শেয়ারFacebookWhatsApp

বহুদলীয় ব্যবস্থা বলতে কী বোঝায়?

উত্তর: একটি গণতান্ত্রিক রাষ্ট্রে যখন দুটির বেশি দল রাজনৈতিক ক্ষমতা লাভের লড়াইয়ে কার্যকর ভূমিকা পালন করে,তখন তাকে বহুদলীয় ব্যবস্থা বলে। বহুদলীয় ব্যবস্থায় সাধারণত সাধারণ নির্বাচনের কোন দলই একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারে না। ফলে নির্বাচনে জয়লাভের জন্য অনেক সময় সমমনা দলগুলোর সমন্বয়ে সম্মিলিত সরকার গঠিত হয়। ফ্রান্স, ইতালি, বাংলাদেশ, ভারত, পাকিস্তান প্রভৃতি দেশে এরূপ বহুদলীয় ব্যবস্থা বিদ্যমান রয়েছে।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

বহুদলীয় ব্যবস্থা বলতে কী বোঝায়?

উদ্দীপক

মি. 'XX^{\prime} এর সংগঠনের কার্যক্রম দেশব্যাপী বিস্তৃত। সংগঠনটি জনমত গঠনের মাধ্যমে নিয়মতান্ত্রিক উপায়ে রাষ্ট্রীয় ক্ষমতার অধিষ্ঠিত হতে চায়। অপরদিকে, মি. 'YY^{\prime} এর সংগঠনটি নিজেদের স্বার্থ রক্ষার জন্য সরকারের সিদ্ধান্তসমূহ প্রভাবিত করার চেষ্টা করে।

Rajshahi · 2022

উত্তর

নেতৃত্ব হচ্ছে ব্যক্তি বা দলের সেসব গুণাবলী, যা কোনো জাতি বা সমাজকে ইস্পিত লক্ষ্যে পৌঁছাতে উদ্বুদ্ধ করে।

উত্তর

একটি গণতান্ত্রিক রাষ্ট্রে যখন দুটির বেশি দল রাজনৈতিক ক্ষমতা লাভের লড়াইয়ে কার্যকর ভূমিকা পালন করে,তখন তাকে বহুদলীয় ব্যবস্থা বলে। বহুদলীয় ব্যবস্থায় সাধারণত সাধারণ নির্বাচনের কোন দলই একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারে না। ফলে নির্বাচনে জয়লাভের জন্য অনেক সময় সমমনা দলগুলোর সমন্বয়ে সম্মিলিত সরকার গঠিত হয়। ফ্রান্স, ইতালি, বাংলাদেশ, ভারত, পাকিস্তান প্রভৃতি দেশে এরূপ বহুদলীয় ব্যবস্থা বিদ্যমান রয়েছে।

উত্তর

উদ্দীপকে উল্লেখিত মি. 'XX^{\prime} ও মি. 'YY^{\prime}- এর সংগঠন যথাক্রমে রাজনৈতিক দল ও চাপসৃষ্টিকারী গোষ্ঠী। উদ্দীপকে মি. 'XX^{\prime}- এর সংগঠনের কার্যক্রম দেশব্যাপী বিস্তৃত। এটি জনমত গঠনের মাধ্যমে নিয়মতান্ত্রিক উপায় রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হতে চায়। এরূপ বর্ণনায় রাজনৈতিক দলের প্রতিরূপ প্রকাশ পায়। আবার, মি. 'YY^{\prime}- এর সাংগঠনিক নিজেদের স্বার্থ রক্ষার জন্য সরকারের সিদ্ধান্তসমূহকে প্রভাবিত করার চেষ্টা করে। অর্থাৎ এটি একটি চাপসৃষ্টিকারী গোষ্ঠী উভয়ের মাঝে বেশ কিছু সাদৃশ্য বৈসাদৃশ্য রয়েছে। রাজনৈতিক দল বলতে এমন একদল সংঘবদ্ধ জল সমষ্টিকে বোঝায় যারা একই রাজনৈতিক আদর্শে বিশ্বাসী এবং সুসংগঠিত হয়ে নিয়মতান্ত্রিক উপায়ে ক্ষমতা দখলে এবং ক্ষমতা টিকে রাখার জন্য সচেষ্ট থাকে। অন্যদিকে, চাপসৃষ্টিকারী গোষ্ঠী হলো এমন একটি গোষ্ঠী যার সদস্যরা নির্দিষ্ট শ্রেণীর দাবি ব্যক্ত করে এবং তা পূরণের জন্য চাপসৃষ্টি করে। চাপসৃষ্টির মাধ্যমে দাবি আদায়ের চেষ্টা করে বলে এ গোষ্ঠীকে চাপসৃষ্টিকারী গোষ্ঠী বলা হয়। রাজনৈতিক দল বৃহৎ জাতীয় কল্যাণের লক্ষ্যে কাজ করে, যা চাপসৃষ্টিকারী গোষ্ঠী করে না। রাজনৈতিক দলের মূল লক্ষ্য হলো ক্ষমতা দখল তাই তারা এ লক্ষ্যকে সামনে রেখে তাদের কার্যাবলী সম্পাদন করে। অন্যদিকে, চাপসৃষ্টিকারী গোষ্ঠীর সরাসরি সিদ্ধান্তকে নিজেদের অনুকূলে প্রভাবিত করার লক্ষ্যে তাদের কার্যাবলী সম্পাদন করে। কিন্তু চাপসৃষ্টিকারী গোষ্ঠীর কাজকর্ম সবসময় প্রকাশ্যে থাকে না। রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করে, অন্যদিকে চাপসৃষ্টিকারী গোষ্ঠী নির্বাচনে অংশগ্রহণ করে না। রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রার্থী মনোনয়ন করে কিন্তু চাপসৃষ্টিকারী গোষ্ঠী তা করার প্রয়োজন অনুভূত হয় না। রাজনৈতিক দল প্রচারণায় অংশগ্রহণ করে, পক্ষান্তরে চাপসৃষ্টিকারী গোষ্ঠী নিজেদের প্রচারণা করে না। রাজনৈতিক দল-ধর্ম-বর্ণ গঠনের বিশেষ এ সকল পেশার মানুষের স্বার্থের একত্রিকরণে কাজ করে কিন্তু চাপসৃষ্টিকারী গোষ্ঠী শুধুমাত্র নিজের স্বার্থই কাজ করে থাকে।

