শেয়ারFacebookWhatsApp

নেতৃত্ব কাকে বলে?

উত্তর: নেতৃত্ব হলো একটি শক্তিশালী কৌশল যার মাধ্যমে নেতা নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য অন্যান্য ব্যক্তিকে পরিচালিত, প্রভাবিত ও নিয়ন্ত্রণ করেন এবং সমাজে ইপ্সিত লক্ষ্য অর্জনের জন্য অন্যদের উদ্দীপ্ত করেন।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

নেতৃত্ব কাকে বলে?

উদ্দীপক

জনাব মারুফ একজন পৌরনীতির শিক্ষক। তিনি তার ছাত্রদের গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থায় জনগণ, জনগণের স্বার্থ ও সংগঠন নিয়ে আলোচনা করেছিলেন। জনগণের স্বার্থ নিয়ে সংগঠনসমূহ সচেতন। তাদের লক্ষ্যই থাকে নির্বাচিত হয়ে জনকল্যাণ সাধন।

দিনাজপুর সরকারি কলেজ · 2025

উত্তর

রাজনৈতিক দল হলো এমন একটি গোষ্ঠী যারা নির্দিষ্ট নীতি বা আদর্শের ভিত্তিতে একত্রিত হয়ে ক্ষমতা গ্রহণের চেষ্টা করে।

উত্তর

নেতৃত্ব হলো একটি শক্তিশালী কৌশল যার মাধ্যমে নেতা নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য অন্যান্য ব্যক্তিকে পরিচালিত, প্রভাবিত ও নিয়ন্ত্রণ করেন এবং সমাজে ইপ্সিত লক্ষ্য অর্জনের জন্য অন্যদের উদ্দীপ্ত করেন।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত সংগঠনটির সাথে আমার পাঠ্যবইয়ের রাজনৈতিক দল নামক সংগঠনের মিল আছে।রাজনৈতিক দল বলতে এমন এক সুসংগঠিত ও সংঘবদ্ধ জনসমষ্টিকে বোঝায়, যারা একটি নির্দিষ্ট নীতির ভিত্তিতে জনস্বার্থ বাস্তবায়নে কাজ করে এবং নিয়মতান্ত্রিক পন্থায় রাষ্ট্রীয় ক্ষমতা দখলে আগ্রহী। রাজনৈতিক দলের মূল লক্ষ্য থাকে সরকারি ক্ষমতা অর্জন করে জনগণের সমস্যা বাস্তবায়ন করা।উদ্দীপকে জনস্বার্থে কাজ করা, নির্বাচনে অংশগ্রহণ ও ক্ষমতা লাভের পর জনকল্যাণ সাধন ইত্যাদি শব্দগুচ্ছ পরিষ্কারভাবে রাজনৈতিক দলকেই ইঙ্গিত করে। রাজনৈতিক দলের সদস্যগণ কমবেশি একইরূপ আদর্শ ও নীতি দ্বারা অনুপ্রাণিত হয়ে একত্রিত হয়। এটি নিয়মতান্ত্রিক উপায়ে ক্ষমতা দখলের চেষ্টা করে। জনমতের দিকে লক্ষ রেখে রাজনৈতিক দল কর্মসূচি প্রণয়ন ও প্রচার, নির্বাচনে প্রার্থী মনোনয়ন এবং জয়লাভের চেষ্টা করে। রাজনৈতিক দলগুলো নিজ নিজ দলীয় স্বার্থ সংরক্ষণ করে থাকে। দলীয় নীতির ভিত্তিতে জাতীয় স্বার্থ সংরক্ষণ করতে চায়। রাজনৈতিক দলে বিভিন্ন মত ও আদর্শের ব্যক্তিবর্গের সম্মিলন ঘটে এবং তারা পরস্পরের প্রতি সহমর্মিতা প্রদর্শন করে।রাজনৈতিক দল তাদের নীতি ও আদর্শ বাস্তবায়নে বদ্ধপরিকর। দলের কর্মসূচি বাস্তবায়নে এর নেতাকর্মীরা যেকোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকে।তাই বলা যায়, উদ্দীপকের সংগঠনটির সাথে রাজনৈতিক দলের মিল আছে।

উত্তর

গণতন্ত্র প্রতিষ্ঠায় উক্ত সংগঠনটি অর্থাৎ রাজনৈতিক দলের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।গণতন্ত্রে রাজনৈতিক দলের ভূমিকা অত্যন্ত ব্যাপক ও বিস্তৃত। গণতান্ত্রিক শাসনব্যবস্থায় রাজনৈতিক শক্তির মূল উৎস হলো জনগণ। গণতন্ত্রকে সফল করতে হলে প্রয়োজন সক্রিয়, সচেতন ও সদাজাগ্রত জনমত। রাজনৈতিক দল বক্তৃতা-বিবৃতি ও প্রচারের মাধ্যমে জনমত সৃষ্টি করে গণতন্ত্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নির্বাচনের সময় বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন কর্মসূচি প্রকাশ করে। জনগণ এর মধ্য থেকে সবচেয়ে কল্যাণকর ও বাস্তবমুখী কর্মসূচিসম্পন্ন রাজনৈতিক দলের প্রতি তাদের আস্থা ও সমর্থন জ্ঞাপন করে। জনগণ সহজেই তাদের পছন্দের দলকে নির্দিষ্ট সময়ের জন্য শাসন করার সুযোগ ব্যালটের মাধ্যমে প্রয়োগ করে থাকে। গণতন্ত্রে জনগণ ও সরকারের মধ্যে সেতুবন্ধনের দায়িত্ব পালন করে রাজনৈতিক দল, যা গণতন্ত্রের প্রতিষ্ঠার জন্য অপরিহার্য। রাজনৈতিক দল জনগণকে রাজনৈতিক বিষয়ে সচেতন করে বিশেষ ভূমিকা পালন করে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত রাখে। এছাড়া রাজনৈতিক দল শান্তিপূর্ণ উপায়ে নির্বাচনের মাধ্যমে সরকার বদলে সাহায্য করে গণতন্ত্রকে প্রতিষ্ঠা ও সুসংহত করতে কার্যকরী ভূমিকা পালন করে থাকে। রাজনৈতিক দলের এরূপ ভূমিকার কারণে রাজনৈতিক দলকে গণতন্ত্রের প্রাণ, বলা হয়।সুতরাং, উপরিউক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, গণতন্ত্র প্রতিষ্ঠায় রাজনৈতিক দলের ভূমিকা গুরুত্বপূর্ণ।
HSCCivics 1st Paperদিনাজপুর সরকারি কলেজ 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।