উদ্দীপকে কোন অধিকার সমূহের কথা বলা হয়েছে- ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে মানবাধিকার সমূহের কথা বলা হয়েছে। মানুষ পৃথিবীতে জন্মগতভাবে যে সকল সুযোগ-সুবিধা দাবিদার হয় এবং যা ছাড়া মানুষের পরিপূর্ণ বিকাশ ঘটে না সে সকল সুযোগ-সুবিধা হচ্ছে মানবাধিকার। মানবাধিকার অধিকারের একটি বিস্তৃত রূপ, যা জাতীয় ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত। আইনগত ও নৈতিক অধিকার গুলোর মধ্যে সেসব অধিকারকে মানবাধিকার বলা হয় যা পৃথিবীর সকল মানুষ শুধু মানুষ হিসেবে দাবি করতে পারে। প্রকৃতপক্ষে মানব পরিবারের সকল সদস্যদের জন্য সহজজাত, সর্বজনীন ও হস্তান্তরযোগ্য কিছু অধিকার হলো মানবাধিকার। উদ্দীপকে বলা হয়েছে, রহিম মায়ানমারের রাখাইন অঞ্চল থেকে নিপীড়িত অত্যাচারিত হয়ে কক্সবাজার শরণার্থী শিবিরে আশ্রয় গ্রহণ করেছে।জাতিসংঘ ঘোষিত সকল নাগরিকের সমানাধিকার ও মানবিক মর্যাদা লঙ্ঘিত হয়েছে। এরূপ বর্ণনার মাধ্যমে জাতিসংঘ ঘোষিত মানবাধিকারের কথা বলা হয়েছে। কারণ জাতিসংঘের মানবাধিকার ঘোষণাপত্রে বলা হয়েছে,বিশ্ব স্বাধীনতা, ন্যায় বিচার ও শান্তির ভিত্তি হচ্ছে সব মানুষের সহজাত মর্যাদা ও সব অবিচ্ছেদ্য অধিকারের স্বীকৃতি। এর মাধ্যমে সকল মানুষের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক অধিকারের সার্বজনীন স্বীকৃতি প্রদান করা হয়েছে। সে হিসেবে বলা যায়, উদ্দীপকে মানবাধিকার সমূহের কথা বলা হয়েছে।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে কোন অধিকার সমূহের কথা বলা হয়েছে- ব্যাখ্যা কর।
উদ্দীপক
Jessore · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর