উদ্দীপকে কোন ধরনের নেতৃত্বের কথা বলা হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে সম্মোহনের নেতৃত্বের কথা বলা হয়েছে। কোনো রাজনৈতিক ব্যবস্থায় যখন কোনো নেতার অসাধারণ ব্যক্তিত্ব, নৈপুণ্য, প্রাঞ্জল বক্তব্য, সকলকে আকৃষ্ট এবং আবেগাপ্পুত করে তোলে এবং জনগণ মন্ত্রমুগ্ধের ন্যায় সেই নেতার প্রতি আনুগত্য প্রকাশ করে, তখন সম্মোহনী নেতৃত্বের জন্ম হয়। প্রকৃতপক্ষে সম্মোহনী নেতৃত্ব হলো এক জাদুকরী নেতৃত্ব। ভারতের মহাত্মা গান্ধী, ইন্দোনেশিয়ার সুকর্ণ ও বাংলাদেশের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্মোহনী নেতৃত্বের উজ্জ্বল দৃষ্টান্ত।উদ্দীপকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জাদুকরী নেতৃত্বের কথা বলা হয়েছে। যার নেতৃত্বে বাঙালি জাতিকে দ্রুত ঐক্যবদ্ধ করে। বাংলাদেশের তার নেতৃত্বই লাভ করে স্বাধীনতা । তার এরুপ নেতৃত্ব সম্মোহনী নেতৃত্বকে তুলে ধরে। কেননা কোনো বিশেষ নেতা যখন তার বক্তব্য ও কাজের দ্বারা জনগণকে ভীষণভাবে সম্মোহিত, অনুপ্রাণিত ও উদ্বুদ্ধ করতে সক্ষম হন তখন তাকে সম্মোহনী নেতা বা জাদুকরী নেতৃত্ব বলে যেমনটি আমরা বঙ্গবন্ধুর নেতৃত্বে লক্ষ্য করি। সুতরাং বলা যায়, উদ্দীপকে সম্মোহনী নেতৃত্বের কথা বলা হয়েছে।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে কোন ধরনের নেতৃত্বের কথা বলা হয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Jessore · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর