উদ্দীপকে জনাব রুহুল আমীনের যে গুণাবলি প্রতিফলিত হয়েছে তা পাঠ্যবইয়ের আলোকে ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে জনাব রুহুল আমীনের নেতৃত্বের গুণাবলি প্রতিফলিত হয়েছে। নেতৃত্ব হচ্ছে একটি কৌশল, যার মাধ্যমে নেতা নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য অন্যান্য ব্যক্তিকে পরিচালিত, প্রভাবিত ও নিয়ন্ত্রণ করেন। নেতৃত্ব প্রদান সহজ কাজ নয়, যে কেউ চাইলেই সমাজে নেতৃত্ব প্রদান করতে পারে না। কেবল নেতৃত্ব প্রদানের ন্যায় যোগ্যতাসম্পন্ন ব্যক্তিই নেতৃত্ব প্রদান করতে পারে। আর নেতৃত্ব প্রদানের জন্য কিছু গুণাবলি থাকা অপরিহার্য। উদ্দীপকে দেখা যায়, জনাব রুহুল আমীন দক্ষিণ এশিয়ার একটি দেশের একজন প্রভাবশালী জনপ্রিয় রাজনৈতিক দলের নেতা। তিনি নিজের ব্যক্তিত্ব ও গুণাবলি দ্বারা দলীয় নেতাকর্মীদের ওপর যথেষ্ট প্রভাব বিস্তার করেন । রুহুল আমীনের এসব বৈশিষ্ট্য নেতৃত্বের গুণাবলিকেই প্রতিফলিত করে । কেননা নেতৃত্বের অপরিহার্য গুণ হলো ব্যক্তিত্ব। নেতাকে অবশ্যই সুদৃঢ় ব্যক্তিত্বের অধিকারী হতে হয়। ব্যক্তিত্বহীন ব্যক্তির পক্ষে নেতৃত্ব প্রদান কিছুতেই সম্ভব নয়। একমাত্র ব্যক্তিত্বের বলেই একজন ব্যক্তি অপরাপর সকলের ওপর তার প্রভাব খাটাতে সক্ষম হন। এছাড়াও নেতৃত্বকে হতে হয় উদার, দূরদৃষ্টিসম্পন্ন, সাহসী, সংযমী, ন্যায়নিষ্ঠ ও নিরপেক্ষ। যা রুহুল আমীনের মধ্যে রয়েছে। তাই বলা যায়, উদ্দীপকের জনাব রুহুল আমীনের মধ্যে নেতৃত্বের গুণাবলি প্রতিফলিত হয়েছে।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে জনাব রুহুল আমীনের যে গুণাবলি প্রতিফলিত হয়েছে তা পাঠ্যবইয়…
উদ্দীপক
Sylhet · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর