'Y [গণিত] দেশের দলব্যবস্থা গণতন্ত্রের জন্য সহায়ক- ব্যাখ্যা কর।
উত্তর: 'Y [গণিত] দেশের দলব্যবস্থা তথা বহুদলীয় ব্যবস্থা গণতন্ত্রের জন্য সহায়ক—কথাটি যথার্থ। যে রাষ্ট্রব্যবস্থায় দুইয়ের অধিক রাজনৈতিক দলের কার্যক্রম দেখা যায়, তাকে বহুদলীয় ব্যবস্থা বলে। বহুদলীয় ব্যবস্থায় প্রতিটি দল নিজ নিজ যে দল দলীয় কর্মসূচির মাধ্যমে নির্বাচনে অংশগ্রহণ করে। সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সেই দল সরকার গঠন করে। বহুদলীয় ব্যবস্থায় অনেকগুলো রাজনৈতিক দল বর্তমান থাকে। উদ্দীপকে দেখা যায়, 'Y [গণিত] দেশে ভিন্ন ভিন্ন মতাদর্শের দলব্যবস্থা বিদ্যমান থাকায় নির্দিষ্ট সময় পর জনগণ তাদের পছন্দের দলকে ক্ষমতাসীন করতে পারে। এটি বহুদলীয় ব্যবস্থার বৈশিষ্ট্যকে প্রতিফলিত করে। এ ব্যবস্থা গণতন্ত্রের জন্য উপযোগী দলব্যবস্থা। কেননা, গণতান্ত্রিক শাসনব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো বহুদলীয় ব্যবস্থা। পরোক্ষ গণতন্ত্রে বিভিন্ন রাজনৈতিক দল থাকে। রাজনৈতিক দলগুলো জনগণের সমর্থন লাভের চেষ্টা করে থাকে। নির্বাচনে যে দল জয়লাভ করে সে দল সরকার গঠন করে। যেসব দল ক্ষমতায় অধিষ্ঠিত হতে পারে না, তারা সরকারের বাইরে থেকে গঠনমূলক বিরোধিতা করে সরকারকে সঠিক পথে পরিচালিত করে থাকে। বহুদলীয় ব্যবস্থায় জনগণ রাজনীতি সম্পর্কে সচেতন থাকে এবং নিজেদের পছন্দমতো যোগ্য প্রার্থীকে বাছাই করতে পারে। এ ব্যবস্থায় সরকার ইচ্ছেমতো কোনো আইন প্রণয়ন করতে পারে না বলে স্বেচ্ছাচারীও হতে পারে না। এছাড়া গণতন্ত্রের অন্যতম শর্ত হলো পরমতসহিষ্ণুতা ও জনমতের প্রাধান্য। বহুদলীয় ব্যবস্থা বিদ্যমান থাকলে পরমতসহিষ্ণুতা প্রতিষ্ঠিত হয় এবং দলগুলো জনমতের ভিত্তিতে নিজেদের কর্মকাণ্ড ঠিক করে থাকে। পরিশেষে বলা যায়, গণতন্ত্রকে সফল করতে হলে বহুদলীয় ব্যবস্থার কোনো বিকল্প নেই। বিরোধী দল ছাড়া কখনো গণতন্ত্র সফল হতে পারে না। তাই বলা যায়, 'Y [গণিত] দেশের দলব্যবস্থা বা বহুদলীয় ব্যবস্থা গণতন্ত্রের জন্য সহায়ক।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
'Y দেশের দলব্যবস্থা গণতন্ত্রের জন্য সহায়ক- ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dinajpur · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর