উদ্দীপকে বর্ণিত নেতৃত্ব জাতি গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে— তুমি কি একমত? যুক্তি দাও।
উত্তর: উদ্দীপকে বর্ণিত সম্মোহনী নেতৃত্ব জাতি গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে'– আমি এই কথার সাথে একমত। বিভিন্ন সমস্যা ও সংকটে জর্জরিত সমাজ ও রাষ্ট্রকে পরিচালনা ও এগিয়ে নেওয়ার জন্য প্রয়োজন সুযোগ্য নেতৃত্ব। উপযুক্ত নেতৃত্ব ছাড়া কোনো জাতি বা রাষ্ট্র অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে পারে না । সুযোগ্য নেতৃত্বের মাধ্যমেই একটি জাতি অভিন্ন নীতি ও আদর্শের ভিত্তিতে ঐক্যবদ্ধ হয়। রাষ্ট্রের সংগঠন ও প্রতিষ্ঠানগুলো নেতৃত্বের গুণেই সুনিয়ন্ত্রিত ও সুচারুরুপে পরিচালিত হয়। এ ধরনের নেতৃত্বই জাতীয় সংকট কাটিয়ে উঠতে এবং দেশকে প্রগতির পথে এগিয়ে নিয়ে যেতে পারে। সম্মোহনী নেতৃত্ব একটি জনসমাজকে জাতীয়তাবোধে উদ্বুদ্ধ করে স্বাধীন জাতি হিসেবে আত্মপ্রকাশ করতে সহায়তা করতে পারে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ ধরনের নেতৃত্বের উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি তার সম্মোহনী নেতৃত্বের মাধ্যমে বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন। তার ডাকে সাড়া দিয়েই বাঙালি জাতি স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এবং সর্বোচ্চ ত্যাগের মাধ্যমে বাংলাদেশ নামে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠা করে। উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, উদ্দীপকে বর্ণিত সাইফুল ইসলামের মতো সম্মোহনী নেতৃত্ব জাতি গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত নেতৃত্ব জাতি গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে— তু…
উদ্দীপক
Rajshahi · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর