তুমি কি মনে কর, মি. 'R [গণিত] এর গুণাবলি সুশাসন প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রাখবে? উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: হ্যাঁ; আমি মনে করি, মি. 'R [গণিত] এর গুণাবলি অর্থাৎ নেতৃত্বের গুণাবলি সুশাসন প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রাখবে। নেতৃত্ব হচ্ছে কোনো নেতার বিশেষ গুণ। এ গুণাবলি অপরকে প্রভাবিত ও পরিচালিত করে অভীষ্ট লক্ষ্য অর্জনে সহায়তা করে। আর বর্তমান সময়ে অভীষ্ট লক্ষ্য বলতে বোঝানো হয় সুশাসনকে। একটি রাষ্ট্রে সুশাসন না অপশাসন প্রতিষ্ঠিত হবে তা নির্ভর করে নেতৃত্বের ওপর। উদ্দীপকে দেখা যায়, একটি রাজনৈতিক দলের নেতা মি. 'R এর কল্যাণমুখী চিন্তাধারা, আকাঙ্ক্ষা সৃষ্টিকারী বক্তব্য এবং জনঅধিকার প্রতিষ্ঠার প্রচেষ্টার কারণে নির্বাচনে তার দল জয়লাভ করে। এখানে মি. 'R [গণিত] এর নেতৃত্বের গুণাবলির কথা বলা হয়েছে, যা সুশাসন প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রাখে। গণতান্ত্রিক, যোগ্য ও সুষ্ঠু নেতৃত্বের মাধ্যমে রাষ্ট্রে সুশাসন ও জনকল্যাণ প্রতিষ্ঠিত হয়। নেতৃত্বের বৈধতা থাকলে সুশাসন প্রতিষ্ঠা করা সহজ হয়। নেতৃত্বের বৈধতা বলতে বোঝায় নেতৃত্বের প্রতি রাষ্ট্রের নাগরিকদের আস্থা। বৈধ এবং দক্ষ রাজনৈতিক নেতৃত্ব সহনশীলতা, সমঝোতা ও গণতান্ত্রিকতার পথ বেছে নেয়। ফলে রাষ্ট্র তার বিদ্যমান সমস্যাসমূহ সহজেই কাটিয়ে উঠতে পারে এবং রাষ্ট্র সুশাসনের দিকে ধাবিত হয়। তথ্যের অবাধ প্রবাহ, স্বচ্ছতা, জবাবদিহিতা, আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতা, ক্ষমতার বিকেন্দ্রীকরণ প্রভৃতি বিষয়গুলো সুশাসন প্রতিষ্ঠার অন্যতম শর্ত। এ শর্তগুলো নেতৃত্বের সদিচ্ছা ও দক্ষতার মাধ্যমেই পূরণ হতে পারে। উপরের আলোচনা থেকে প্রতীয়মান হয়, বৈধ ও গণতান্ত্রিক নেতৃত্বের দ্বারা রাষ্ট্রের উন্নতির ধারাবাহিকতা বজায় থাকে এবং সুশাসন প্রতিষ্ঠিত হয়। তাই বলা যায়, মি. 'R [গণিত] এর গুণাবলি সুশাসন প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রাখবে।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
তুমি কি মনে কর, মি. 'R এর গুণাবলি সুশাসন প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিক…
উদ্দীপক
Chittagong · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর