উদ্দীপকে বর্ণিত সাইফুল ইসলামের আচরণে কী ধরনের নেতৃত্বের প্রকাশ লক্ষ করা যায়? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত সাইফুল ইসলামের আচরণে সম্মোহনী নেতৃত্বের প্রকাশ লক্ষ করা যায়। কোনো নেতা যখন তার নেতৃত্ব ও কাজের মাধ্যমে জনগণকে ব্যাপকভাবে মুগ্ধ, অনুপ্রাণিত ও উদ্বুদ্ধ করতে সক্ষম হন তখন সেই নেতৃত্বকে 'সম্মোহনী বা জাদুকরী নেতৃত্ব' (Charismatic leadership) বলা হয়। সম্মোহন শব্দটির অর্থ হচ্ছে অন্যকে আকৃষ্ট করার বিশেষ ব্যক্তিত্ব ও গুণাবলি। আর এ বিশেষ ব্যক্তিত্ব ও গুণাবলিসম্পন্ন নেতা জনগণকে মুগ্ধ করতে পারেন। জার্মান সমাজবিজ্ঞানী ম্যাক্সওয়েবার (Max Weber) সর্বপ্রথম এ নেতৃত্বের ধারণা দেন। এ ধরনের নেতৃত্বের অধিকারী ব্যক্তি অনেকটা অতিমানবিক ক্ষমতার অধিকারী হয়ে থাকেন । ঐ নেতা জনগণকে এমনভাবে আকৃষ্ট করেন যে, তারা তার কথার মাধ্যমে গভীরভাবে প্রভাবিত হন এবং তার কথার বাইরে যেতে পারেন না। মহাত্মা গান্ধী, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মওলানা আব্দুল হামিদ খান ভাসানী প্রমুখ নেতার মধ্যে সম্মোহনী নেতৃত্বের গুণ ছিল। উদ্দীপকে দেখা যায়, সাইফুল ইসলাম তার অসাধারণ গুণাবলির জন্য জনসাধারণের কাছে বিশেষ সম্মান পান। তিনি সহজেই জনগণকে প্রভাবিত করতে পারেন। চারিত্রিক দৃঢ়তা, সাহসিকতা ও বাগ্মিতার জন্য জনগণ তার প্রতি মুগ্ধ। তাই বলা যায়, সাইফুল ইসলামের আচরণে সম্মোহনী নেতৃত্বের প্রকাশ লক্ষ করা যায়।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত সাইফুল ইসলামের আচরণে কী ধরনের নেতৃত্বের প্রকাশ লক্ষ…
উদ্দীপক
Rajshahi · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর