উদ্দীপকে বর্ণিত নেতৃত্ব তথা সম্মোহনী নেতৃত্ব জাতি গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে বলে আমি মনে করি।
যেকোনো সমাজব্যবস্থায় বা রাষ্ট্রব্যবস্থায় নেতৃত্বের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। এ ধরনের নেতৃত্বে জাতি গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। শেখ মুজিবুর রহমান-এর প্রত্যক্ষ প্রমাণ। তিনি তার সম্মোহনী নেতৃত্বের গুণেই বাঙালি জাতিকে সংগঠিত ও ঐক্যবদ্ধ করেছিলেন। নেতৃত্ব এমন একটি গুণ, যা অন্যকে প্রভাবিত ও অনুপ্রাণিত করে। একজন নেতাই পারেন সাধারণ জনগণকে অভীষ্ট 'লক্ষ্য অর্জনে সহায়তা করতে। নেতৃত্বের গুণাবলিসম্পন্ন ব্যক্তিই হলেন জনগণের অভিভাবক, পরিচালক, উৎসাহ প্রদানকারী এবং পথপ্রদর্শক। নেতৃত্বের অনুপ্রেরণায় জনগণ উদ্বুদ্ধ হয়। এক আদর্শ ও ভাবনায় অনুপ্রাণিত' হয়ে ঐক্যবদ্ধ জাতি গঠনে তৎপর হয়। তার বিশিষ্ট গুণই তাকে জনগণের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত করে। ফলে তিনি সাধারণ জনগণকে প্রভাবিত করে জাতি গঠনে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখতে পারেন।
সুতরাং বলা যায়, জাতি গঠনে সম্মোহনী নেতৃত্বের ভূমিকা অত্যন্ত ব্যাপক।