উদ্দীপকে বর্ণিত বঙ্গবন্ধুর নেতৃত্বের ধরন তোমার পাঠ্য বইয়ের আলোকে ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত বঙ্গবন্ধুর নেতৃত্বটি আমার পাঠ্যবইয়ের সম্মোহনী নেতৃত্বকে তুলে ধরেছে। কোনো রাজনৈতিক ব্যবস্থা যখন কোনো নেতার অসাধারণ ব্যক্তিত্ব, নৈপুণ্য, প্রাঞ্জল বক্তব্য, সকলকে আকৃষ্ট এবং আবেগাপ্পুত করে তোলে এবং জনগণ মন্ত্রমুগ্ধের ন্যায় সে নেতার প্রতি আনুগত্য প্রকাশ করে, তখনই সম্মোহনের নেতৃত্বের জন্ম হয়। প্রকৃতপক্ষে, সম্মোহনের নেতৃত্ব হলো এক জাদুকর নেতৃত্ব। ভারতের মহাত্মা গান্ধী, ইন্দোনেশিয়ার সুকর্ণ ও বাংলাদেশের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্মোহনী নেতৃত্বের উজ্জ্বল দৃষ্টান্ত। উদ্দীপাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের রেসকোর্স ময়দানের ভাষণ দেওয়ার কথা বলা হয়েছে। তার এই ভাষণে বাঙালি জাতি ব্যাপকভাবে উদ্বুদ্ধ হয়ে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়ে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জাদুকরী নেতৃত্ব বাঙালি দ্রুত ঐক্যবদ্ধ হয় এবং তার নেতৃত্বেই বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। তার এরুপ নেতৃত্ব মূলত সম্মোহনের নেতৃত্বকই তুলে ধরে। কেননা কোনো বিশেষ নেতা যখন তার বক্তব্য ও কাজের দ্বারা জনগণকে ভীষণভাবে সম্মোহিত, অনুপ্রাণিত ও অদ্বুদ্ধ করতে সক্ষম হন তখন তাকে সম্মোহনী নেতৃত্ব বলে - যেমনটি আমরা বঙ্গবন্ধু নেতৃত্বে লক্ষ্য করি। সুতরাং বলা যায়, উদ্দীপকে বঙ্গবন্ধুর সম্মোহনের নেতৃত্বের কথাই বলা হয়েছে।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত বঙ্গবন্ধুর নেতৃত্বের ধরন তোমার পাঠ্য বইয়ের আলোকে ব…
উদ্দীপক
Barisal · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর