উদ্দীপকে উল্লেখিত জালালের ভূমিকা সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।' তোমার পাঠ্যবইয়ের আলোকে ব্যাখ্যা কর।
উত্তর: জনাব রুহুল আমীনের নেতৃত্ব সুশাসন প্রতিষ্ঠায় অনেকাংশে সহায়ক বলে আমি মনে করি। সমাজজীবনে লক্ষ্য অর্জনের একটি অন্যতম পন্থা হলো নেতৃত্ব। মূলত নেতৃত্ব একটি সামাজিক গুণ। সংগঠন ও প্রতিষ্ঠানগুলো নেতৃত্বের গুণেই সুনিয়ন্ত্রিত ও সুচারুভাবে পরিচালিত হয়। সুশাসন প্রতিষ্ঠায় নেতৃত্বের ভূমিকা ব্যাপক ও গুরুত্বপূর্ণ। উদ্দীপকের জনাব রুহুল আমীন তার ব্যক্তিত্ব ও গুণাবলির দ্বারা দলীয় নেতাকর্মীর ওপর প্রভাব বিস্তার করেন। তাঁর এ ধরনের গুণাবলি সুন্দর সমাজ ও রাষ্ট্র গঠনে সহায়তা করে। নেতৃত্ব দলীয় নীতি নির্ধারণ, রাষ্ট্রীয় নীতি নির্ধারণ, সুষ্ঠু জনমত গঠন, রাজনৈতিক শিক্ষা ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠায় ভূমিকা রাখে। সঠিক গুণাবলি সম্পন্ন নেতৃত্ব সরকার গঠন করে রাষ্ট্রের আর্থ-সামাজিক উন্নয়নে সঠিক ও বাস্তবসম্মত পরিকল্পনা প্রণয়ন করে সুশাসন প্রতিষ্ঠায় তৎপর হন। নেতা বক্তব্য-বিবৃতি এবং প্রচার-প্রচারণা দ্বারা জাতীয় ঐক্য ও সংহতি সুদৃঢ় করে তোলেন । যোগ্য নেতৃত্ব গণতান্ত্রিক, সামাজিক ও রাজনৈতিক মূল্যবোধকে সমুন্নত রাখে। এর ফলে সুশাসন প্রতিষ্ঠিত হয় ও ব্যক্তি স্বাধীনতা সুরক্ষিত হয় । পরিশেষে বলা যায়, উদ্দীপকের জনাব রুহুল আমীনের মধ্যে নেতৃত্বের গুণাবলি রয়েছে। তাই জনাব রুহুল আমীনের নেতৃত্ব সুশাসন প্রতিষ্ঠায় সহায়ক।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লেখিত জালালের ভূমিকা সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূ…
উদ্দীপক
Dhaka · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর