শেয়ারFacebookWhatsApp

গণতান্ত্রিক রাষ্ট্রে 'খ'-এর সংগঠন অপেক্ষা 'ক'-এর সংগঠনের গুরুত্ব বেশি- বিশ্লেষণ করো।

উত্তর: উদ্দীপকে 'ক' এর সংগঠন দ্বারা রাজনৈতিক দল, আর 'খ' এর সংগঠন দ্বারা চাপসৃষ্টিকারী গোষ্ঠীকে বোঝানো হয়েছে। গণতান্ত্রিক রাষ্ট্রে 'খ' এর সংগঠন অপেক্ষা 'ক' এর সংগঠনের গুরুত্ব বেশি। রাজনৈতিক দল বলতে এমন একটি সংঘকে বোঝায়, যা কতগুলো সুনির্দিষ্ট নীতির ভিত্তিতে ঐক্যবদ্ধ হয় এবং সাংবিধানিক উপায়ে সরকার গঠন করতে চায়। আর চাপসৃষ্টিকারী গোষ্ঠী হচ্ছে এমন এক সংগঠিত সামাজিক গোষ্ঠী, যা সরকারকে আনুষ্ঠানিকভাবে নিয়ন্ত্রণের চেষ্টা না করে কর্মকর্তা-কর্মচারীদের আচরণকে প্রভাবিত করার চেষ্টা করে।গণতান্ত্রিক রাষ্ট্রে চাপসৃষ্টিকারী গোষ্ঠীর চেয়ে রাজনৈতিক দলের গুরুত্ব অনেক বেশি। কেননা, আধুনিক প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের মূল ভিত্তিই হলো রাজনৈতিক দল। প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক শাসনব্যবস্থায় রাজনৈতিক দলের গুরুত্ব নিম্নরূপ:প্রথমত; গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় রাজনৈতিক শক্তির মূল উৎস হলো জনগণ। গণতন্ত্রকে সফল করতে হলে প্রয়োজন সক্রিয়, সচেতন ও সদাজাগ্রত জনমত। রাজনৈতিক দল বক্তৃতা-বিবৃতি ও প্রচারের মাধ্যমে সেরূপ জনমত সৃষ্টি করে।দ্বিতীয়ত; জনগণ সাধারণত স্বতঃস্ফূর্তভাবে কোনো বিষয়ে সহজে একমত হতে পারে না। রাজনৈতিক দল জনগণের ভিন্নমুখী ও বিক্ষিপ্ত মতামতকে সংগঠিত করে। এজন্যই রাজনৈতিক দলকে 'স্বার্থ একত্রীকরণকারী' বলা হয়। তৃতীয়ত; গণতান্ত্রিক শাসনব্যবস্থায় রাজনৈতিক দলই জনগণ ও সরকারের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করে।চতুর্থত; প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রে সরকারি দল যেন গণবিরোধী, স্বৈরাচারী ও দুর্নীতিপরায়ণ না হয় সেজন্য বিরোধী দলগুলো সতর্ক দৃষ্টি রাখে। প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রে বিরোধী দলকে 'বিকল্প সরকার' বলা হয়।পরিশেষে বলা যায়, গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক দলব্যবস্থা ব্যতীত গণতন্ত্র অর্থহীন হয়ে পড়ে। সুসংগঠিত রাজনৈতিক দলই গণতান্ত্রিক শাসন ব্যবস্থার গতি নিয়ন্ত্রণকারী সংস্থা। আর এসকল কারণেই গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক দল চাপসৃষ্টিকারী গোষ্ঠী অপেক্ষা গুরুত্বপূর্ণ।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

গণতান্ত্রিক রাষ্ট্রে 'খ'-এর সংগঠন অপেক্ষা 'ক'-এর সংগঠনের গুরুত্ব বে…

উদ্দীপক

'ক' ও 'খ' দুটি সংগঠনের সদস্য। 'ক'-এর সংগঠনটি দেশের সমস্যাসমূহ চিহ্নিতপূর্বক তা সমাধানের লক্ষ্যে কিছু সুনিদিষ্ট কর্মসূচি বিভিন্ন উপায়ে জনসম্মুখে তুলে ধরে। জনসমর্থনের মাধ্যমে তার সংগঠন ক্ষমতায় গিয়ে জনসেবা করতে চায়। অপরদিকে 'খ' এর সংগঠন গোষ্ঠীস্বার্থকে প্রাধান্য দেয় এবং তা আদায়ের লক্ষ্যে সরকারের ওপর চাপ প্রয়োগ করে।

Chittagong · 2017

উত্তর

সরকারি কাঠামোর বাইরে থেকে যে স্বেচ্ছামূলক সুসংগঠিত গোষ্ঠী সরকারি কর্মকর্তাগণের মনোনয়ন ও নিয়োগ, সরকারি নীতি নির্ধারণ পরিচালনা বা বাস্তবায়নের ক্ষেত্রে প্রভাব বিস্তারে সচেষ্ট থাকে তাকে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী বলে।

উত্তর

একদলীয় ব্যবস্থায় একটি মাত্র দলের উপস্থিতি লক্ষ করা যায়। এ দল হচ্ছে শাসক দল। এখানে কোনো প্রকার বিরোধী দল ও বিরোধী মতামতকে স্বীকার করা হয় না। এখানে দলের বিরোধিতা আর সরকার বিরোধিতাকে একই মনে করা হয়। নির্বাচনে ঐ দলেরই একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। একদলীয় ব্যবস্থায় দলীয় আদর্শ বা কর্মসূচির প্রতিদ্বন্দ্বিতা থাকে না। বর্তমানে চীনের সংবিধানে মাত্র একটি রাজনৈতিক দল স্বীকৃত।

উত্তর

উদ্দীপকের 'ক' এর সংগঠনটির কার্যক্রম দ্বারা রাজনৈতিক দলকে ইঙ্গিত করা হয়েছে।রাজনৈতিক দল হলো নির্দিষ্ট মতাদর্শে সংগঠিত জনগোষ্ঠী, যা সাংবিধানিক উপায়ে সরকার গঠন ও দেশ পরিচালনা এবং জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে।রাজনৈতিক দলের সদস্যগণ একই মতাদর্শে ও সমনীতির দ্বারা অনুপ্রাণিত হয়ে ঐক্যবদ্ধ হন। দলের সদস্যদের মাঝে দৃষ্টিভঙ্গির ভিন্নতা থাকলেও সমাজ বা জাতির সামগ্রিক কল্যাণে তারা ঐকমত্য পোষণ করেন। সরকার গঠন ও কর্মসূচি বাস্তবায়নের জন্য রাজনৈতিক দলগুলো নিয়মতান্ত্রিক পদ্ধতিতে কার্যক্রম সম্পন্ন করে। জনসমর্থনের মাধ্যমে বিজয় অর্জন ও সরকার গঠন এবং পরবর্তীতে শাসনকার্য পরিচালনার মাধ্যমে দলীয় আদর্শ ও উদ্দেশ্যকে কার্যকর করা প্রতিটি দলের চূড়ান্ত লক্ষ্য।উদ্দীপকে দেখা যাচ্ছে 'ক' এর সংগঠনটি দেশের সমস্যা সমাধানে বিভিন্ন কর্মসূচি জনগণের সামনে তুলে ধরে। সংগঠনটি জনসমর্থন নিয়ে রাষ্ট্র ক্ষমতায় যেতে চায়। অতএব বলা যায় 'ক' এর সংগঠনটির কার্যক্রমের সাথে রাজনৈতিক দলের কার্যক্রমের সাদৃশ্য রয়েছে।

উত্তর

উদ্দীপকে 'ক' এর সংগঠন দ্বারা রাজনৈতিক দল, আর 'খ' এর সংগঠন দ্বারা চাপসৃষ্টিকারী গোষ্ঠীকে বোঝানো হয়েছে। গণতান্ত্রিক রাষ্ট্রে 'খ' এর সংগঠন অপেক্ষা 'ক' এর সংগঠনের গুরুত্ব বেশি। রাজনৈতিক দল বলতে এমন একটি সংঘকে বোঝায়, যা কতগুলো সুনির্দিষ্ট নীতির ভিত্তিতে ঐক্যবদ্ধ হয় এবং সাংবিধানিক উপায়ে সরকার গঠন করতে চায়। আর চাপসৃষ্টিকারী গোষ্ঠী হচ্ছে এমন এক সংগঠিত সামাজিক গোষ্ঠী, যা সরকারকে আনুষ্ঠানিকভাবে নিয়ন্ত্রণের চেষ্টা না করে কর্মকর্তা-কর্মচারীদের আচরণকে প্রভাবিত করার চেষ্টা করে।গণতান্ত্রিক রাষ্ট্রে চাপসৃষ্টিকারী গোষ্ঠীর চেয়ে রাজনৈতিক দলের গুরুত্ব অনেক বেশি। কেননা, আধুনিক প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের মূল ভিত্তিই হলো রাজনৈতিক দল। প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক শাসনব্যবস্থায় রাজনৈতিক দলের গুরুত্ব নিম্নরূপ:প্রথমত; গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় রাজনৈতিক শক্তির মূল উৎস হলো জনগণ। গণতন্ত্রকে সফল করতে হলে প্রয়োজন সক্রিয়, সচেতন ও সদাজাগ্রত জনমত। রাজনৈতিক দল বক্তৃতা-বিবৃতি ও প্রচারের মাধ্যমে সেরূপ জনমত সৃষ্টি করে।দ্বিতীয়ত; জনগণ সাধারণত স্বতঃস্ফূর্তভাবে কোনো বিষয়ে সহজে একমত হতে পারে না। রাজনৈতিক দল জনগণের ভিন্নমুখী ও বিক্ষিপ্ত মতামতকে সংগঠিত করে। এজন্যই রাজনৈতিক দলকে 'স্বার্থ একত্রীকরণকারী' বলা হয়। তৃতীয়ত; গণতান্ত্রিক শাসনব্যবস্থায় রাজনৈতিক দলই জনগণ ও সরকারের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করে।চতুর্থত; প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রে সরকারি দল যেন গণবিরোধী, স্বৈরাচারী ও দুর্নীতিপরায়ণ না হয় সেজন্য বিরোধী দলগুলো সতর্ক দৃষ্টি রাখে। প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রে বিরোধী দলকে 'বিকল্প সরকার' বলা হয়।পরিশেষে বলা যায়, গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক দলব্যবস্থা ব্যতীত গণতন্ত্র অর্থহীন হয়ে পড়ে। সুসংগঠিত রাজনৈতিক দলই গণতান্ত্রিক শাসন ব্যবস্থার গতি নিয়ন্ত্রণকারী সংস্থা। আর এসকল কারণেই গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক দল চাপসৃষ্টিকারী গোষ্ঠী অপেক্ষা গুরুত্বপূর্ণ।
HSCCivics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

  • Internet Service Provider
  • Internet Service Protocol
  • International Service Provider
  • Internet Service Project

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

  • স্কুল
  • পরিবার
  • ধর্মীয় প্রতিষ্ঠান
  • রেডিও

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

  • সাংবিধানিক আইন
  • ডিক্রি
  • প্রশাসনিক আইন
  • বিচারকের রায়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

  • Government to citizen
  • Government to citizenship
  • Government to civil socity
  • Government to civil servant

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

  • ফৌজদারি আইন
  • সাংবিধানিক আইন
  • আন্তর্জাতিক আইন
  • প্রশাসনিক আইন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

  • সাইবার আক্রমণের মাধ্যমে
  • ডাকাতির মাধ্যমে
  • ই-মেইল এর মাধ্যমে
  • ভাইরাস আক্রমণের মাধ্যমে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • ii ও iii
  • iii
  • i ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

  • রাষ্ট্রপতি
  • প্রধানমন্ত্রী
  • প্রধান বিচারপতি
  • স্পিকার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

  • আইনের শাসন
  • নিয়ন্ত্রণ ও ভারসাম্য
  • ক্ষমতা স্বতন্ত্রীকরণ
  • পূর্ণাঙ্গ ক্ষমতা স্বতন্ত্রীকরণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

  • USA
  • বাংলাদেশ
  • ভারত
  • ব্রিটেন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

  • এরিস্টটল
  • হস
  • ডাইসি
  • হল্যান্ড

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।