শেয়ারFacebookWhatsApp

সম্মেহনী নেতৃত্ব বলতে কী বোঝায়?

উত্তর: কোনো বিশেষ নেতা যখন তার বক্তব্য ও কাজ দ্বারা জনগণকে ভীষণভাবে সন্মোহিত, অনুপ্রাণিত ও উদ্বুদ্ধ করতে সক্ষম হন তখন সেই নেতৃত্বকে সম্মোহনী নেতৃত্ব বলা হয়। সম্মোহনী নেতৃত্বের ভূমিকা জনগণকে মুগ্ধ করে, আবেগাপ্লুত করে এবং অন্ধ অনুকরণে অনুপ্রাণিত করে। বাংলাদেশে শেরে বাংলা এ. কে ফজলুল হক, মওলানা ভাসানী, শেখ মুজিবুর রহমান প্রমুখের নেতৃত্বকে সম্মোহনী নেতৃত্ব বলা হয়ে থাকে।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

সম্মেহনী নেতৃত্ব বলতে কী বোঝায়?

উদ্দীপক

মহিবুল উচ্চশিক্ষার জন্য 'ক' রাষ্ট্রে গেছেন। এটি একটি উন্নয়নশীল গণতান্ত্রিক রাষ্ট্র। এদেশের জনগণ রাজনৈতিকভাবে সচেতন। রাজনৈতিক দলগুলো সুসংহত। এদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতন্ত্রের চর্চা রয়েছে। সময়মতো দলগুলোর সম্মেলন হয় এবং নির্বাচনের মাধ্যমে দলের নেতা নির্বাচিত হয়। রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতার সম্পর্ক বিদ্যমান রয়েছে। এতে করে জাতীয় স্বার্থে রাজনৈতিক দলগুলো একত্রিত হয়ে সিদ্ধান্ত গ্রহণ করে থাকে। এদেশের নেতারা দেশপ্রেমিক, সৎ ও নিষ্ঠাবান।

Jessore · 2025

উত্তর

'অধ্যাপক' বিশেষজ্ঞসুলভ নেতৃত্ব।

উত্তর

কোনো বিশেষ নেতা যখন তার বক্তব্য ও কাজ দ্বারা জনগণকে ভীষণভাবে সন্মোহিত, অনুপ্রাণিত ও উদ্বুদ্ধ করতে সক্ষম হন তখন সেই নেতৃত্বকে সম্মোহনী নেতৃত্ব বলা হয়। সম্মোহনী নেতৃত্বের ভূমিকা জনগণকে মুগ্ধ করে, আবেগাপ্লুত করে এবং অন্ধ অনুকরণে অনুপ্রাণিত করে। বাংলাদেশে শেরে বাংলা এ. কে ফজলুল হক, মওলানা ভাসানী, শেখ মুজিবুর রহমান প্রমুখের নেতৃত্বকে সম্মোহনী নেতৃত্ব বলা হয়ে থাকে।

উত্তর

'ক' রাষ্ট্রের নেতৃত্ব গণতান্ত্রিক।যে কোনো সামাজিক ও রাজনৈতিক ব্যবস্থায় নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেতৃত্ব হলো মানুষকে প্রভাবিত করার একটি কৌশল। সুযোগ্য নেতৃত্ব জাতীয় একাত্মতার সংকট কাটিয়ে তুলে জাতীয় সংহতি অর্জনে সাহায্য করে। নেতৃত্বের অনেক ধরন রয়েছে। এর মধ্যে একটি হলো গণতান্ত্রিক নেতৃত্ব।উদ্দীপকের 'ক' একটি উন্নয়নশীল গণতান্ত্রিক রাষ্ট্র। এদেশের জনগণ রাজনৈতিকভাবে সচেতন। রাজনৈতিক দলগুলো সুসংহত হয়ে গণতন্ত্রের চর্চা করে। তারা সম্মেলন এবং নির্বাচনের মাধ্যমে দলের নেতা নির্বাচিত করে। রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতার সম্পর্ক থাকাই জাতীয় স্বার্থে দলগুলো একত্রিত হয়ে সিদ্ধান্ত গ্রহণ করে থাকে। এরূপ বর্ণনা সহজেই অনুমান করা যায় যে, ক রাষ্ট্রে গণতান্ত্রিক নেতৃত্ব বিদ্যমান। এরূপ নেতৃত্বের মূল বৈশিষ্ট্য হলো গণতান্ত্রিক নেতৃত্ব জনগণের অংশগ্রহণ ও স্বাধীনতার ওপর আস্থা স্থাপন করে। গণতান্ত্রিক নেতৃত্ব একজনের নিয়ন্ত্রণে না থেকে অনেক মানুষের নিয়ন্ত্রণে থাকে। এতে প্রত্যেক অংশগ্রহণকারী সংগঠনের একজন মূল্যবান সদস্য হিসেবে গুরুত্ব অনুধাবন করে। গণতন্ত্র চর্চা করে এমন দেশগুলোর নেতৃত্ব গণতান্ত্রিক নেতৃত্বের উদাহরণ। মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স প্রভৃতি দেশের নেতৃত্ব গণতান্ত্রিক নেতৃত্বের প্রকৃষ্ঠ উদাহরণ।

উত্তর

'ক' রাষ্ট্রের নেতৃত্ব হলো গণতান্ত্রিক নেতৃত্ব। এর সাথে বাংলাদেশের নেতৃত্বের কিছুটা সামঞ্জস্য রয়েছে।গণতান্ত্রিক নেতৃত্ব এমন একটি পদ্ধতি, যেখানে শাসন বা পরিচালনায় জনগণের সক্রিয় অংশগ্রহণ, মতামতের স্বাধীনতা এবং দায়িত্ববোধকে গুরুত্ব দেওয়া হয়। এ ধরনের নেতৃত্ব কর্তৃত্ববাদী নয়, বরং দলীয় ও ব্যক্তিগত পর্যায়ে সহযোগিতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং সম্মিলিত সিদ্ধান্ত গ্রহণের ওপর নির্ভর করে। এতে নেতা একক ক্ষমতার অধিকারী নন, বরং জনগণের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন।উদ্দীপকে উল্লেখিত 'ক' রাষ্ট্র একটি গণতান্ত্রিক রাষ্ট্র, যেখানে রাজনৈতিক দলগুলো সুসংগঠিত এবং নিয়মিত সম্মেলনের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করা হয়। এসব বৈশিষ্ট্য গণতান্ত্রিক নেতৃত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত। বাংলাদেশের প্রেক্ষাপটে গণতান্ত্রিক নেতৃত্ব গড়ে উঠলেও এখানকার রাজনৈতিক পরিবেশ এখনো বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি। একদিকে জনগণের রাজনৈতিক অংশগ্রহণ রয়েছে, তবে অনেক ক্ষেত্রেই দলীয় গণতন্ত্র অনুপস্থিত। অনেক সময় নেতৃত্ব নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতার অভাব দেখা যায় এবং পারস্পরিক সহযোগিতার বদলে রাজনৈতিক বিভক্তি ও বিরোধিতা প্রধান হয়ে ওঠে। দলীয় নেতৃত্বে দেশপ্রেম ও সততার পরিবর্তে ক্ষমতা ও প্রভাব বিস্তারের প্রবণতা লক্ষ করা যায়। ফলে 'ক' রাষ্ট্রের তুলনায় বাংলাদেশের নেতৃত্বে গণতন্ত্রের চর্চা অপেক্ষাকৃত দুর্বল। তবে সচেতন নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ ও দায়িত্বশীল রাজনৈতিক সংস্কৃতির বিকাশ ঘটলে বাংলাদেশেও গণতান্ত্রিক নেতৃত্ব শক্তিশালী হতে পারে।
HSCCivics 1st PaperJessore 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।