উদ্দীপকের 'চ' -এর সাথে আমার পঠিত বিষয় চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর মিল রয়েছে। চাপসৃষ্টিকারি গোষ্ঠী হল এমন একটি গোষ্ঠী যার সদস্যরা নির্দিষ্ট শ্রেণীর দাবী ব্যক্ত করে এবং তা পূরণ করার চেষ্টা করে। এ গোষ্ঠী সমাজ ও রাষ্ট্রের সঠিক স্বার্থের স্বার্থের কথা বিবেচনায় না এনে কেবল নির্দিষ্ট শ্রেণীর দাবি ব্যক্ত করে এবং তা পূরণের জন্য চাপসৃষ্টি করে। চাপসৃষ্টির মাধ্যমে দাবি আদায়ের চেষ্টা করে বলে এ গোষ্ঠীকে চাপসৃষ্টিকারী গোষ্ঠী বলা হয়। শিক্ষক সমিতি, বণিক সংঘ, শ্রমিক ইউনিয়ন, ব্যাংক কর্মচারী ফেডারেশন চাপসৃষ্টিকারী গোষ্ঠীর প্রকৃত উদাহরণ।উদ্দীপকে আমরা দেখতে পাই 'চ' একটি নামকরা ক্রিকেট ক্লাব। ক্লাবের পরিচালনা পর্ষদ ১৭ জন সদস্য নিয়ে গঠিত। যারা ক্লাবের খেলোড়ারদের উন্নয়নের জন্য সরকারের সাথে দেন-দরবার করেন। তবে সরকারের কাজে অংশগ্রহণ করে না, যা চাপসৃষ্টিকারী গোষ্ঠীর বৈশিষ্ট্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। কেননা, চাপসৃষ্টিকারী গোষ্ঠী নিজেদের স্বার্থ রক্ষার জন্য সরকারকে চাপপ্রয়োগ করে। সুতরাং বলা যায়, উদ্দীপকের 'চ' এর সাথে আমার পঠিত চাপসৃষ্টিকারী গোষ্ঠীর মিল রয়েছে।