উদ্দীপকে চিহ্নিত সংগঠনটি উল্লেখিত ভূমিকা পালনের পাশাপাশি আর কী কী কাজ করে থাকে বলে তুমি মনে করো? আলোচনা কর।
উত্তর: উদ্দীপকের রাজনৈতিক দল উল্লেখিত ভূমিকা পালনের পাশাপাশি আরও অনেক কার্যাবলী সম্পাদন করে থাকে।রাজনৈতিক দলের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ কার্যাবলী হলো রাষ্ট্রীয় সমস্যা গুলো সমাধান ও জাতীয় পর্যায়ে সেগুলো জনগণের সম্মুখে উপস্থাপন করা। রাজনৈতিক দলগুলো দেশের অর্থ সামাজিক ও রাজনৈতিক সমস্যার সমাধানকালে দলীয় নীতিমালা ও কর্মসূচি ঘোষণা করে থাকে। এটি একটি কার্যবিবরণী আকারে তৈরি করা হয়। রাজনৈতিক দলের ক্ষেত্রে নেতা সংগ্রহ একটি গুরুত্বপূর্ণ কাজ। মিতা তৈরির জন্য দলগুলো পথসোপান নীতি অনুসরণ করে। এক্ষেত্রে জনপ্রিয় ও গ্রহণযোগ্য নেতাই নির্বাচনে জয়লাভ করতে পারে। রাজনৈতিক দল জনগণকে রাজনীতির সাথে সক্রিয়ভাবে যোগদান করতে উৎসাহ যোগায়। রাজনৈতিক দল আদর্শের প্রচারক হিসেবে কাজ করে। রাজনৈতিক দলগুলো জনগণ ও সরকারের মধ্যে সেতুবন্ধন তৈরি করে। রাজনৈতিক দল জনগণের দাবি-দাওয়া ও প্রতিশ্রুতি দেওয়া সমস্যা বলে কথা সরকারকে অভিহিত করে। রাজনৈতিক দলগুলো জনগণের মধ্যে রাজনৈতিক শিক্ষার বিস্তার ঘটায়। জনগণকে রাজনীতির সচেতন করা এবং সমালোচনার ভয়ে সরকার যা খুশি তাই করতে সক্ষম হতে পারে না। রাজনৈতিক দলগুলোর অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হল রাজনৈতিক প্রক্রিয়াকে ঐক্যবদ্ধ, সরলীকরণ ও স্থিতিশীল করা। রাজনৈতিক দল বিভিন্ন জনগোষ্ঠীকে ঐক্যের বন্ধনে আবদ্ধ করে। আলোচনা শেষে তাই বলা যায়, গণতান্ত্রিক রাষ্ট্রের রাজনৈতিক দল ছকে উল্লেখিত কর্মসূচির বাইরেও উপরিল্লিখিত কাজ করে থাকে।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে চিহ্নিত সংগঠনটি উল্লেখিত ভূমিকা পালনের পাশাপাশি আর কী কী ক…
Dinajpur · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর