জাতীয় ঐক্য ও সংহতি প্রতিষ্ঠায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭-ই মার্চের ভাষণের গুরুত্ব অপরিসীম। ১৯৭১ সালের ৭-ই মার্চের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সম্মোহনী ভাষণ বাংলাদেশ জাতীয় জীবনে গুরুত্বপূর্ণ একটি ঘটনা। এই সম্মোহনী ভাষণের দ্বারা বাঙালি ঐক্যবদ্ধ হওয়ার প্রেরণা ও মুক্তিযুদ্ধের নির্দেশনা পায়। বঙ্গবন্ধুর ৭ ই মার্চের সম্মোহনী ভাষণের পর বাঙালি জাতি জাতীয়তাবোধে ঐক্যবদ্ধ হয়। ছাত্র, শিক্ষক, শ্রমিক, কর্মচারী, আইনজীবী, সামরিক বাহিনী, কৃষাণী, কুমার -কামার, সহ সকল শ্রেণী পেশার লোক এই ভাষণের প্রতি সংহতি প্রকাশ করেছে। ৭ ই মার্চের ভাষণ শুনে হাজার হাজার জনতা স্বাধীনতার উদগ্র বাসনায় শঙ্খবদ্ধ হয়। মূলত ভাষণের মাধ্যমে বাঙালির চূড়ান্ত জাতীয়তাবাদের অর্জন করে।সুতরাং উপরোক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় বাঙালির জাতীয় ঐক্য ও সংহতি প্রতিষ্ঠায় বঙ্গবন্ধু সম্মোহনী ভাষণের গুরুত্ব ও তাৎপর্য অপরিসীম।