত করে এবং তা পূরণ করার চেষ্টা করে। এ গোষ্ঠী সমাজ ও রাষ্ট্রের সঠিক স্বার্থের কথা বিবেচনায় না এনে কেবল নির্দিষ্ট শ্রেণীর দাবি ব্যক্ত করে এবং তা পূরণের জন্য চাপ সৃষ্টি করে। চাপ সৃষ্টির মাধ্যমে দাবি আদায় চেষ্টা করে বলে এই গোষ্টিকে চাপ সৃষ্টি করে গোষ্টি বলা হয়। শিক্ষক সমিতি, বণিক সংঘ, শ্রমিক ইউনিয়ন, ব্যাংক কর্মচারী ফেডারেশন ইত্যাদি চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর উদাহরণ।

উত্তর

উদ্দীপকে জনাব আসিফের সংগঠনের সাথে আমার পঠিত যে সংগঠনের মিল রয়েছে - তা হলো রাজনৈতিক দল। রাজনৈতিক দল বলতে এমন এক সুসংঘটিত ও সঙ্ঘবদ্ধ জনসমষ্টিকে বোঝায়, যারা একটি নির্দিষ্ট নীতির ভিত্তিতে একত্রিত হয়, রাষ্ট্রের বিভিন্ন সমস্যা সম্পর্কে একমত পোষণ করে, নিয়মতান্ত্রিক পন্থায় ক্ষমতা দখলে আগ্রহী এবং রাজনৈতিক একক হিসেবে কাজ করে। রাজনৈতিক দলের মূল লক্ষ্য থেকে সরকারি ক্ষমতা অর্জন করে দলের লক্ষ্য গুলো জনগণের সমস্যার আলোকে বাস্তবায়ন করা। উদ্দীপকে জনাব আসিফ একটি সংগঠনের নেতা হিসেবে বিগত নির্বাচনে আইনসভার সদস্য নির্বাচিত হন। তিনি জনগণের দাবি ও দেশের সমস্যার কথা আইনসভার অধিবেশনে উপস্থাপন করেন। এরূপ বর্ণনায় রাজনৈতিক দলের বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে। কেননা, রাজনৈতিক দল কিছুসংখ্যক মানুষের একটি রাজনৈতিক প্রতিষ্ঠান। রাজনৈতিক দলের সদস্যগণ কমবেশি একই রূপ আদর্শ ও নীতি দ্বারা অনুপ্রাণিত হয়ে একত্রিত হয়। এটি নিয়ম তান্ত্রিক উপায়ে ক্ষমতা দখলের চেষ্টা করে। জনমতের দিকে লক্ষ্য রেখে রাজনৈতিক দল কর্মসূচি প্রণয়ন ও প্রচার, নির্বাচনের প্রার্থী মনোনয়ন এবং জয় লাভের চেষ্টা করে। রাজনৈতিক দলগুলো নিজ নিজ দলীয় স্বার্থ সংরক্ষণ করে থাকে। দলীয় নীতির ভিত্তিতে জাতীয় স্বার্থ সংরক্ষণ করতে চায়। রাজনৈতিক দল বিভিন্ন মত ও আদর্শের ব্যাক্তিবর্গের সম্মেলন ঘটে এবং তারা পরস্পরের প্রতি সহমর্মিতা প্রদর্শন করে। রাজনৈতিক দল তাদের নীতি ও আদর্শ বাস্তবায়নে বদ্ধপরিকর।দলের কর্মসূচি বাস্তবায়নে এর নেতাকর্মীরা যেকোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকে।

উত্তর

আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে উদ্দীপকের সংগঠন তথা রাজনৈতিক দলের ভূমিকা অপরিসীম। বর্তমান সময়ের বিশালয়তন রাষ্ট্রগুলোর বিপুল জনগোষ্ঠীর পক্ষে প্রত্যক্ষভাবে শাসন কার্যে অংশগ্রহণ সম্ভব নয়। তাই বর্তমানে জনগণ প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে পরোক্ষভাবে শাসনকালে অংশগ্রহণ করে থাকে। প্রতিনিধিমূলক গণতন্ত্রের মূল ভিত্তি হচ্ছে রাজনৈতিক দল। রাজনৈতিক দল হচ্ছে এমন একটি জনসংগঠন যার সদস্যগণ রাষ্ট্রের সমস্যা সম্পর্কে ঐক্যমত পোষণ করে এবং নিয়মতান্ত্রিক উপায়ে ক্ষমতা দখলের মাধ্যমে গৃহীত কর্মসূচি বাস্তবায়ন করতে সচেষ্ট হয়। রাজনৈতিক দলের মাধ্যমে সরকার এবং জনগণের মধ্যে সেতুবন্ধন সৃষ্টি হয়। বিরোধী দলের বক্তব্যর মাধ্যমে জনগণ নিজের দেশের সমস্যা সমূহ সম্পর্কে জানতে পারে। এতে জনগণের রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি পায়। প্রতিনিধি মূলক গণতন্ত্রে দল যাতে কোন গণ বিরোধী কাজে লিপ্ত না হতে পারে সেজন্য বিরোধী দলগুলো সতর্ক দৃষ্টি রাখে। নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলো বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি প্রকাশ করে। জনগণের মধ্য থেকে সবচেয়ে কল্যাণকর ও বাস্তবমুখী কর্মসূচি সম্পন্ন রাজনৈতিক দলের প্রতি আস্থা ও সমর্থন প্রদান করে। কোনরকম রক্তপাত বা বিদ্রোহের প্রয়োজন হয় না। আলোচনার পরিশেষে তাই বলা যায়,বর্তমান সময়ের প্রতিনিধিত্বশীল গণতান্ত্রিক ব্যবস্থায় রাজনৈতিক দল হলো অপরিহার্য। এর উপস্থিতি ছাড়া আধুনিক গণতন্ত্র তাই কল্পনা করা যায় না। সুতরাং আধুনিক গণতান্ত্রিক ব্যবস্থা মূলত রাজনৈতিক দলেরই শাসন ব্যবস্থা।
HSCCivics 1st PaperDhaka 2023
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।