উত্তর

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় মি. 'XX^{\prime} এর সংগঠন তথা রাজনৈতিক দলের ভূমিকা অপরিহার্য। বর্তমান সময়ের বিশালাআয়তন রাষ্ট্রগুলোর বিপুল জনগোষ্ঠীর পক্ষে প্রত্যক্ষভাবে শাসন কার্যে অংশগ্রহণ সম্ভব নয়। তাই বর্তমানে জনগণ প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে পরোক্ষভাবে শাসন কাজে অংশগ্রহণ করে থাকে। প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের মূল ভিত্তি হচ্ছে রাজনৈতিক দল। রাজনৈতিক দল হচ্ছে এমন একটি সংগঠন যার সদস্যগণ রাষ্ট্রের সমস্যার সম্পর্কে ঐক্যমত পোষণ করে এবং নিয়মতান্ত্রিক উপায়ে ক্ষমতা দখলের মাধ্যমে গৃহীত কর্মসূচি বাস্তবায়ন করতে সচেষ্ট হয়। রাজনৈতিক দলের মাধ্যমে সরকার এবং জনগণের মধ্যে সেতুবন্ধন সৃষ্টি হয়। বিরোধী দলের বক্তব্যের মাধ্যমে জনগণ নিজের দেশের সমস্যার সমূহ সম্পর্কে জানতে পারে। এতে জনগণের রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি পায়। প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের দল যাতে কোন গণবিরোধী কাজের লিভ তো না হতে পারে সেজন্য বিরোধী দলগুলো সতর্ক দৃষ্টি রাখে। নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলো বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি প্রকাশ করে। জনগণ এর মধ্য থেকে সবচেয়ে কল্যাণকর ও বাস্তবমুখী কর্মসূচি সম্পূর্ণ রাজনৈতিক দলের প্রতি আস্থা ও সমর্থন প্রদান করে। রাজনৈতিক দল শান্তিপূর্ণ উপায়ে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা বদলের সাহায্য করে। কোনরকম রক্তপাত বা বিদ্রোহের প্রয়োজন হয় না। সর্বত্র জনগণের মতামত প্রাধান্য পায় বলে আইনের শাসন প্রতিষ্ঠা করাও সহজতর হয়ে উঠেছে। কেননা রাজনৈতিক দলগুলো আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে তাদের কর্মসূচি প্রণয়ন করে এবং ক্ষমতায় যাওয়ার পর সকলের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আইনের শাসন প্রতিষ্ঠায় সচেতন থাকে।সুতরাং বলা যায়, গণতন্ত্র এবং আইনের শাসন উভয়ই জনকল্যাণের নির্মিওে নিয়োজিত দুটি প্রত্যয়। যাকে ধারণ করে প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের কর্মসূচি তৈরি ও বাস্তবায়নের সচেষ্ট হয়। তাই বলা যায়, গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠার রাজনৈতিক দলের ভূমিকা অনন্য।
HSCCivics 1st PaperRajshahi 2022
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।