উদ্দীপকে'?' চিহ্নিত স্থানটি দ্বারা সংসদীয় সরকারব্যবস্থাকে ইঙ্গিত করে।
যে শাসনব্যবস্থায় শাসন বিভাগ তাদের কাজের জন্য সংসদ বা আইনসভার নিকট দায়ী থাকে, তাকে মন্ত্রিপরিষদ শাসিত বা সংসদীয় সরকার বলে। সংসদীয় পদ্ধতির সরকারব্যবস্থায় একজন নামমাত্র রাষ্ট্রপ্রধান থাকেন। সরকার পরিচালনার প্রকৃত ক্ষমতা থাকে আইনসভার আস্থাভাজন মন্ত্রিসভার হাতে। প্রধানমন্ত্রী হচ্ছেন মন্ত্রিসভার নেতা, সংগঠক ও সরকারপ্রধান। মন্ত্রিসভা যতদিন পর্যন্ত আইনসভার আস্থাভাজন থাকবেন, তত দিন শাসন ক্ষমতা পরিচালনা করতে পারবেন। আইনসভার অনাস্থা প্রকাশ পেলে মন্ত্রিসভা পদত্যাগ করবেন। সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকার মূলত দলীয় শাসনব্যবস্থা। আইনসভার সংখ্যাগরিষ্ঠ দলের যিনি প্রধান তিনিই প্রধানমন্ত্রী হন এবং দলীয় সদস্যদের মধ্য থেকে অন্য মন্ত্রীদের নিয়োগ করেন। মন্ত্রিসভার সদস্যগণ আইনসভার সদস্য। মন্ত্রিগণ ব্যক্তিগণ ও যৌথভাবে সংসদের নিকট জবাবদিহি করেন। মন্ত্রিসভা জনগণের প্রতিনিধিসভা অর্থাৎ আইনসভার নিকট দায়ী থাকেন বলে এ সরকারকে দায়িত্বশীল সরকারেও বলা হয়ে থাকে।
উদ্দীপকের '?' চিহ্নিত স্থানটি সংসদীয় সরকারকে ইঙ্গিত করায় বলা যায়, উপরিউক্ত বিষয়গুলো এর গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য।