উদ্দীপকের 'ক' সংগঠনটি এমন একটি সংগঠন যা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যেতে চায়, যা রাজনৈতিক দলকে এবং 'খ' সংগঠনটি রাজনৈতিক দল থেকে বহিষ্কৃত সদস্যদের দ্বারা গঠিত সংগঠন, যা উপদলকে নির্দেশ করছে। এদের মধ্যে মৌলিক কিছু পার্থক্য বিদ্যমান।
রাজনৈতিক দল হলো একই আদর্শে বিশ্বাসী একটি বৃহত্তর গোষ্ঠী যারা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় গিয়ে নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন করা। অন্যদিকে, উপদল হলো একটি বৃহত্তর রাজনৈতিক দলের অভ্যন্তরে গঠিত ছোট স্বার্থান্বেষী গোষ্ঠী।
রাজনৈতিক দলের লক্ষ্য জাতীয় স্বার্থরক্ষা ও দেশ পরিচালনা করা, কিন্তু উপদলের লক্ষ্য গুটিকয়েক ব্যক্তির স্বার্থ উদ্ধার করা। রাজনৈতিক দল একটি স্বাধীন রাজনৈতিক সত্তা, যেখানে উপদল দলের অভ্যন্তরে গঠিত একটি খণ্ডিত রূপ মাত্র। এক্ষেত্রে রাজনৈতিক দল সুনির্দিষ্ট আদর্শ নিয়ে দীর্ঘকাল টিকে থাকে, কিন্তু উপদল স্বার্থ উদ্ধার হয়ে গেলে বা ব্যর্থ হলে বিলুপ্ত হয়ে যেতে পারে।