উদ্দীপকে উল্লিখিত আনিসের সংগঠনটির সাথে তোমার পঠিত বইয়ের কোন সংগঠনটির সাদৃশ্য আছে? ব্যখ্যা করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত আনিসের সংগঠনটির সাথে আমার পঠিত রাজনৈতিক দলের সাদৃশ্য রয়েছে। আধুনিক প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের মূল ভিত্তি হলো রাজনৈতিক দল। রাজনৈতিক দলই প্রতিনিধি নির্বাচনে প্রধান ভূমিকা পালন করে। যখন একদল লোক সংঘবন্ধ হয়ে রাষ্ট্রের সমস্যাবলি সম্পর্কে একমত হয়ে সমস্যা সমাধানের জন্য কর্মসূচি প্রণয়ন করে, জনমত গঠন করে এবং নিয়মতান্ত্রিক উপায়ে সরকার গঠনে অংশগ্রহণ করে তাকে রাজনৈতিক দল বলে। আনিসের সংগঠনটির মধ্যে উল্লিখিত বৈশিষ্ট্যের প্রতিফলন লক্ষ করা যায়।আনিস এলাকার চেয়ারম্যানের বিরুদ্ধে কিছু যুবককে ঐক্যবন্ধ করে এবং একটি সংগঠন গড়ে তোলেন। কিছু কর্মসূচি প্রণয়ন করে তিনি এর কার্যক্রম বৃদ্ধি করেন এবং জনমত আদায়ের মাধ্যমে সংগঠনের প্রতি জনসমর্থন আদায় করেন। পরবর্তীতে তিনি নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নেন। রাজনৈতিক দলের সদস্যরাও সুনিদিষ্ট নীতির ভিত্তিতে সমস্যা সমাধানে কর্মসূচি প্রণয়ন করে। কর্মসূচির প্রতি জনসমর্থন আদায় করে এবং পরবর্তীতে কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে সরকার গঠন করতে নির্বাচনে অংশ নেয়। রাজনৈতিক দল জাতীয় স্বার্থে কাজ করে এবং দেশ ও দেশবাসীর সমসাময়িক সমস্যা সম্পর্কে অবিরত আলাপ, আলোচনার মাধ্যমে দলের মতাদর্শের অনুকূলে জনমত আদায়ের চেষ্টা করে। সুতরাং দেখা যাচ্ছে, বৈশিষ্ট্য ও কর্মসূচিগত দিক দিয়ে আনিসের সংগঠনটি রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করছে।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত আনিসের সংগঠনটির সাথে তোমার পঠিত বইয়ের কোন সংগঠনটি…
উদ্দীপক
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর