শেয়ারFacebookWhatsApp

রাজনৈতিক দল কী?

উত্তর: রাজনৈতিক দল হচ্ছে এমন একটি বৃহৎ সামাজিক গোষ্ঠী যার সদস্যরা অভিন্ন রাজনৈতিক আদর্শে বিশ্বাসী হয়ে সুসংগঠিত হয় এবং রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নপূর্বক রাষ্ট্রীয় ক্ষমতা অর্জনের চেষ্টা করে।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

রাজনৈতিক দল কী?

উদ্দীপক

'ক' একজন জনপ্রিয় রাজনৈতিক নেত্রী। তিনি অতি সহজেই প্রজ্ঞার মাধ্যমে জনগণকে আকৃষ্ট করতে পারেন। জনগণ তাকে অন্ধের মতোন বিশ্বাস করেন।

নটরডেম কলেজ · 2025

উত্তর

রাজনৈতিক দল হচ্ছে এমন একটি বৃহৎ সামাজিক গোষ্ঠী যার সদস্যরা অভিন্ন রাজনৈতিক আদর্শে বিশ্বাসী হয়ে সুসংগঠিত হয় এবং রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নপূর্বক রাষ্ট্রীয় ক্ষমতা অর্জনের চেষ্টা করে।

উত্তর

চাপসৃষ্টিকারী গোষ্ঠী হলো এমন একটি গোষ্ঠী যার সদস্যরা নির্দিষ্ট শ্রেণির দাবি ব্যক্ত করে এবং তা পূরণ করার চেষ্টা করে। এ গোষ্ঠী সমাজ ও রাষ্ট্রের সঠিক স্বার্থের কথা বিবেচনায় না এনে কেবল নির্দিষ্ট শ্রেণির দাবি ব্যক্ত করে এবং তা পূরণের জন্য চাপ সৃষ্টি করে। চাপ সৃষ্টির মাধ্যমে দাবি আদায়ের চেষ্টা করে বলে এ গোষ্ঠীকে চাপসৃষ্টিকারী গোষ্ঠী বলা হয়। শিক্ষক সমিতি, বণিক সংঘ, শ্রমিক ইউনিয়ন, ব্যাংক কর্মচারী ফেডারেশন চাপসৃষ্টিকারী গোষ্ঠীর প্রকৃষ্ট উদাহরণ।

উত্তর

উদ্দীপকে 'ক'-এর নেতৃত্ব সম্মোহনী নেতৃত্ব।কোনো বিশেষ নেতা যখন তার বক্তব্য ও কাজের দ্বারা জনগণকে ভীষণভাবে সম্মোহিত, অনুপ্রাণিত ও উদ্বুদ্ধ করতে সক্ষম হন তখন তাকে সম্মোহনী নেতৃত্ব বা জাদুকরী নেতৃত্ব বলা হয়। এ ধরনের নেতৃবৃন্দ তীব্র আকর্ষণ শক্তির অধিকারী এবং জনগণ তাদের প্রতি অন্ধ আনুগত্য প্রদর্শন করে। এ ধরনের নেতা তার আচরণ, ব্যক্তিত্ব, বক্তৃতা, কর্মসূচি দ্বারা জনগণকে মোহচ্ছন্ন, আপুত ও বিমুগ্ধ করে তোলেন। এ ধরনের নেতৃত্বগুণে অনুসারীগণ নেতার প্রতি এতই আবেগে আপ্লুত থাকে যে নেতার নির্দেশে জীবন দিতেও প্রস্তুত থাকে। সমাজবিজ্ঞানী ম্যাক্স ওয়েবার সর্বপ্রথম এ জাতীয় নেতৃত্বের ধারণা প্রদান করেন। ব্রিটিশ ভারতের মহাত্মা গান্ধী, বাংলাদেশের শেখ মুজিবুর রহমান, শেরে বাংলা এ. কে. ফজলুল হক প্রমুখ নেতৃবৃন্দের নেতৃত্ব এ জাতীয় নেতৃত্বের উদাহরণ। সম্মোহনী নেতৃত্বের প্রতি জনগণ অন্ধ আবেগে আপ্লুত হয়ে উঠেন। উদ্দীপকে উল্লিখিত 'ক' একজন জনপ্রিয় নেত্রী। তিনি তার ব্যক্তিত্ব ও প্রজ্ঞার দ্বারা মানুষের ওপর ব্যাপক প্রভাব বিস্তার করতে সক্ষম হন। জনগণ তাকে অন্ধের মতো ভালোবাসে। পৌরনীতি ও সুশাসনে এরূপনেতৃত্বকে সম্মোহনী নেতৃত্ব বলা হয়।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত নেতৃত্বের গুণাবলিগুলো ছাড়াও নেতৃত্বের আরও কিছু গুণাবলি রয়েছে। নিচে সেগুলো ব্যাখ্যা করা হলো-ব্যক্তিত্ব: নেতাকে ব্যক্তিত্বের গুণে একক ও অনন্য ভাবমূর্তির অধিকারী হতে হয়। তাকে হতে হয় গাম্ভীর্যপূর্ণ ব্যক্তিত্বের অধিকারী। ব্যক্তিত্বের কারণে অনুসারীরা আনন্দচিত্তে নেতার আদেশ-নির্দেশ মেনে চলে।বুদ্ধিমত্তা: যোগ্য নেতৃত্বের আবশ্যকীয় একটি গুণ হলো বুদ্ধিমত্তা। যোগ্য নেতাকে অবশ্যই তীক্ষ্ণ বুদ্ধিমত্তাসম্পন্ন হতে হবে।সাহসিকতা: নেতাকে সাহসী ও দৃঢ় মনোবলের অধিকারী হতে হবে। নেতা সাহসী, আত্মবিশ্বাসী ও দৃঢ় মনোবলের অধিকারী না হলে অভীষ্ট লক্ষ্যে পৌঁছানো সম্ভব হয় না।দায়িত্ববোধ: যোগ্য নেতাকে অবশ্যই দায়িত্ববোধসম্পন্ন হতে হবে। কেননা দায়িত্ববোধ না থাকলে নেতার পক্ষে সূক্ষ্ম ও সঠিক নেতৃত্বদানসম্ভব হয় না।ন্যায়পরায়ণতা: ন্যায়পরায়ণতা নেতৃত্বের একটি বিশেষ গুণ। নেতাকে অবশ্যই ন্যায়পরায়ণ হতে হবে। নেতা সবাইকে একই দৃষ্টিতে দেখবেন এবং সবার প্রতি নিরপেক্ষ আচরণ করবেন।উদারতা: নেতার অন্তর হবে উদার। নেতাকে অবশ্যই ক্ষুদ্র ব্যক্তিস্বার্থকে জলাঞ্জলি দিয়ে সার্বিক জাতীয় স্বার্থকে প্রাধান্য দিতে হবে। এছাড়া একজন নেতাকে সৎ, বিশ্বস্ত ও কাজের প্রতি আন্তরিক হওয়ার পাশাপাশি তাকে ধৈর্যশীল ও সহনশীল হতে হবে।আত্মসংযম: নেতৃত্বের অন্যতম গুণ হলো আত্মসংযম। নেতাকে অপরের মতামত সহ্য করার মতো ধৈর্যের অধিকারী হওয়া আবশ্যক। সকল প্রকার লোভ ও লালসার ঊর্ধ্বে থেকে নেতা সকলের মন জয়করতে সক্ষম হন।সুতরাং উপর্যুক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে, 'ক' নেত্রীর গুণাবলি ছাড়াও নেতৃত্বের আরও অনেক গুণাবলি আছে; যা একজন যোগ্য নেতার জন্য আবশ্যক।
HSCCivics 1st Paperনটরডেম কলেজ 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।