শেয়ারFacebookWhatsApp

উপদল বলতে কী বোঝায়?

উত্তর: কোন রাজনৈতিক দলের মধ্যে যখন কিছু সদস্য দলীয় নীতি ও কর্মসূচি বিশেষ বিশেষ ক্ষেত্রে দ্বিমত পোষণ করে কিংবা সাধারণ স্বার্থের কথা ভুলে গিয়ে ক্ষুদ্র ব্যক্তি স্বার্থ উদ্ধারে ঐক্যবদ্ধ হয় তখন তাকে উপদল বলে। উপদল রাজনৈতিক দলের একটি খন্ডিত রূপ। এর কাঠামো, কর্মসূচি ও লক্ষ্য সংকীর্ণ।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

উপদল বলতে কী বোঝায়?

উদ্দীপক

রাফাত ও আলম খান একটি গণতান্ত্রিক দেশের নাগরিক। তারা দুইজন দুটি আলাদা সংগঠনের সাথে যুক্ত।রাফাত খানের সংগঠনটি সবসময় রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার উদ্দেশ্যে কাজ করে। অপরদিকে, আলম খানের সংগঠনটি সরকারি সিদ্ধান্তকে নিজেদের অনুকূলে রাখার চেষ্টা করে।

Comilla · 2022

উত্তর

নেতৃত্ব হলো একটি শক্তিশালী কৌশল যার মাধ্যমে নেতা নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য অন্যান্য ব্যক্তিকে পরিচালিত, প্রভাবিত ও নিয়ন্ত্রণ করেন এবং সমাজে ইন্সিত লক্ষ্য অর্জনের জন্য আমাদের উদ্দীপ্ত করেন।

উত্তর

কোন রাজনৈতিক দলের মধ্যে যখন কিছু সদস্য দলীয় নীতি ও কর্মসূচি বিশেষ বিশেষ ক্ষেত্রে দ্বিমত পোষণ করে কিংবা সাধারণ স্বার্থের কথা ভুলে গিয়ে ক্ষুদ্র ব্যক্তি স্বার্থ উদ্ধারে ঐক্যবদ্ধ হয় তখন তাকে উপদল বলে। উপদল রাজনৈতিক দলের একটি খন্ডিত রূপ। এর কাঠামো, কর্মসূচি ও লক্ষ্য সংকীর্ণ।

উত্তর

উদ্দীপকে উল্লেখিত রাফাত খানের সংগঠনটির বৈশিষ্ট্যর বিচারের রাজনৈতিক দলের অন্তর্গত। বর্তমান জাতীয় রাষ্ট্রগুলোর বিপুল জনগোষ্ঠীর পথে প্রত্যক্ষভাবে শাসনকার্যে অংশগ্রহণ করা সম্ভব নয়। ফলে প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে নাগরিকগঞ্জ শাসনকার্যে অংশগ্রহণ করে। এক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করে রাজনৈতিক দল। রাজনৈতিক দল হচ্ছে এমন একটি জনসমষ্টি যার রাষ্ট্রীয় সমস্যা সমাধানের পন্থা জনসমক্ষে প্রচারের মাধ্যমে জনসমর্থন লাভ করে এবং ক্ষমতা দখল ও নিয়মতান্ত্রিক পদ্ধতিতে সরকার গঠন করে। উদ্দীপাকে দেখা যায়, রাফাত খান একটি সংগঠনের সাথে যুক্ত যারা সব সময় রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার উদ্দেশ্যে কাজ করে। এটি রাজনৈতিক দলের উদ্দেশ্যকেই উপস্থাপন করে।রাজনৈতিক দল কিছু সংখ্যক মানুষের একটি রাজনৈতিক সংগঠন। এ দলের একটি নির্দিষ্ট নীতি, আদর্শ ও কর্মসূচি থাকে। এসব রাজনৈতিক দল নিয়মতান্ত্রিক উপায়ে ক্ষমতা দখলের চেষ্টা করে। প্রত্যেক রাজনৈতিক দলের লক্ষ্য থাকে বৈধ উপায় ক্ষমতা দখল করা এবং সরকার গঠন করে স্বীয় নীতি ও কর্মসূচি বাস্তবায়ন করা। সরকার গঠনে ব্যর্থ হলে রাজনৈতিক দলকে দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালন করতে হয়। রাজনৈতিক দলগুলো নিজ নিজ দলীয় স্বার্থ বজায় রাখে। সুতরাং বলা যায়, উদ্দীপকের রাফাত খানের সংগঠনটি অর্থাৎ রাজনৈতিক দল বর্তমানকালে প্রেক্ষাপটে নানাবিধ কার্য সম্পাদন করে থাকে।

