উদ্দীপকে আলোচিত সংগঠনটির সাথে তোমার পঠিত কোন সংগঠনের সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে আলোচিত সংগঠনটির সাথে আমার পঠিত রাজনৈতিক দলের সাদৃশ্য রয়েছে। রাজনৈতিক দল বলতে এমন একটি জনসংগঠনকে বোঝায় যার সদস্যগণ কতগুলো সুনির্দিষ্ট নীতির ভিত্তিতে সংগঠিত হয়, রাষ্ট্রের সমস্যা সম্পর্কে ঐকমত্য পোষণ করে এবং নিয়মতান্ত্রিক উপায়ে ক্ষমতা দখলের মাধ্যমে গৃহীত কর্মসূচি বাস্তবায়ন করতে প্রয়াসী হয়। রাজনৈতিক দলের মূল লক্ষ্য থাকে ক্ষমতায় গিয়ে দলের নীতি ও আদর্শ অনুযায়ী দেশ পরিচালনা করা। উদ্দীপকে দেখা যায়, আফ্রিকার একটি রাষ্ট্রে দুর্নীতিসহ বেশকিছু সমস্যা সমাধানের লক্ষ্যে কিছু সংখ্যক মানুষ গণতন্ত্র, জাতীয়তাবাদ, অসাম্প্রদায়িকতা ইত্যাদি নীতির ভিত্তিতে ঐক্যবদ্ধ হয়ে একটি সংগঠন গড়ে তোলে। পরবর্তীতে তারা দেশব্যাপী এ সংগঠনের কাঠামো ও কার্যক্রম বিস্তৃত করে। সংগঠনটি সাধারণ নির্বাচনে অংশগ্রহণ করে এবং জয়লাভ করে। এ বৈশিষ্ট্যগুলো রাজনৈতিক দলকেই নির্দেশ করে। কারণ রাজনৈতিক দলই জাতীয় সমস্যা সম্পর্কে ঐকমত্য পোষণ করে এবং নিয়মতান্ত্রিক উপায়ে রাষ্ট্রক্ষমতায় গিয়ে সেসব সমস্যা সমাধানের চেষ্টা করে। রাজনৈতিক দল দেশব্যাপী সামগ্রিক জনগণের জাতীয় স্বার্থ রক্ষা ও সংরক্ষণের চেষ্টা করে। তাই বলা যায়, উদ্দীপকের সংগঠনটির সাথে সাদৃশ্যপূর্ণ হলো রাজনৈতিক দল।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে আলোচিত সংগঠনটির সাথে তোমার পঠিত কোন সংগঠনের সাদৃশ্য রয়েছে…
উদ্দীপক
Chittagong · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর