উদ্দীপকে জনাব 'ক' -এর মধ্যে সম্মোহনী নেতৃত্বের গুণাবলী প্রকাশিত হয়েছে।
কোন বিশেষ নেতা যখন তার বক্তব্য ও কাজের দ্বারা জনগণকে ভীষণভাবে সম্মোহিত, অনুপ্রাণিত ও উদ্বুদ্ধ করতে সক্ষম হয় তখন তাকে সম্মোহনী নেতৃত্ব বা জাদুকরি নেতৃত্ব বলা হয়। সমাজবিজ্ঞানী ম্যাক্স ওয়েবার সর্বপ্রথম এজাতীয় নেতৃত্বের ধারণা প্রদান করেন। ব্রিটিশ ভারতের মহাত্মা গান্ধী, বাংলাদেশের শেখ মুজিবুর রহমান, শেরেবাংলা এ. কে ফজলুল হক প্রমুখ নেতৃত্ববৃন্দের নেতৃত্ব ও জাতীয় নেতৃত্বের উদাহরণ। সম্মোহনে নেতৃত্বের প্রতি জনগণ অন্ধ আবেগে আপ্পুত হয়ে ওঠেন।
উদ্দীপকে উল্লেখিত জনাব 'ক' একটি রাজনৈতিক দলের নেতা। তিনি তার ব্যক্তিত্ব, বাচনভঙ্গি ও ব্যক্তির গুণাবলী দ্বারা মানুষের ওপর ব্যাপক প্রভাব বিস্তার করতে সক্ষম হন। কঠোর রাষ্ট্রীয় নিপীড়নের বিরুদ্ধে দীর্ঘ সংগ্রামের মাধ্যমে তিনি জনগণের অবস্থার প্রতীকে পরিণত হন। পৌরনীতি ও সুশাসনের এরূপ নেতৃত্ব কে সম্মোহনের নেতৃত্ব বলা হয়।