উদ্দীপকে উল্লিখিত জনাব 'ক' জনাব 'খ' -এর সংগঠনের মধ্যে পার্থক্য ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত জনাব 'ক' রাজনৈতিক দল ও জনাব 'খ' চাপসৃষ্টীকরী গোষ্ঠীকে নির্দেশ করেছে। রাজনৈতিক দল ও চাপসৃষ্টিকারী গোষ্ঠীর মধ্যে অনেক বিষয় পার্থক্য দেখতে পাওয়া যায়। এ পার্থক্যগুলো হলো-১. রাজনৈতিক দলের মূল উদ্দেশ্য হলো জাতীয় স্বার্থকে সংরক্ষণ এবং সমগ্র জনসাধারণের কল্যাণ সাধন। অন্যদিকে, চাপসৃষ্টিকারী গোষ্ঠীর উদ্দেশ্য হলো গোষ্ঠীগত স্বার্থ সংরক্ষণ।২. রাজনৈতিক দল কোনো বিষয়ে সহজে সিদ্ধান্ত গ্রহণ করতে পারে না। সিদ্ধান্ত গ্রহণের জন্য আলাপ-আলোচনার প্রয়োজন হয়। অন্যদিকে, চাপসৃষ্টিকারী গোষ্ঠীর যেকোনো বিষয় সহজে এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। ৩.রাজনৈতিক দল সাংগঠনিকভাবে অত্যন্ত শক্তিশালী ; কিন্তু চাপসৃষ্টিকারী গোষ্ঠীর সাংগঠনিক দিক থেকে রাজনৈতিক দল অপেক্ষা দুর্বল প্রকৃতির। ৪.রাজনৈতিক দল সুনির্দিষ্ট মতাদর্শের ভিত্তিতে গড়ে ওঠে ;কিন্তু চাপসৃষ্টিকারী গোষ্ঠী কোনো বিশেষ মতাদর্শের ভিত্তিতে সৃষ্টি হয় না। ৫. সকল সরকার ব্যবস্থায় রাজনৈতিক দলের অস্তিত্ব দেখা যায়, কিন্তু চাপসৃষ্টিকারী গোষ্ঠীর অস্তিত্ব নাও থাকতে পারে। ৬. রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। কিন্তু চাপসৃষ্টিকারী গোষ্ঠীর সাধারণত নির্বাচনে অংশগ্রহণ করে না। উপরিউক্ত পার্থক্যের কারণে রাজনৈতিক দল ও চাপসৃষ্টিকারী গোষ্ঠী পরস্পর বিরোধী সংগঠন বলে গণ্য হয়।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত জনাব 'ক' জনাব 'খ' -এর সংগঠনের মধ্যে পার্থক্য ব্যা…
উদ্দীপক
Barisal · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর