উদ্দীপকে উল্লিখিত সুমনের সংগঠনটি কোন ধরনের? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত সুমনের সংগঠনটি হলো রাজনৈতিক দল। রাজনৈতিক দল হচ্ছে এমন একটি জনসমষ্টি যারা রাষ্ট্রীয় সমস্যা সমাধানের পন্থা জনসমক্ষে প্রচারের মাধ্যমে জনসমর্থন লাভ করে এবং ক্ষমতার দখল ও নিয়মতান্ত্রিক পদ্ধতিতে সরকার গঠন করে। বর্তমানে জাতীয় রাষ্ট্রগুলো বিপুল জনগোষ্ঠীর পক্ষে প্রত্যক্ষভাবে শাসনকার্যে অংশগ্রহণ করা সম্ভব নয়। এক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করে রাজনৈতিক দল। উদ্দীপকে বলা হয়েছে সুমনের সংগঠনটি সবসময় রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার উদ্দেশ্যে কাজ করে। এটির রাজনৈতিক দলের উদ্দেশ্যকে উপস্থাপন করে। রাজনৈতিক দল কিছু সংখ্যক মানুষের একটি রাজনৈতিক সংগঠন। এ দলের একটি সুনির্দিষ্ট নীতি, আদর্শ ও কর্মসূচি থাকে। এসব রাজনৈতিক দল নিয়মতান্ত্রিক উপায়ে ক্ষমতা দখল করতে চেষ্টা করে। প্রত্যেক রাজনৈতিক দলেরই লক্ষ্য থাকে বৈধ উপায় ক্ষমতা দখল করা এবং সরকার গঠন করে স্বীয় নীতি ও কর্মসূচি বাস্তবায়ন করা। সরকার গঠনে ব্যর্থ হলে রাজনৈতিক দলকে দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালন করতে হয়। রাজনৈতিক দলগুলো নিজ নিজ দলীয় স্বার্থ বজায় রাখে।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত সুমনের সংগঠনটি কোন ধরনের? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dinajpur · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর