উদ্দীপকে উল্লিখিত 'X [গণিত] - এর সংগঠনটির বৈশিষ্ট্য আলোচনা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত 'X [গণিত] সংগঠনটি হলো রাজনৈতিক দল। রাজনৈতিক দল কিছু সংখ্যক মানুষের একটি রাজনৈতিক সংগঠন। এ দলের একটি সুনির্দিষ্ট নীতি, আদর্শ ও কর্মসূচি থাকে। এসব রাজনৈতিক দল নিয়মতান্ত্রিক উপায়ে ক্ষমতা দখল করতে চেষ্টা করে। প্রত্যেক রাজনৈতিক দলেরই লক্ষ থাকে বৈধ উপায় ক্ষমতা দখল করা এবং সরকার গঠন করে স্বীয় নীতি ও কর্মসূচি বাস্তবায়ন করা। সরকার গঠনে ব্যর্থ হলে রাজনৈতিক দলকে দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালন করতে হয়। রাজনৈতিক দলগুলো নির্দেশ দলীয় স্বার্থ বজায় রাখে। উদ্দীপকের 'X [গণিত] সংগঠনটি জনমতের প্রতি লক্ষ্য রেখে কর্মসূচি প্রণয়ন ও প্রচার করে এবং নিয়মতান্ত্রিক উপায়ে ক্ষমতা আরোহন করতে চায়। এরূপ বর্ণনায় রাজনৈতিক দলের প্রকৃতি প্রকাশ পায়। একটি রাজনৈতিক দলের সদস্যগণ একই মতাদর্শে ও সমনীতির দ্বারা অনুপ্রাণিত হয়ে ঐক্যবদ্ধ হয়। দলের সদস্যদের দৃষ্টিভঙ্গির পার্থক্য থাকলেও সমাজে ও জাতির কল্যাণের আদর্শে তারা ঐক্যমত পোষণ করে। একটি রাজনৈতিক দল নিয়ম তান্ত্রিক উপায়ে ক্ষমতা দখলের চেষ্টা করে। জাতীয় স্বার্থ রক্ষা ও সংরক্ষণের চেষ্টা করে পরমতসহহিষ্ণুতা প্রতিটি রাজনৈতিক দলের অন্যতম বৈশিষ্ট্য। এটি কতিপার ব্যক্তিদের নিয়ে সংঘটিত একটি সংগঠন যা কখনো ছোট আবার কখনো বড় হতে পারে। রাজনৈতিক দল তাদের নীতি ও আদর্শ বাস্তবায়নের বদ্ধ পরিপক । দলের কর্মসূচি বাস্তবায়নে এর নেতা কর্মীরা যেকোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকে। এরূপ নানা রকম বৈশিষ্ট্য সমন্বয়ে একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা লাভ করে।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত 'X - এর সংগঠনটির বৈশিষ্ট্য আলোচনা কর।
উদ্দীপক
Jessore · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর