উদ্দীপকে বর্ণিত জনাব 'ক' এর ভূমিকাকে কী বলে? এর প্রয়োজনীয় গুণাবলি ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে বর্ণিত জনাব 'ক' এর ভূমিকাকে 'নেতৃত্ব' বলে।যিনি নির্দেশ প্রদান করেন, সামনে থেকে সবকিছু পরিচালনা করেন তাকে নেতা বলে। আর নেতার গুণাবলি বা যোগ্যতাকে নেতৃত্ব বলে। নেতৃত্ব দ্বারা একজন মানুষ কোনো অভীষ্ট লক্ষ্য অর্জনের জন্য নিযুক্ত একদল মানুষকে নির্দেশ প্রদান করে, সহযোগিতা করে এবং পরামর্শ দেয়। বস্তুত নেতৃত্ব একটি প্রক্রিয়া এবং নেতা সে প্রক্রিয়ায় কেন্দ্রীয় ব্যক্তিত্ব। আর সঠিক নেতৃত্ব সফলতার চাবিকাঠি। যোগ্য নেতৃত্বের আশীর্বাদে একটি সমাজ সফলতার শিখরে আরোহণ করতে পারে। সুযোগ্য নেতৃত্ব জাতীয় একত্মতার সংকট কাটিয়ে তুলে জাতীয় সংহতি অর্জনে সাহায্য করে।উদ্দীপকে দেখা যাচ্ছে, জনাব 'ক' একজন মুক্তিযোদ্ধা ও একটি রাজনৈতিক দলের জনপ্রিয় নেতা। তিনি বিগত দুটি নির্বাচনে জয়লাভ করেন। উদার, নিরপেক্ষ ও সহনশীল আচরণের জন্য দল, মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার কাছে সমান জনপ্রিয়। তার আচরণে আমরা যোগ্য নেতৃত্বের গুণাবলি দেখতে পাই। নেতৃত্বের এসব গুণাবলি বাদেও আরো গুণ রয়েছে। যেমন-ব্যক্তিত্ব: চরিত্রের মাধুর্য, নমনীয়তা, তেজস্বিতা প্রভৃতি গুণ নেতাকে ব্যক্তিত্বের অধিকারী করে তোলে। ব্যক্তিত্বই একজন মানুষকে নেতৃত্বের পদে আসীন হতে সাহায্য করে।বুদ্ধিমত্তা: নেতার বোধশক্তি হবে তীক্ষ্ণ। সমস্যা সমাধানে বুদ্ধিমত্তা প্রয়োগ করে নেতা জনগণের নিকট নিজেকে সম্মান ও শ্রদ্ধার আসনে অধিষ্ঠিত করেন।দূরদৃষ্টি: জটিল সমস্যাসমূহের সমাধানের জন্য প্রয়োজন দূরদৃষ্টিসম্পন্ন নেতৃত্বের। নেতাকে অতীতের আলোকে বর্তমানের মূল্যায়ন করতে হবে এবং ভবিষ্যৎ করণীয় স্থির করতে হবে।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত জনাব 'ক' এর ভূমিকাকে কী বলে? এর প্রয়োজনীয় গুণাবলি ব…
উদ্দীপক
Jessore · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর