জনাব কামাল হাসানের সংগঠনটির কার্যাবলি আলোচনা কর।
উত্তর: জনাব কামাল হাসানের সংগঠনটি হলো রাজনৈতিক দল। রাজনৈতিক দল নানাবিধ কার্যাবলি সম্পাদন করে থাকে। আধুনিক প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক শাসনব্যবস্থায় রাজনৈতিক দলকে গণতন্ত্রের ভিত্তি বলা হয়। গণতন্ত্রে রাজনৈতিক দল অগ্রাধিকার ভিত্তিতে জাতীয় সমস্যাগুলো নির্ধারণ করে এবং এগুলো সমাধানের জন্য প্রয়োজনীয় করণীয় জনসম্মুখে উত্থাপন করে। রাজনৈতিক দল সুনির্দিষ্ট আদর্শের ভিত্তিতে পরিচালিত সংগঠন, যার চূড়ান্ত লক্ষ্য রাজনৈতিক ক্ষমতা গ্রহণ। উদ্দীপকের জনাব কামাল হাসান একটি সংগঠনের সদস্য। তার সংগঠনটি নিয়মতান্ত্রিক উপায়ে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করে। সংগঠনের সদস্যরা সংগঠনের নীতি, আদর্শ ও কর্মসূচি মেনে চলে। এসব রাজনৈতিক দলের বৈশিষ্ট্যকে প্রতিফলিত করে। রাজনৈতিক দল বহুবিধ কার্যাবলি সম্পাদন করে থাকে, যেমন- রাজনৈতিক দল কর্মসূচি প্রণয়ন ও নীতি নির্ধারণ করে জনসমর্থন লাভের চেষ্টা চালায়। দলীয় নীতি ও কর্মসূচির সমর্থনে জনমত গঠন ও প্রকাশ করে। নির্বাচনে অংশগ্রহণের জন্য রাজনৈতিক দলগুলো নিজ নিজ দলের প্রার্থী মনোনয়ন করে এবং প্রার্থীর পক্ষে প্রচার কাজ চালায়। রাজনৈতিক দল ভোটারদের স্বার্থ সংরক্ষণ করে এবং নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের মাধ্যমে সরকার গঠন করে। বিরোধী দল সরকারের ভুল-ত্রুটি বা গণবিরোধী পদক্ষেপ সম্পর্কে জনগণকে অবহিত করে। এছাড়াও রাজনৈতিক দল স্বেচ্ছাচার প্রতিরোধ, রাজনৈতিক সামাজিকীকরণ, শান্তিপূর্ণ ও সাংবিধানিক পদ্ধতিতে ক্ষমতা পরিবর্তন, সরকারের বিভিন্ন বিভাগের মধ্যে সংযোগ সাধন প্রভৃতি কাজ সম্পাদন করে থাকে।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
জনাব কামাল হাসানের সংগঠনটির কার্যাবলি আলোচনা কর।
উদ্দীপক
Sylhet · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর