শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে বর্ণিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর মধ্যে কোন ধরনের নেতৃত্ব বিরাজমান ছিল? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে বর্ণিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর মধ্যে সম্মোহনী নেতৃত্ব বিরাজমান ছিল।কোনো বিশেষ নেতা যখন তার বক্তব্য ও কাজের দ্বারা জনগণকে ভীষণভাবে সম্মোহিত, অনুপ্রাণিত ও উদ্বুদ্ধ করতে সক্ষম হন তখন তাকে সম্মোহনি নেতৃত্ব বা জাদুকরি নেতৃত্ব বলা হয়। সমাজবিজ্ঞানী ম্যাক্স ওয়েবার সর্বপ্রথম এজাতীয় নেতৃত্বের ধারণা প্রদান করেন। ব্রিটিশ ভারতের মহাত্মা গান্ধী, বাংলাদেশের শেখ মুজিবুর রহমান, শেরে বাংলা এ. কে ফজলুল হক প্রমুখ নেতৃত্ববৃন্দের নেতৃত্ব এ জাতীয় নেতৃত্বের উদাহরণ। সম্মোহনী নেতৃত্বের প্রতি জনগণ অন্ধ আবেগাপ্পুত হয়ে উঠেন।এ ধরনের নেতৃত্বে নেতা জনগণকে নিজের প্রতি এমন ভাবে অনুকরণীয় ও অনুসরণীয় করে তোলেন যে জনগণ উক্ত নেতার কথা মানার পাশাপাশি নেতাকে নিজেদের অন্তরের মনিকোঠার সর্বোচ্চ স্থান দেয় এবং নেতার ইতিবাচক কর্মকাণ্ড ব্যতীত অন্য কোন কর্মকাণ্ড তার কাছে গ্রহণযোগ্য হয় না। এ ধরনের নেতৃত্বে গুণের অধিকারী নেতা তার সম্মোহনী নেতৃত্ব দ্বারা জনগণের মন জয় করতে পারে এবং সফল রাজনৈতিক নেতৃত্ব অর্জন করেন। উদ্দীপকে বলা হয়েছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার বাগ্মিতার মাধ্যমে খুব সহজেই জনগণকে আকৃষ্ট করতে পারতেন। তার দূর দৃষ্টি সম্পন্ন ৭ মার্চের ভাষনে উজ্জীবিত হয়ে এবং তার জাদুঘরের নেতৃত্বের কারণেই ১৯৭১ সালে বাঙালি লাভ করে তার কাঙ্খিত স্বাধীনতা। এরূপ বর্ণনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সম্মোহনের নেতৃত্বেরই প্রতিচ্ছবি আমরা দেখতে পাই। কেননা তার জাদুকরি নেতৃত্বে বাঙালি ভয়ডরহীনভাবে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে স্বাধীনতা ছিনিয়ে আনে।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

উদ্দীপকে বর্ণিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর মধ্যে কোন…

উদ্দীপক

বাঙালির হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি তার বাগ্মিতার মাধ্যমে খুব সহজেই জনগণকে আকৃষ্ট করতে পারতেন। তার দূর দৃষ্টি সম্পন্ন ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ সাড়ে সাত কোটি বাঙালি জনতা কে স্বাধীনতার স্বপ্নে উজ্জীবিত করেছিল। সর্বোপরি, তার জাদুকরের নেতৃত্বের কারণে ১৯৭১ সালে বাঙালি লাভ করে তার দীর্ঘদিনের অন্তরে লালিত স্বপ্নের স্বাধীনতা।

Sylhet · 2022

উত্তর

সাধারণ অর্থের নৈতিকতা হলো নীতি মূলক, নীতি সম্বন্ধীয়। অর্থাৎ কথাবার্তা, আচার-আচরণের নীতি অনুসরণ করাই হলো নৈতিকতা।

উত্তর

চাপসৃষ্টিকারী গোষ্ঠী হল এমন একটি গোষ্ঠী যার সদস্যরা নির্দিষ্ট শ্রেণীর দাবী ব্যক্ত করে এবং তা পূরণ করার চেষ্টা করে। এ গোষ্ঠী সমাজ ও রাষ্ট্রের সঠিক স্বার্থের কথা বিবেচনায় না এনে কেবল নির্দিষ্ট শ্রেণীর দাবি ব্যক্ত করে এবং তা পূরণের জন্য চাপসৃষ্টি করে। চাপসৃষ্টির মাধ্যমে দাবি আদায়ের চেষ্টা করে বলে এ গোষ্ঠীকে চাপসৃষ্টিকারী গোষ্ঠী বলা হয়। শিক্ষক সমিতি, বণিক সংঘ, শ্রমিক ইউনিয়ন, ব্যাংক কর্মচারী ফেডারেশন চাপসৃষ্টিকারী গোষ্ঠীর প্রকৃত উদাহরণ।

উত্তর

উদ্দীপকে বর্ণিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর মধ্যে সম্মোহনী নেতৃত্ব বিরাজমান ছিল।কোনো বিশেষ নেতা যখন তার বক্তব্য ও কাজের দ্বারা জনগণকে ভীষণভাবে সম্মোহিত, অনুপ্রাণিত ও উদ্বুদ্ধ করতে সক্ষম হন তখন তাকে সম্মোহনি নেতৃত্ব বা জাদুকরি নেতৃত্ব বলা হয়। সমাজবিজ্ঞানী ম্যাক্স ওয়েবার সর্বপ্রথম এজাতীয় নেতৃত্বের ধারণা প্রদান করেন। ব্রিটিশ ভারতের মহাত্মা গান্ধী, বাংলাদেশের শেখ মুজিবুর রহমান, শেরে বাংলা এ. কে ফজলুল হক প্রমুখ নেতৃত্ববৃন্দের নেতৃত্ব এ জাতীয় নেতৃত্বের উদাহরণ। সম্মোহনী নেতৃত্বের প্রতি জনগণ অন্ধ আবেগাপ্পুত হয়ে উঠেন।এ ধরনের নেতৃত্বে নেতা জনগণকে নিজের প্রতি এমন ভাবে অনুকরণীয় ও অনুসরণীয় করে তোলেন যে জনগণ উক্ত নেতার কথা মানার পাশাপাশি নেতাকে নিজেদের অন্তরের মনিকোঠার সর্বোচ্চ স্থান দেয় এবং নেতার ইতিবাচক কর্মকাণ্ড ব্যতীত অন্য কোন কর্মকাণ্ড তার কাছে গ্রহণযোগ্য হয় না। এ ধরনের নেতৃত্বে গুণের অধিকারী নেতা তার সম্মোহনী নেতৃত্ব দ্বারা জনগণের মন জয় করতে পারে এবং সফল রাজনৈতিক নেতৃত্ব অর্জন করেন। উদ্দীপকে বলা হয়েছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার বাগ্মিতার মাধ্যমে খুব সহজেই জনগণকে আকৃষ্ট করতে পারতেন। তার দূর দৃষ্টি সম্পন্ন ৭ মার্চের ভাষনে উজ্জীবিত হয়ে এবং তার জাদুঘরের নেতৃত্বের কারণেই ১৯৭১ সালে বাঙালি লাভ করে তার কাঙ্খিত স্বাধীনতা। এরূপ বর্ণনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সম্মোহনের নেতৃত্বেরই প্রতিচ্ছবি আমরা দেখতে পাই। কেননা তার জাদুকরি নেতৃত্বে বাঙালি ভয়ডরহীনভাবে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে স্বাধীনতা ছিনিয়ে আনে।

উত্তর

উক্ত নেতৃত্ব তথা সম্মোহনী নেতৃত্ব দেশপ্রেম সৃষ্টিতে অনন্য ভূমিকা পালন করে। মন্তব্যটি যথার্থ। যেকোনো সমাজ ব্যবস্থায় বা রাষ্ট্রীয় ব্যবস্থায় নেতৃত্বের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। নেতৃত্ব হলো এমন একটি শক্তিশালী কৌশল যার মাধ্যমে একজন নেতা নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য অন্যান্য ব্যক্তিকে পরিচালিত, প্রভাবিত ও নিয়ন্ত্রণ করেন এবং সমাজের ইন্সিত লক্ষ্য অর্জনের জন্য অন্যদের উদ্দীপ্ত করেন। জনগণের মাঝে তখন দেশের প্রতি এক গভীর অনুভূতি জন্ম নেয় যার দেশপ্রেমের সৃষ্টি করে। অর্থাৎ একজন নেতার নেতৃত্ব বিশেষ করে একটি সম্মোহনী নেতৃত্ব তার দেশের প্রতিটি জনগণকে দেশপ্রেমিক হিসেবে গড়ে উঠতে অগ্রানি ভূমিকা পালন করে। উদ্দীপকে বঙ্গবন্ধুর নেতৃত্বে সম্মোহনী নেতৃত্বের বহিঃপ্রকাশ ঘটেছে কারণ তিনি তার অসামান্য সম্মোহনই নেতৃত্বের গুনি বাঙালি জাতিকে সংঘটিত ও ঐক্যবদ্ধ করেছিল। নেতৃত্ব এমন একটি গুণ,যা অন্যকে প্রভাবিত ও অনুপ্রাণিত করে। নেতাই পারেন সাধারণ জনগণকে অভীষ্ট লক্ষ্য অর্জনে সহায়তা করতে। নেতৃত্বের গুণাবলী সম্পূর্ণ ব্যক্তিই হলেন জনগণের অভিভাবক, পরিচালক, উৎসাহ প্রদানকারী এবং পথপ্রদর্শক। নেতৃত্বের অনুপ্রেরণায় জনগণ উদ্বুদ্ধ হয়। এক আদর্শ ও ভাবনায় অনুপ্রাণিত হয়ে ঐক্যবদ্ধ জাতি গঠনে তৎপর হয়। জনগণ দেশকে আপন করে ভাবতে শুরু করে। দেশের প্রতি জনগণের গভীর অনুভূতি জাগ্রত করে। আর মাতৃভূমির প্রতি এই মর্মত্ববোধ আবেগ ও অনুভূতি এবং এসবের প্রতিক্রিয়া যা কিছু ঘটে তার সবকিছু দেশ প্রেমের বহিঃপ্রকাশ। এটি এমন এক অনুভূতি যা একজন মানুষকে এক জাতি হিসেবে নিজের দেশ ও জনগণকে আপন করে ভাবতে শেখায়।আলোচনার পরিশেষে তাই বলা যায়, জনগণের মধ্যে দেশপ্রেম সৃষ্টিতে উক্ত নেতৃত্ব তথা সম্মোহনী নেতৃত্বের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।
HSCCivics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।