উদ্দীপকে তছিরনের কর্মকাণ্ড কোন ধরনের নেতৃত্বের ইঙ্গিত বহন করে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে তছিরনের কর্মকাণ্ড সম্মোহনী নেতৃত্বের ইঙ্গিত বহন করে। কোনো নেতা নেতৃত্ব ও কাজের মাধ্যমে জনগণকে ব্যাপকভাবে মুগ্ধ, অনুপ্রাণিত ও উদ্বুদ্ধ করতে সক্ষম হলে তার নেতৃত্বকে 'সম্মোহনী বা জাদুকরী নেতৃত্ব (Charismatic Leadership) বলা হয়। সম্মোহন শব্দটির অর্থ হচ্ছে আকৃষ্ট বা নিয়ন্ত্রণ করার বিশেষ গুণ। আর এ ধরনের বিশেষ গুণসম্পন্ন নেতা জনগণকে মুগ্ধ করতে পারেন। জার্মান সমাজবিজ্ঞানী ম্যাক্সওয়েবার (Max Weber) সর্বপ্রথম এ নেতৃত্বের ধারণা প্রদান করেন। অবিভক্ত ভারতবর্ষের মহাত্মা গান্ধী, বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মওলানা আব্দুল হামিদ খান ভাসানী প্রমুখ নেতার মধ্যে সম্মোহনী নেতৃত্বের গুণ ছিল। উদ্দীপকে দেখা যাচ্ছে, জনাব তছিরন একজন স্থানীয় নেতা। তার জাদুকরী বক্তব্যে সাধারণ মানুষ অনুপ্রাণিত হয় এবং নতুন নতুন স্বপ্ন দেখে। এমনকি তার ডাকে সকলে উন্নয়ন কাজে ঝাঁপিয়ে পড়ে। জনাব তছিরনের এসব গুণ সম্মোহনী নেতৃত্বের গুণাবলির অনুরূপ। তাই বলা যায়, জনাব তছিরনের কর্মকাণ্ড সম্মোহনী নেতৃত্বের নির্দেশক।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে তছিরনের কর্মকাণ্ড কোন ধরনের নেতৃত্বের ইঙ্গিত বহন করে? ব্যা…
উদ্দীপক
Comilla · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর