শেয়ারFacebookWhatsApp

তথ্য অধিকার বলতে কী বোঝায়?

উত্তর: তথ্য অধিকার বলতে রাষ্ট্রকর্তৃক প্রদত্ত আইন অনুযায়ী কর্তৃপক্ষের নিকট থেকে কোনো নাগরিকের তথ্য পাওয়ার অধিকারকে বোঝায়। এ অধিকার নাগরিকের রাজনৈতিক এবং গণতান্ত্রিক অধিকার। তথ্যের অবাধ প্রবাহ ও জনগণের তথ্য অধিকার নিশ্চিতকরণের লক্ষ্যে বাংলাদেশে ২০০৯ সালে তথ্য অধিকার আইন প্রণীত হয়। জনগণের তথ্য অধিকার নিশ্চিত করা হলে সরকারি, স্বায়ত্তশাসিত ও সংবিধিবদ্ধ সংস্থা এবং সরকারি ও বিদেশি অর্থায়নে সৃষ্ট বা পরিচালিত বেসরকারি সংস্থার স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পাবে, দুর্নীতি হ্রাস - পাবে ও সুশাসন প্রতিষ্ঠিত হবে।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

তথ্য অধিকার বলতে কী বোঝায়?

উদ্দীপক

রাফাত সাহেব একটি সংগঠনের সদস্য। ব্যক্তিত্ব, বক্তৃতা ও বুদ্ধিমত্তার মতো গুণের কারণে খুব অল্প সময়ের মধ্যে তিনি বেশ জনপ্রিয়তা অর্জন করেন এবং সংগঠনের সদস্যরা তার অন্তর্ভুক্ত। তার সংগঠনটি আগামী নির্বাচনে ক্ষমতায় যাওয়ার জন্য বিভিন্ন কর্মসূচি দিয়ে জনমত সৃষ্টির চেষ্টা করছে।

Mymensingh · 2025

উত্তর

দল বা দলগুলো নির্বাচনে জয় লাভ করে সরকার গঠন করতে পারেনি এবং সরকারের কোনো কার্যক্রম ভুল হলে গঠনমূলক সমালোচনার মাধ্যমে সরকারের ভুলত্রুটি ধরিয়ে দেয় তাকে বিরোধী দল বলে।

উত্তর

তথ্য অধিকার বলতে রাষ্ট্রকর্তৃক প্রদত্ত আইন অনুযায়ী কর্তৃপক্ষের নিকট থেকে কোনো নাগরিকের তথ্য পাওয়ার অধিকারকে বোঝায়। এ অধিকার নাগরিকের রাজনৈতিক এবং গণতান্ত্রিক অধিকার। তথ্যের অবাধ প্রবাহ ও জনগণের তথ্য অধিকার নিশ্চিতকরণের লক্ষ্যে বাংলাদেশে ২০০৯ সালে তথ্য অধিকার আইন প্রণীত হয়। জনগণের তথ্য অধিকার নিশ্চিত করা হলে সরকারি, স্বায়ত্তশাসিত ও সংবিধিবদ্ধ সংস্থা এবং সরকারি ও বিদেশি অর্থায়নে সৃষ্ট বা পরিচালিত বেসরকারি সংস্থার স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পাবে, দুর্নীতি হ্রাস - পাবে ও সুশাসন প্রতিষ্ঠিত হবে।

উত্তর

উদ্দীপকে বর্ণিত সংগঠনটি হলো রাজনৈতিক দল। রাজনেতিক দল একটি রাষ্ট্রে বহুবিধ কার্যাবলি সম্পাদন করে।গণতান্ত্রিক শাসনব্যবস্থায় রাজনৈতিক দল কেবলমাত্র ক্ষমতা অর্জনের মাধ্যম নয়, বরং রাষ্ট্র পরিচালনা, জনমত গঠন এবং গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপদানে কার্যকর ভূমিকা পালন করে। রাজনৈতিক দলের নানা কার্যক্রমের মধ্য দিয়ে জনগণের রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি পায় এবং গণতন্ত্রের ভিত শক্তিশালী হয়।রাফাত সাহেবের সংগঠনটি নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে কর্মসূচি গ্রহণ ও জনমত তৈরির মাধ্যমে যে কার্যক্রম পরিচালনা করছে, তা একটি সক্রিয় রাজনৈতিক দলের মূল কার্যাবলির প্রতিফলন। রাজনৈতিক দল, - নির্বাচনের পূর্বে প্রার্থী মনোনয়ন, নীতি ও কর্মসূচি নির্ধারণ, প্রচারণা পরিচালনা এবং ভোটারদের সচেতন করার দায়িত্ব পালন করে। তারা জাতীয় সমস্যাগুলোর অগ্রাধিকার নির্ধারণ করে এবং সমস্যাগুলোর সমাধানে দলীয় দর্শনের ভিত্তিতে পরিকল্পনা প্রণয়ন করে জনসমর্থন অর্জনের চেষ্টা করে। এ ধরনের কর্মকাণ্ড জনমত গঠনের পাশাপাশি রাজনৈতিক শিক্ষার প্রসার ঘটায় এবং স্বৈরাচার প্রতিরোধে ভূমিকা রাখে। জনগণের চাহিদা ও প্রত্যাশার প্রতিফলন ঘটিয়ে রাজনৈতিক দল সরকার পরিচালনার ক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত করে। এভাবে রাজনৈতিক দলের কার্যাবলি রাষ্ট্র পরিচালনার ধারাকে গণমুখী ও স্থিতিশীল করে তোলে, যা গণতন্ত্রকে সুসংহত করে। তাই রাফাত সাহেবের সংগঠনের কর্মকাণ্ড একটি গণতান্ত্রিক দলের স্বাভাবিক ও গুরুত্বপূর্ণ কার্যাবলির অন্তর্গত।

উত্তর

সুশাসন প্রতিষ্ঠায় জনাব রাফাতের গুণাবলির ভূমিকা অনস্বীকার্য।সুশাসন প্রতিষ্ঠায় দক্ষ, নৈতিক ও জনআস্থাভাজন নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন নেতার বক্তৃতা, চিন্তাশক্তি ও ব্যক্তিত্ব যদি জনসাধারণকে প্রভাবিত করতে পারে এবং তাদের আস্থা অর্জনে সক্ষম হয়, তবে তিনি সুশাসনের পথপ্রদর্শক হয়ে উঠতে পারেন। এই গুণাবলি নেতৃত্বকে জনকল্যাণে নিয়োজিত রাখে। উদ্দীপকের রাফাত সাহেব তাঁর বুদ্ধিমত্তা, বক্তৃতা ও ব্যক্তিত্ব দিয়ে সংগঠনের সদস্যদের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন। এই গুণাবলি নেতৃত্বের জন্য অপরিহার্য। কারণ, জনপ্রিয়তা, আস্থাভাজনতা ও নেতৃত্বের প্রতি নিষ্ঠা- এই তিনটি উপাদান নেতৃত্বের বৈধতা অর্জনে সহায়ক হয়। যখন একজন নেতা জনগণের আস্থাভাজন হন, তখন তিনি তাদের মতামত, চাহিদা ও কল্যাণকে প্রাধান্য দিয়ে সিদ্ধান্ত নিতে পারেন। এর ফলে নেতৃত্বে স্বচ্ছতা, জবাবদিহিতা ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠিত হয়, যা সুশাসনের মূল উপাদান। যদি রাফাত সাহেব তার গুণাবলি ব্যবহার করে স্বজনপ্রীতি, চাটুকারিতা বা স্বার্থপরতা থেকে বিরত থেকে দায়িত্ব পালন করেন, তাহলে তিনি সুশাসন প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে পারবেন। পাশাপাশি নেতৃত্বের সদিচ্ছা থাকলে আইনের শাসন, মানবাধিকার রক্ষা ও বিকেন্দ্রীকরণ সম্ভব হয়, যা একটি রাষ্ট্র বা সংগঠনের সুপরিচালনার জন্য অপরিহার্য। রাফাত সাহেবের মতো গুণী নেতার নেতৃত্বে একটি সংগঠন সুশাসনের মডেল হিসেবে প্রতিষ্ঠা পেতে পারে।সুতরাং বলা যায়, সুসংহত নেতৃত্ব এবং নৈতিকতা সম্পন্ন গুণাবলিই একটি সংগঠন বা রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠার মূল চালিকাশক্তি। জনাব রাফাত সে ধরনের নেতৃত্ব প্রদানে সক্ষম বলে মনে হয়।
HSCCivics 1st PaperMymensingh 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।