'X [গণিত] দেশে কোন ধরনের দলব্যবস্থা বিদ্যমান? তার দোষগুলো ব্যাখ্যা কর।
উত্তর: 'X [গণিত] দেশে একদলীয় ব্যবস্থা বিদ্যমান। রাষ্ট্রের মধ্যে যখন সাংবিধানিকভাবে একটিমাত্র রাজনৈতিক দলের অস্তিত্ব থাকে এবং রাজনৈতিক কর্মকাণ্ড একটি রাজনৈতিক দলের দ্বারা পরিচালিত হয়, তখন তাকে একদলীয় ব্যবস্থা বলে অভিহিত করা হয়। এ ব্যবস্থায় একটি দলই সব ক্ষমতার উৎস। এ ব্যবস্থায় ক্ষমতাসীন দল ব্যতীত অন্যান্য সব দলকে নিষিদ্ধ করা হয়। উদ্দীপকে দেখা যায়, 'X [গণিত] দেশে যে শাসনব্যবস্থা বিদ্যমান সেখানে দল পছন্দের কোনো সুযোগ নেই। ক্ষমতাসীন দলই সর্বেসর্বা। অর্থাৎ 'X [গণিত] দেশে একদলীয় ব্যবস্থা কার্যকর রয়েছে। এ ধরনের দলব্যবস্থায় কতগুলো দোষত্রুটি পরিলক্ষিত হয়। যেমন- একদলীয় ব্যবস্থা সম্পূর্ণ অগণতান্ত্রিক এবং জনগণের ব্যক্তিস্বাধীনতা ও স্বাধীন চিন্তার পথ রুদ্ধ করে দেয়। এ ব্যবস্থায় রাজনীতি সম্পর্কে সাধারণ জনগণ উদাসীন হয়ে পড়ে। একদলীয় শাসনব্যবস্থায় রাজনৈতিক দলের প্রাণশক্তি জনমত উপেক্ষিত হয়। দলীয় আদর্শ ও শৃঙ্খলা বিধানের নামে নাগরিকদের মৌলিক অধিকার খর্ব করা হয়। এ ব্যবস্থায় বিরোধী দল না থাকায় ক্ষমতাসীন দল ধীরে ধীরে স্বৈরাচারী হয়ে ওঠে। শাসকের সাথে শাসিতের সম্পর্ক নষ্ট হয়। একদলীয় ব্যবস্থায় ভিন্ন ভিন্ন সমস্যা ও আশা-আকাঙ্ক্ষাকে কেন্দ্র করে জনগণের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়, যাতে বিদ্রোহ-বিপ্লবের সম্ভাবনা নিহিত থাকে। এ ব্যবস্থায় নেতৃত্বের বিকাশ ঘটে না। সর্বোপরি একদলীয় ব্যবস্থায় গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠা করা যায় না।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
'X দেশে কোন ধরনের দলব্যবস্থা বিদ্যমান? তার দোষগুলো ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dinajpur · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর