শেয়ারFacebookWhatsApp

বহুদলীয় ব্যবস্থার ইংরেজি প্রতিশব্দ কী?

উত্তর: বহুদলীয় ব্যবস্থায় ইংরেজি প্রতিশব্দ হলো- Multi Party System.

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

বহুদলীয় ব্যবস্থার ইংরেজি প্রতিশব্দ কী?

উদ্দীপক

নজরুল ইসলাম একজন রাজনৈতিক দলের নেতা। তিনি যেমন সাধারণ জনগণের কাছে জনপ্রিয় একই সাথে তিনি নিজের ব্যক্তিত্ব ও গুণাবলি দ্বারা তার দলের মধ্যেও সমান ভূমিকা রাখেন। জনগণের উন্নয়নেও তিনি কাজ করে চলেছেন।

রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2025

উত্তর

বহুদলীয় ব্যবস্থায় ইংরেজি প্রতিশব্দ হলো- Multi Party System.

উত্তর

রাজনৈতিক দল ও চাপসৃষ্টিকারী গোষ্ঠীর মধ্যে দুটি পার্থক্য হলো- ১. রাজনৈতিক দল সরকার পরিচালনার জন্য নির্বাচনে অংশ নেয় এবং নীতি প্রণয়ন করে। অন্যদিকে, চাপসৃষ্টিকারী গোষ্ঠী কোনো নির্দিষ্ট ইস্যু বা. স্বার্থরক্ষার জন্য সরকার বা জনমতকে প্রভাবিত করে কিন্তু সরকার পরিচালনার উদ্দেশ্য থাকে না। ২. রাজনৈতিক দল নিবাচনে প্রতিদ্বন্দ্বিতা করে এবং ভোটের মাধ্যমে "ক্ষমতায় যেতে চায়। চাপসৃষ্টিকারী গোষ্ঠী প্রতিবাদ, প্রচরণ ও অন্যান্য মাধ্যমে ব্যবহার করে সরকারের ওপর প্রভাব ফেলার চেষ্টা করে।

উত্তর

উদ্দীপকে নজরুল ইসলামের সম্মোহনী নেতৃত্বের গুণাবলি প্রতিফলিত হয়েছে।কোনো বিশেষ নেতা যখন তার বক্তব্য ও কাজের দ্বারা জনগণকে ভীষণভাবে সম্মোহিত, অনুপ্রাণিত ও উদ্বুদ্ধ করতে সক্ষম হন তখন তাকে সম্মোহনী নেতৃত্ব বা জাদুকরী নেতৃত্ব বলা হয়। সমাজবিজ্ঞানী ম্যাক্সওয়েবার সর্বপ্রথম এ জাতীয় নেতৃত্বের ধারণা প্রদান করেন। ব্রিটিশ ভারতের মহাত্মা গান্ধী, বাংলাদেশের শেখ মুজিবুর রহমান, শেরে বাংলা এ. কে. ফজলুল হক প্রমুখ নেতৃবৃন্দের নেতৃত্ব এ জাতীয় নেতৃত্বের উদাহরণ। সম্মোহনী নেতৃত্বের প্রতি জনগণ অন্ধ আবেগে আপ্লুত হয়ে উঠেন।উদ্দীপকের রাজনৈতিক দলের নেতা নজরুল ইসলাম সাধারণ জনগণের । কাছে জনপ্রিয় একই সাথে তিনি নিজের ব্যক্তিত্ব ও গুণাবলি দ্বারা তাদের দলের মধ্যেও সমান ভূমিকা রাখেন। জনগণের উন্নয়নেও তিনি কাজ করে চলেছেন। তার এসব গুণাবলি সম্মোহনী নেতার...চারিত্রিক প্রতিফলন।তাই বলা যায়, উদ্দীপকে নজরুল ইসলামের সম্মোহনী নেতৃত্বের প্রতিফলন ঘটেছে।

উত্তর

হ্যাঁ, নজরুল ইসলামের নেতৃত্বে সুশাসন প্রতিষ্ঠা সম্ভব।যোগ্য নেতৃত্বের ওপরই নির্ভর করে রাষ্ট্র বা সমাজের সুশাসন। তিনি অপরকে প্রভাবিত ও পরিচালিত করে রাষ্ট্র বা সমাজে সুশাসন প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে পারে। নেতৃত্ব যদি হয় গণতন্ত্রকামী ও জনকল্যাণমুখী হয় তবেই সুশাসন প্রতিষ্ঠার পথ সুগম হবে। উদ্দীপকে জনাব নজরুল ইসলামের মতো এরূপ গুণাবলির অধিকারী নেতাই সুশাসন প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রাখতে পারেন। একজন বলিষ্ঠ ও যোগ্য নেতাই পারেন স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে সুশাসন প্রতিষ্ঠা করতে। তার নেতৃত্বের গুণেই গণতন্ত্র পরিপূর্ণভাবে বিকশিত হতে পারে। সুশাসন প্রতিষ্ঠায় আইনের শাসন অতীব জরুরি। যোগ্য নেতৃত্বের গুণাবলিসম্পন্ন ব্যক্তি আইনের শাসন নিশ্চিত করে থাকে। তার অবদানেই রাষ্ট্রে রাজনৈতিক স্থিতিশীলতা বিরাজ করে। যোগ্য নেতা সরকার ও বিরোধী দলের মাঝে সুসম্পর্ক স্থাপনে ইতিবাচক ভূমিকা পালন করে। সুষ্ঠু জনমত সুশাসনের জন্য আবশ্যক। যোগ্য নেতা বিভিন্ন উপায়ে সুষ্ঠু জনমত সৃষ্টিতে সাহায্য করে এবং ক্ষমতার ভারসাম্য রক্ষা করে সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন। জনপ্রশাসনকে রাজনীতিমুক্ত রাখতে একজন যোগ্য নেতা গুরুত্বপূর্ণ অবদান রাখেন। এছাড়া সুশাসন প্রতিষ্ঠায় সংবাদ মাধ্যমের স্বাধীনতা প্রদান, মৌলিক অধিকার রক্ষা, আমলাতান্ত্রিক জটিলতা নিরসন ইত্যাদি ক্ষেত্রে অবদান রাখার মাধ্যমেও একজন নেতা সুশাসন প্রতিষ্ঠায় তাৎপর্যপূর্ণ অবদান রেখে থাকেন। উদ্দীপকের জনাব নজরুল ইসলাম সম্মোহনী নেতৃত্বের অধিকারী হওয়ায় তার পক্ষে এসব কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করে সুশাসন প্রতিষ্ঠা ত্বরিত ও কার্যকরী হবে। অতএব বলা যায়, নজরুল ইসলামের নেতৃত্বে সুশাসন প্রতিষ্ঠা সম্ভব হবে।
HSCCivics 1st Paperরাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।