উত্তর

উদ্দীপকে উল্লেখিত সংগঠন দুটি হল যথাক্রমে রাজনৈতিক দল ও চাপসৃষ্টিকারী গোষ্ঠী, যাদের মধ্যে বেশকিছু পার্থক্য বিদ্যমান। প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের মূল ভিত্তি হল রাজনৈতিক দল। রাজনৈতিক দল হচ্ছে এমন একটি জনসমষ্টি যারা রাষ্ট্রীয় সমস্যা সমাধানের পন্থা জনসমক্ষে প্রচারের মাধ্যমে জনসমর্থন লাভ করে এবং ক্ষমতা দখল ও নিয়মতান্ত্রিক পদ্ধতিতে সরকার গঠন করে। কিছু চাপসৃষ্টিকারী গোষ্ঠী যেমন রাজনৈতিক দল নয়। এরা সরকারের নীতিকে প্রভাবিত করে নিজেদের স্বার্থ যথাযথভাবে প্রতিফলিত করতে সর্বদা সচেষ্ট থাকে। উদ্দীপকে উপস্থাপিত বৈশিষ্ট্যের বিচারে বলা যায়, রাফাত খান রাজনৈতিক দল এবং আলম খান চাপসৃষ্টিকারী গোষ্ঠী সদস্য। এই দুটি সংগঠনের মাঝে স্পষ্টভাবেই বেশ কিছু পার্থক্য বিদ্যমান। রাজনৈতিক দলের মূল উদ্দেশ্য হলো জাতীয় স্বার্থ সংরক্ষণ করে জনসাধারণের কল্যাণ সাধন করা। কিন্তু চাপসৃষ্টিকারী গোষ্ঠীর উদ্দেশ্য হলো গোষ্ঠীগত স্বার্থ সংরক্ষণ করা। রাজনৈতিক দল সুনির্দিষ্ট মতামতের ভিত্তিতে গড়ে উঠলেও চাপসৃষ্টিকারী গোষ্ঠী কোন বিশেষ মতাদর্শের ভিত্তিতে সৃষ্টি হয় না। রাজনৈতিক দল আলাপ-আলোচনা ব্যতীত কোন বিষয়ের সহজে সিদ্ধান্ত নিতে পারে না। কিন্তু চাপসৃষ্টিকারী গোষ্ঠীর যে কোন বিষয় সহজে দ্রুত সিদ্ধান্ত নিতে পারে। রাজনৈতিক দলের অভ্যন্তরে পরস্পর বিরোধ দেখা যায়। কিন্তু সংকীর্ণ ও সমার্থের ভিত্তিতে গড়ে ওঠা চাপসৃষ্টিকারী গোষ্ঠীর ক্ষেত্রে এ সম্ভাবনা কম। উপরিক্ত পার্থক্যসমূহের কারণে রাজনৈতিক দল ও চাপসৃষ্টিকারী গোষ্ঠী পরস্পর বিরোধী সংগঠন বলে গণ্য হয়। তথাপি বিশেষ বিশেষ ক্ষেত্রে এদের মধ্যে সাদৃশ্য ও দেখা যায়।
HSCCivics 1st PaperComilla 2022
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।