শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের 'চ' কোন সংগঠনের সদস্য? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকের মি. 'চ' রাজনৈতিক দলের সদস্য। রাজনৈতিক দলের সদস্যরা একই মতাদর্শে ও সমনীতির দ্বারা অনুপ্রাণিত হয়ে ঐক্যবদ্ধ হন। দলের সদস্যদের মধ্যে দৃষ্টিভঙ্গির ভিন্নতা থাকলেও সমাজ বা জাতির সামগ্রিক কল্যাণে তারা ঐকমত্য পোষণ করেন। সরকার গঠন ও কর্মসূচি বাস্তবায়নের জন্য রাজনৈতিক দলগুলো নিয়মতান্ত্রিক পদ্ধতিতে কার্যক্রম সম্পন্ন করে। জনসমর্থনের মাধ্যমে বিজয় অর্জন ও সরকার গঠন এবং পরবর্তীতে শাসনকার্য পরিচালনার মাধ্যমে দলীয় আদর্শ ও উদ্দেশ্যকে কার্যকর করা প্রতিটি রাজনৈতিক দলের চূড়ান্ত লক্ষ্য । উদ্দীপকে দেখা যাচ্ছে, মি. 'চ' একটি সংগঠনের ইউনিয়ন পর্যায়ের একজন নেতা। সংগঠনটি সুনির্দিষ্ট নীতি ও কর্মসূচির মাধ্যমে জনমত গঠন করে এবং জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়ে সরকার গঠন করতে চায়। তাই বলা যায়, মি. 'চ' রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত। কেননা রাজনৈতিক দলই সুনির্দিষ্ট নীতি ও কর্মসূচির মাধ্যমে জনমত গঠন এবং নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে নির্বাচিত হয়ে সরকার গঠন করতে চায়।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

উদ্দীপকের 'চ' কোন সংগঠনের সদস্য? ব্যাখ্যা কর।

উদ্দীপক

মি. 'চ' একটি সংগঠনের ইউনিয়ন পর্যায়ের একজন নেতা। সংগঠনটি সুনির্দিষ্ট নীতি ও কর্মসূচির মাধ্যমে জনমত গঠন করে এবং জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়ে সরকার গঠন করতে চায়। অন্যদিকে 'চ' এর বন্ধু 'ছ' এমন একটি সংগঠনের সদস্য যাদের নির্দিষ্ট কোনো মতাদর্শ নেই, কিন্তু তারা বিভিন্নভাবে সরকারের ওপর প্রভাব খাটিয়ে তাদের স্বার্থ আদায়ের চেষ্টা করে।

Rajshahi · 2019

উত্তর

যে শাসনব্যবস্থায় সার্বভৌম ক্ষমতা জনগণের হাতে ন্যস্ত থাকে এবং জনগণ কর্তৃক নির্বাচিত প্রতিনিধিরা শাসনকার্য পরিচালনা করে তাকে গণতন্ত্র বলে।

উত্তর

সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক জীবনে শান্তি-শৃঙ্খলা ও কল্যাণ বজায় রাখার জন্য মানুষ আইন মান্য করে। আইন মান্য করা নিয়ে রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে মতপার্থক্য দেখা যায়। ইংরেজ দার্শনিক টমাস হবস (Thomas Hobbes), জেরেমি বেশ্বাম (Jeremy Bentham), জন অস্টিন (John Austin) প্রমুখ বলেন- 'মানুষ আইন মেনে চলে শাস্তির ভয়ে। কেননা আইন ভঙ্গ করলে অভিযুক্ত হতে এবং শাস্তি পেতে হয়'। ইংরেজ দার্শনিক জন লক (John Locke) বলেন 'যেখানে আইন থাকে না, সেখানে স্বাধীনতা থাকতে পারে না। আইন স্বাধীনতার রক্ষক ও অভিভাবক'। তাই বলা যায়, ব্যক্তি ও সমাজজীবনকে সুন্দর ও সুশৃঙ্খল করে গড়ে তুলতে মানুষ আইন মান্য করে।

উত্তর

উদ্দীপকের মি. 'চ' রাজনৈতিক দলের সদস্য। রাজনৈতিক দলের সদস্যরা একই মতাদর্শে ও সমনীতির দ্বারা অনুপ্রাণিত হয়ে ঐক্যবদ্ধ হন। দলের সদস্যদের মধ্যে দৃষ্টিভঙ্গির ভিন্নতা থাকলেও সমাজ বা জাতির সামগ্রিক কল্যাণে তারা ঐকমত্য পোষণ করেন। সরকার গঠন ও কর্মসূচি বাস্তবায়নের জন্য রাজনৈতিক দলগুলো নিয়মতান্ত্রিক পদ্ধতিতে কার্যক্রম সম্পন্ন করে। জনসমর্থনের মাধ্যমে বিজয় অর্জন ও সরকার গঠন এবং পরবর্তীতে শাসনকার্য পরিচালনার মাধ্যমে দলীয় আদর্শ ও উদ্দেশ্যকে কার্যকর করা প্রতিটি রাজনৈতিক দলের চূড়ান্ত লক্ষ্য । উদ্দীপকে দেখা যাচ্ছে, মি. 'চ' একটি সংগঠনের ইউনিয়ন পর্যায়ের একজন নেতা। সংগঠনটি সুনির্দিষ্ট নীতি ও কর্মসূচির মাধ্যমে জনমত গঠন করে এবং জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়ে সরকার গঠন করতে চায়। তাই বলা যায়, মি. 'চ' রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত। কেননা রাজনৈতিক দলই সুনির্দিষ্ট নীতি ও কর্মসূচির মাধ্যমে জনমত গঠন এবং নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে নির্বাচিত হয়ে সরকার গঠন করতে চায়।

উত্তর

'চ' এর সংগঠন হলো রাজনৈতিক দল এবং 'ছ' এর সংগঠন হলো চাপসৃষ্টিকারী গোষ্ঠী। এ দুটি সংগঠনের কার্যক্রমে পার্থক্য রয়েছে। রাজনৈতিক দল বলতে একই মতাদর্শের ভিত্তিতে সংগঠিত গোষ্ঠীকে বোঝায়, যাদের লক্ষ্য নিয়মতান্ত্রিক উপায়ে রাষ্ট্রীয় ক্ষমতা দখল ও দলীয় আদর্শের বাস্তবায়ন। অপরদিকে চাপসৃষ্টিকারী গোষ্ঠী বলতে এমন একটি সমভাবাপন্ন গোষ্ঠীকে নির্দেশ করে, যারা সরকারি সিদ্ধান্তকে প্রভাবিত করে নিজেদের গোষ্ঠীগত স্বার্থ সংরক্ষণের চেষ্টা করে। রাজনৈতিক দল ও চাপসৃষ্টিকারী গোষ্ঠীর কাজের ক্ষেত্রে দেখা যায়, রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করার জন্য প্রার্থী মনোনয়ন, প্রচারণা' ও ভোটারদের স্বার্থ সংরক্ষণে কাজ করে। জাতীয় সমস্যা নির্ধারণ করে তা সমাধানের প্রশ্নে নীতি ও কর্মসূচি প্রণয়ন করে। রাজনৈতিক দল বিভিন্নভাবে জনমত গঠন করে এবং তার ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করে। রাজনৈতিক দলের প্রচারণার মধ্য দিয়ে জনগণ রাজনীতি সচেতন হয়। তাছাড়া রাজনৈতিক দলকে বলা হয় গণতন্ত্রের প্রাণ । অপরদিকে, চাপসৃষ্টিকারী গোষ্ঠী সরকারি কাঠামোর বাইরে থেকে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে প্রভাবিত করে বা করতে চায়। সরাসরি কোনো নির্বাচনে অংশ নেয় না বরং বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষে প্রচারাভিযান চালায়। চাপসৃষ্টিকারী গোষ্ঠী সরকারের সমালোচনা করে, সরকারের ওপর চাপ সৃষ্টি করে এবং তাদের স্বার্থকে যথাযথভাবে প্রতিফলিত করতে সরকারি নীতিক প্রভাবিত করার চেষ্টা করে। উপরের আলোচনা থেকে প্রতীয়মান হয়, রাজনৈতিক দল ও চাপসৃষ্টিকারী গোষ্ঠীর কাজ একরকম নয়, অনেক পার্থক্য রয়েছে।
HSCCivics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

  • Internet Service Provider
  • Internet Service Protocol
  • International Service Provider
  • Internet Service Project

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

  • স্কুল
  • পরিবার
  • ধর্মীয় প্রতিষ্ঠান
  • রেডিও

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

  • সাংবিধানিক আইন
  • ডিক্রি
  • প্রশাসনিক আইন
  • বিচারকের রায়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

  • Government to citizen
  • Government to citizenship
  • Government to civil socity
  • Government to civil servant

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

  • ফৌজদারি আইন
  • সাংবিধানিক আইন
  • আন্তর্জাতিক আইন
  • প্রশাসনিক আইন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

  • সাইবার আক্রমণের মাধ্যমে
  • ডাকাতির মাধ্যমে
  • ই-মেইল এর মাধ্যমে
  • ভাইরাস আক্রমণের মাধ্যমে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • ii ও iii
  • iii
  • i ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

  • রাষ্ট্রপতি
  • প্রধানমন্ত্রী
  • প্রধান বিচারপতি
  • স্পিকার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

  • আইনের শাসন
  • নিয়ন্ত্রণ ও ভারসাম্য
  • ক্ষমতা স্বতন্ত্রীকরণ
  • পূর্ণাঙ্গ ক্ষমতা স্বতন্ত্রীকরণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

  • USA
  • বাংলাদেশ
  • ভারত
  • ব্রিটেন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

  • এরিস্টটল
  • হস
  • ডাইসি
  • হল্যান্ড

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।