উদ্দীপকে বর্ণিত সংগঠন দুটির মধ্যে কার কার্যক্রম জনমত গঠনে ভূমিকা পালন করে? বিশ্লেষণ করো
উত্তর: উদ্দীপকে দুটি সংগঠন রাজনৈতিক দল ও চাপসৃষ্টিকারী গোষ্ঠীর কথা উল্লেখ করা হয়েছে। নিচে এ দুটি সংগঠনের কার্যক্রম ও জনমত গঠনে ভূমিকা সম্পর্কে আলোকপাত করা হলো।রাজনৈতিক দল বলতে সেই জনসমষ্টিকে বোঝায় যারা সুনির্দিষ্ট নীতির ভিত্তিতে সম্মিলিত এবং নিয়মতান্ত্রিক পন্থায় সরকার গঠনে প্রয়াসী। গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক দল জনমত গঠনের ও প্রচারের শ্রেষ্ঠতম বাহন বলে স্বীকৃত। রাজনৈতিক দল সংবাদপত্র, প্রচার পুস্তিকা, দেওয়াল লিখন, সভা-সমিতি প্রভৃতির মাধ্যমে নিজ নিজ দলীয় নীতি ও কর্মসূচি প্রচার করে জনসমর্থন লাভের চেষ্টা করে। সরকারি দল চেষ্টা করে তাদের সফলতাকে প্রকাশ ও প্রচার করে জনমত গঠনের। অন্যদিকে বিরোধী দলগুলোও সরকারের বিভিন্ন ত্রুটি-বিচ্যুতি জনগণের সামনে তুলে ধরার প্রচেষ্টা চালায়। বস্তুত ক্ষমতাসীন ও বিরোধী সব রাজনৈতিক দলই দেশের বিভিন্ন সমস্যা এবং তার সমাধানের উপায় সম্পর্কে আলোচনা করে থাকে। রাজনৈতিক দল জনগণকে রাজনীতিতে সক্রিয় হতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অনুপ্রেরণা যোগায়। এভাবে রাজনৈতিক দলগুলো জনগণকে রাজনৈতিক শিক্ষা প্রদান করে জনমত গঠনের সহায়তা করে।চাপসৃষ্টিকারী গোষ্ঠী বলতে বোঝায় সমজাতীয় মনোভাব এবং স্বার্থের দ্বারা আবদ্ধ বা সংগঠিত যে সামাজিক গোষ্ঠী আনুষ্ঠানিকভাবে সরকার গঠন বা সরকারের নিয়ন্ত্রণ লাভ করতে যায় না, বরং বিভিন্ন কর্মকান্ডের মাধ্যমে সরকারের নীতি ও আচরণকে প্রভাবিত করে। চাপসৃষ্টিকারী গোষ্ঠী নিজেদের স্বার্থে জনমতকে কাজে লাগায়। তারা তাদের দাবির পক্ষে জনমত সৃষ্টি করে চাপ প্রয়োগের মাধ্যমে করে সরকারের কাছ থেকে নিজেদের স্বার্থ উদ্ধার করে। চাপসৃষ্টিকারী গোষ্ঠী প্রয়োজনবোধে মিটিং, মিছিল, শোভাযাত্রা, গণমাধ্যমে সংবাদ প্রকাশ ইত্যাদির মাধ্যমে সরকারের ওপর চাপ সৃষ্টি করে থাকে।উপরোল্লিখিত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, রাজনৈতিক দল ও চাপসৃষ্টিকারী গোষ্ঠীর মধ্যে রাজনৈতিক দলের কার্যক্রম জনমত গঠনে অগ্রণী ভূমিকা পালন করে।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত সংগঠন দুটির মধ্যে কার কার্যক্রম জনমত গঠনে ভূমিকা পা…
উদ্দীপক
Chittagong · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর