উদ্দীপকে বর্ণিত 'ক'-এর সংগঠনটি প্রধানত কোন কোন মাধ্যমকে ব্যবহার করে কর্মসূচি প্রণয়ন করে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে বর্ণিত 'ক'-এর সংগঠনটি অর্থাৎ রাজনৈতিক সংগঠনটি প্রধানত সংবাদপত্র, পুস্তক-পুস্তিকা ও সাহিত্য, সভা-সমাবেশ, দেওয়াল লিখন প্রভৃতি মাধ্যমকে ব্যবহার করে কর্মসূচি প্রণয়ন করে।সংবাদপত্র: সংবাদপত্রকে বলা হয় সমাজের দর্পণ। সংবাদপত্র শুধু যে সংবাদ পরিবেশন করে তা নয়, এটি জাতীয় সমস্যাদির ওপর মতামত ব্যস্ত করে জনগণের দৃষ্টি আকর্ষণ করে। সংবাদপত্র জনমত গঠনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।পুস্তক-পুস্তিকা ও সাহিত্য: আধুনিককালে পুস্তক-পুস্তিকা, সাহিত্য-পত্র জনমত গঠনের উত্তম বাহন হিসেবে বিশেষভাবে স্বীকৃত। এগুলোর মাধ্যমে বিভিন্ন মতাদর্শ, নীতিমালা ও কর্মসূচি জনগণের নিকট উপস্থাপিত হয়ে থাকে। এ মাধ্যম মূলত শিক্ষিত ও উন্নত সমাজে বিশেষভাবে গুরুত্বপূর্ণ।সভা-সমাবেশ: বিভিন্ন সভা-সমাবেশ ও সম্মেলন দ্বারা জনগণকে রাজনৈতিক শিক্ষায় শিক্ষিত করে সুষ্ঠু জনমত গঠন করা যায়। সভা- সমিতির মাধ্যমে বিভিন্ন দলের বক্তারা দেশের গুরুত্বপূর্ণ সমস্যাদি সম্পর্কে জনগণকে অবহিত ও সচেতন করে তোলেন। সমস্যা সমাধানের পথও এসব বক্তাদের বক্তৃতায় পাওয়া যায়।দেওয়াল লিখন: বর্তমানে দেওয়াল লিখন ও জনমত গঠনের অন্যতম বাহন হিসেবে কাজ করে। নির্বাচনী জনমত সৃষ্টি অথবা বিশেষ কোনো ইস্যুকে কেন্দ্র করে জনমত সৃষ্টি করতে দেওয়াল লিখন অগ্রণী ভূমিকা রাখে।উপরোল্লিখিত মাধ্যমসমূহে 'ক' এর সংগঠনটি অর্থাৎ রাজনৈতিক সংগঠনটি ভোটাধিকার প্রতিষ্ঠা, মানবাধিকার প্রতিষ্ঠা, জাতীয় সমস্যা প্রভৃতি তুলে ধরার পাশাপাশি সমাধানের জন্য কর্মসূচি প্রণয়ন করে থাকে।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত 'ক'-এর সংগঠনটি প্রধানত কোন কোন মাধ্যমকে ব্যবহার করে…
উদ্দীপক
Chittagong · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর