উদ্দীপকের আলোকে হাবিবের নির্বাচিত হওয়ার কারণ হলো তার নেতৃত্বের গুণাবলী।
একজন নেতাকে সঠিক ও কার্যকর নেতৃত্ব দানের জন্য কতকগুলো গুণের অধিকারী হতে হয়। এই গুণাবলী না থাকলে নেতৃত্ব কার্যকর হয় না। এসব গুণাবলী দ্বারাই একজন ব্যক্তি অন্যদের আকৃষ্ট করতে পারেন।উদ্দীপকে দেখা যায়, শ্রেণিকক্ষে শিক্ষক একটি কৃত্রিম নির্বাচন অনুষ্ঠান পরিচালনা করলে সেলিম শ্রেণীর নেতা হিসেবে নির্বাচিত হন। ছাত্রদের কাছে জিজ্ঞেস করে শ্রেণী শিক্ষক জানতে পারলেন যে, হাবিব আকর্ষণীয় গুণাবলী ও দক্ষতায় তাদের আকৃষ্ট করেছে। একজন নেতাকে বেশ কিছু অনন্য গুণাগুলির অধিকারী হতে হয়। তাকে হতে হয় গাম্ভীর্যপূর্ণ ব্যক্তিত্বের অধিকার। নেতার বিশেষ দক্ষতা থাকতে হয়। তার জ্ঞান ও বুদ্ধিমতা থাকা আবশ্যক । গভীর জ্ঞান ও অভিজ্ঞতার অধিকারী ব্যক্তি নেতা হওয়ার উপযোগী। নেতাকে সাহসী, আত্মবিশ্বাসী ও দৃঢ় মনোবল এর অধিকারী হতে হয়। উত্তম স্বাস্থ্য, উদার মানসিকতা, ধৈর্যশীলতা ইত্যাদি গুনের অধিকার ও হতে হবে একজন নেতাকে।নেতার চরিত্রে কোমলতা ও কঠোরতার সংমিশ্রণ থাকা জরুরী। তিনি একদিকে হবেন বাগ্মী এবং অন্যদিকে হবেন ধৈর্যশীল শ্রোতা। তাকে হতে হবে নিরপেক্ষ ও ন্যায়নীতিপরায়ান। একজন নেতাকে সৎ, বিশ্বস্ত ও কাজের প্রতি আন্তরিক হতে হবে। উপরিউক্ত গুণাবলীর অধিকারী হলেই একজন ব্যক্তি প্রকৃত নেতা হয়ে উঠতে পারেন এবং অন্যদের আকৃষ্ট করতে পারেন।